দেশের শীর্ষ ৫০ উদ্ভাবনে ড্যাফোডিল এআইয়ের ৬ সমাধান

Share
Share

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর শীর্ষ ৫০ উদ্ভাবনের মধ্যে স্থান পেয়েছে ড্যাফোডিল এআইয়ের ছয়টি বাস্তবমুখী সমাধান। এসব প্রকল্প অগ্নিনির্বাপণ ও উদ্ধার, স্বাস্থ্যসেবা, মাতৃস্বাস্থ্য, সড়ক অবকাঠামো, রোবোটিক্স এবং স্মার্ট অটোমেশনে AI ও IoT-এর কার্যকর প্রয়োগ দেখায়।

মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দেশীয় উদ্ভাবন বাস্তবায়ন, বাণিজ্যিক পণ্যে রূপান্তর এবং বাজারের সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্ব দেন। উদ্যোক্তা ও গবেষকদের পাশে সরকারের থাকার আশ্বাস দিয়ে তিনি ড্যাফোডিল এআইয়ের স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শিত প্রযুক্তি ও গবেষণাভিত্তিক সমাধান সম্পর্কে অবহিত হন।

ড্যাফোডিল গ্রুপেরচেয়ারম্যান এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা মো. সবুর খান স্টল পরিদর্শনের সময় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ড্যাফোডিল গ্রুপের তৈরি বিভিন্ন AI-ভিত্তিক সমাধান তুলে ধরেন। তিনি দেখান, কীভাবে এসব উদ্যোগ শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবসম্পদ, অবকাঠামো ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার বাস্তব সমস্যা সমাধানে প্রযুক্তি ব্যবহার করছে। ড. মো. সবুর খান বলেন, প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে দেশের বাস্তব সমস্যা সমাধানে তরুণদের এগিয়ে আসতে হবে এবং তাদের গবেষণা ও ধারণাকে ব্যবহারযোগ্য ও বাজারোপযোগী সমাধানে রূপ দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী প্রদর্শিত সমাধানগুলো আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করেন এবং ড্যাফোডিল গ্রুপের AI-ভিত্তিক উদ্ভাবনী কার্যক্রমের প্রশংসা করেন।

নির্বাচিত উদ্ভাবনগুলো হলো Dual-Mode FR Vehicle, HOMEPITAL NEXUS, PikoBot, Pav Analytics, IoT Smart Automation এবং The Arbor Voice for Mothers। পাশাপাশি AI Professor, Student360, Alumni360, Perfect HR, LeadershipOS ও RegistrarOS-এর মাধ্যমে শিক্ষা, মানবসম্পদ এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় AI গ্রহণের ব্যবহারিক মডেল প্রদর্শন করা হয়।

ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা মো. সবুর খান স্টল পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ড্যাফোডিল গ্রুপের তৈরি বিভিন্ন AI-ভিত্তিক সমাধান তুলে ধরেন। তিনি দেখান, কীভাবে এসব উদ্যোগ শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবসম্পদ, অবকাঠামো ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার বাস্তব সমস্যা সমাধানে প্রযুক্তি ব্যবহার করছে।

ড. মো. সবুর খান বলেন, ‘প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে দেশের বাস্তব সমস্যা সমাধানে তরুণদের এগিয়ে আসতে হবে। এবং তাদের গবেষণা ও ধারণাকে ব্যবহারযোগ্য এবং বাজারোপযোগী সমাধানে রূপ দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী প্রদর্শিত সমাধানগুলো আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করেন এবং ড্যাফোডিল গ্রুপের AI-ভিত্তিক উদ্ভাবনী কার্যক্রমের প্রশংসা করেন।’

Share

বাজারে এসেই নজর কাড়ছে ভিভো ভি৮০ লাইট

গত ৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বাজারে আসার পর থেকেই ভিভো ভি৮০ লাইট বাংলাদেশের স্মার্টফোনপ্রেমীদের নজর কাড়ছে। এর আধুনিক ডিজাইন, আকর্ষণীয় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি ও...

অর্ডার থেকে ডেলিভারি, সব এক প্ল্যাটফর্মে: পাঠাও কমার্স

মার্চেন্টদের ব্যবসা ব্যবস্থাপনায় ‘পাঠাও কমার্স’ চালু * ডিজিটাল কমার্সে নতুন প্ল্যাটফর্ম ‘পাঠাও কমার্স’, মিলবে ব্যবসা পরিচালনার একাধিক টুল Facebook থেকে Daraz—বিভিন্ন সেলস চ্যানেল...

একই প্ল্যাটফর্মে মিলবে সেরা সব এআই মডেল ব্যবহারের সুবিধা

ওয়ানএআই চালু করল দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। এখন থেকে মাইজিপি অ্যাপে একটিমাত্র ইন্টারফেস এবং সাবস্ক্রিপশনের মাধ্যমে ব্যবহার করা যাবে একাধিক এআই...

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

মোহাম্মদ শাহরিয়ারকে সম্প্রতি নিজেদের মোবাইল এক্সপেরিয়েন্স (এমএক্স) বিজনেসের হেড অব প্রোডাক্ট প্ল্যানিং হিসেবে নিয়োগ দিয়েছে স্যামসাং বাংলাদেশ। নতুন দায়িত্বে তিনি পণ্যের সম্পূর্ণ লাইফ...

মধ্যপ্রাচ্যে বাড়ছে স্ক্যাফোল্ডারের চাহিদা, দক্ষ জনবল তৈরিতে এনএসডিএর উদ্যোগ

কনস্ট্রাকশন সেক্টরে ভবন নির্মাণ থেকে শুরু করে বড় বড় অবকাঠামো প্রকল্প- সবখানেই প্রয়োজন স্ক্যাফোল্ডিং। আর এই কাজে দক্ষ জনবলের চাহিদা দিন দিন বাড়ছে।...