ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে অংশগ্রহণ তথ্যপ্রযুক্তি মন্ত্রীর

There is evidence that the food industry designs ultra-processed foods to be highly rewarding, to maximize craveability and to make us want more and more and more

Share
Share

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স (ডব্লিউএআইসি) ২০২৬’-এ অংশগ্রহণ করছেন। চার দিনব্যাপী এই বৈশ্বিক সম্মেলনটি ১৭ থেকে ২০ জুলাই ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে।

​আজ শুক্রবার চীনের প্রেসিডেপন্ট শি জিনপিং এই চার দিনব্যাপী বৈশ্বিক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে কাজাখস্তানের রাষ্ট্রপতি, থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী এবং জাতিসংঘের মহাসচিবও বক্তব্য রাখেন। তাদের বক্তব্য কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দায়িত্বশীল বিকাশ ও পরিচালনায় (গভর্ন্যান্স) আন্তর্জাতিক সহযোগিতার ক্রমবর্ধমান গুরুত্বকে ফুটিয়ে তুলেছে।

​কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ, উদীয়মান প্রযুক্তি, এআই গভর্ন্যান্স, উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর এবং টেকসই উন্নয়ন নিয়ে আলোচনার জন্য এই সম্মেলনে সরকারপ্রধান, নীতি প্রণেতা, প্রযুক্তি নেতা, গবেষক, উদ্ভাবক এবং বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা একত্রিত হয়েছেন।

​সম্মেলন চলাকালে মন্ত্রী ফকির মাহবুব আনাম বেশ কয়েকটি উচ্চপর্যায়ের অধিবেশন, দ্বিপক্ষৈীয় বৈঠক এবং বৈশ্বিক প্রযুক্তি নেতা ও নীতি প্রণেতাদের সাথে আলোচনায় অংশ নেবেন বলে নির্ধারিত রয়েছে। তিনি ডিজিটাল রূপান্তর, এআই-চালিত উদ্ভাবন, স্মার্ট গভর্ন্যান্স এবং মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরবেন। একই সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত প্রযুক্তি, গবেষণা, বিনিয়োগ এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের সম্ভাবনাগুলো নিয়েও আলোচনা করবেন।

​‘ডব্লিউএআইসি ২০২৬’-এ বাংলাদেশের এই অংশগ্রহণ একটি জ্ঞানভিত্তিক, উদ্ভাবন-নির্ভর এবং ডিজিটালভাবে ক্ষমতায়িত জাতি গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদীয়মান প্রযুক্তিগুলোকে কাজে লাগানোর প্রতি বাংলাদেশ সরকারের দৃঢ় প্রতিশ্রুতিরই প্রতিফলন।

Share

হঠাৎই একসঙ্গে আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএস, ওয়াচওএসের নিরাপত্তা হালনাগাদ করল কেন

হঠাৎই একসঙ্গে আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএস, ওয়াচওএস, টিভিওএস ও ভিশনওএসের নিরাপত্তা হালনাগাদ প্রকাশ করেছে অ্যাপল। প্রতিষ্ঠানটির তথ্যমতে, এসব হালনাগাদে বিভিন্ন অপারেটিং সিস্টেমে থাকা ২২৫টিরও...

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভের বিরুদ্ধে রাশিয়ার সন্ত্রাসবাদের মামলা

টেলিগ্রামে অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে ব্যর্থতা ও আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে পর্যাপ্ত সহায়তা না করার অভিযোগে ফ্রান্সেও দুরভের বিরুদ্ধে তদন্ত চলছে।

iPhone 18 Pro: ২ ন্যানোমিটারের চিপ, ১২GB র‍্যাম, নতুন ক্যামেরা প্রযুক্তি—ফাঁস হলো একগুচ্ছ তথ্য

অ্যাপলের পরবর্তী প্রজন্মের স্মার্টফোন iPhone 18 Pro ও iPhone 18 Pro Max নিয়ে প্রযুক্তি বিশ্বে জল্পনা-কল্পনা তুঙ্গে। আনুষ্ঠানিক উন্মোচনের এখনও কয়েক মাস বাকি...

বাংলাদেশে ১০ বছরেও লাভের মুখ দেখেনি ফুডপান্ডা, লোকসান ১,৪০০ কোটি টাকার বেশি

বাংলাদেশে এক দশকের বেশি সময় ধরে অনলাইন খাবার ও গ্রোসারি সরবরাহ সেবা দিয়ে আসছে ফুডপান্ডা। প্রতিদিন হাজার হাজার অর্ডার ডেলিভারি করলেও এখন পর্যন্ত...

Related Articles

বাংলাদেশে ১০ বছরেও লাভের মুখ দেখেনি ফুডপান্ডা, লোকসান ১,৪০০ কোটি টাকার বেশি

বাংলাদেশে এক দশকের বেশি সময় ধরে অনলাইন খাবার ও গ্রোসারি সরবরাহ সেবা...

জ্বালানি ছাড়া পুরো পৃথিবী ঘুরে রেকর্ড করল যে সৌরচালিত বিমান

জ্বালানি ছাড়া উড়োজাহাজে চেপে পুরো পৃথিবী ঘুরে আসা একসময় রূপকথা মনে হতো।...

চীনের চিপ কোম্পানি সিএক্সএমটির শেয়ারের দাম প্রথম দিনেই বাড়ল ৪৭০%

চীনের বৃহত্তম মেমোরি চিপ তৈরির কোম্পানি সিএক্সএমটির শেয়ারের দাম প্রথম দিনেই ৪৭০...

বাংলাদেশে কার্যক্রম শুরু করলো ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। শনিবার (২৫ জুলাই)...