সারাদেশে বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার, মিলবে ভাতাও

Share
Share

দেশের তরুণ প্রজন্মকে আধুনিক তথ্যপ্রযুক্তির দক্ষতায় গড়ে তুলতে সবকটি জেলায় দুই মাসব্যাপী সম্পূর্ণ বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন এই কর্মসূচি নিয়ে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশিক্ষণে অংশ নিতে কোনো ফি লাগবে না, বরং প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীরা প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত ও খাবার ভাতা পাবেন। ১৮ থেকে ৩৫ বছর বয়সী যেকোনো নারী-পুরুষ এই প্রশিক্ষণে অংশ নিতে আবেদন করতে পারবেন, তবে আবেদনকারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে এইচএসসি বা সমমান পাস, সঙ্গে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিতে প্রাথমিক ধারণা থাকাও আবশ্যক। এক্ষেত্রে মৌখিক ও লিখিত ইংরেজিতে দক্ষ প্রার্থীরা চূড়ান্ত বাছাইয়ে অগ্রাধিকার পাবেন বলে জানানো হয়েছে। দেশের আটটি বিভাগকে চারটি সমন্বিত প্যাকেজে ভাগ করে পুরো কার্যক্রমটি একযোগে পরিচালনা করা হবে।

আবেদন ও বাছাই প্রক্রিয়ার সময়সূচি অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে, এরপর প্রাথমিক বাছাই শেষে ২৬ সেপ্টেম্বর লিখিত ও ২৭ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা নেওয়া হবে, যার সময়সূচি ও কেন্দ্র জানানো হবে প্রার্থীদের মুঠোফোনে খুদেবার্তার (এসএমএস) মাধ্যমে। পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে ২৯ সেপ্টেম্বর, আর নির্বাচিতদের নিয়ে ১ অক্টোবর থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে দুই মাসের এই প্রশিক্ষণ কার্যক্রম।

উল্লেখ্য, যুব উন্নয়ন অধিদপ্তরের এআই প্রযুক্তি বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রকল্পের আগের ধাপগুলোতেও ব্যাপক সাড়া মিলেছিল—একটি ধাপে প্রায় ৮৩ হাজার আবেদনের বিপরীতে প্রায় ৫০ হাজার প্রার্থী লিখিত বাছাই পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

Share

বাজারে এসেই নজর কাড়ছে ভিভো ভি৮০ লাইট

গত ৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বাজারে আসার পর থেকেই ভিভো ভি৮০ লাইট বাংলাদেশের স্মার্টফোনপ্রেমীদের নজর কাড়ছে। এর আধুনিক ডিজাইন, আকর্ষণীয় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি ও...

অর্ডার থেকে ডেলিভারি, সব এক প্ল্যাটফর্মে: পাঠাও কমার্স

মার্চেন্টদের ব্যবসা ব্যবস্থাপনায় ‘পাঠাও কমার্স’ চালু * ডিজিটাল কমার্সে নতুন প্ল্যাটফর্ম ‘পাঠাও কমার্স’, মিলবে ব্যবসা পরিচালনার একাধিক টুল Facebook থেকে Daraz—বিভিন্ন সেলস চ্যানেল...

একই প্ল্যাটফর্মে মিলবে সেরা সব এআই মডেল ব্যবহারের সুবিধা

ওয়ানএআই চালু করল দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। এখন থেকে মাইজিপি অ্যাপে একটিমাত্র ইন্টারফেস এবং সাবস্ক্রিপশনের মাধ্যমে ব্যবহার করা যাবে একাধিক এআই...

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

মোহাম্মদ শাহরিয়ারকে সম্প্রতি নিজেদের মোবাইল এক্সপেরিয়েন্স (এমএক্স) বিজনেসের হেড অব প্রোডাক্ট প্ল্যানিং হিসেবে নিয়োগ দিয়েছে স্যামসাং বাংলাদেশ। নতুন দায়িত্বে তিনি পণ্যের সম্পূর্ণ লাইফ...