পদত্যাগ করছেন ওপেনএআইয়ের নিরাপত্তা ব্যবস্থা প্রধান

There is evidence that the food industry designs ultra-processed foods to be highly rewarding, to maximize craveability and to make us want more and more and more

Share
Share

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই তাদের নিরাপত্তা ও গবেষণা বিভাগে বড় ধরনের পুনর্গঠন শুরু করেছে। এই পরিবর্তনের অংশ হিসেবে কোম্পানিটির ‘সেইফটি সিস্টেমস’ বানিরাপত্তা ব্যবস্থা বিভাগের প্রধান জোহানেস হাইডেক পদত্যাগ করছেন।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেট এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সাময়িকী ওয়্যার্ড-এর প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাজারে ওপেনএআইয়ের নতুন মডেল জিপিটি-৫.৬ উন্মুক্ত হওয়ার পরপরই এই সাংগঠনিক পরিবর্তনের ঘোষণা আসে।

ওয়্যার্ডের তথ্য অনুযায়ী, কর্মীদের উদ্দেশে পাঠানো এক অভ্যন্তরীণ বার্তায় নিজের পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান হাইডেক। লিংকডইনের তথ্য বলছে, তিনি ২০২১ সালে ওপেনএআইয়ে যোগ দিয়েছিলেন এবং দীর্ঘদিন ধরে কোম্পানির নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

হাইডেকের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে ‘সেইফটি সিস্টেমস’ বিভাগের দায়িত্ব নেবেন সাচি জেন। এর আগে তিনি ওপেনএআইয়ের একাধিক নিরাপত্তা দলের নেতৃত্ব দিয়েছেন।

পুনর্গঠনের অংশ হিসেবে ওপেনএআইয়ের সব নিরাপত্তা দল এখন থেকে কোম্পানির নবনিযুক্ত ভাইস প্রেসিডেন্ট অব রিসার্চ অ্যান্ড সেইফটি মিয়া গ্লেসের অধীনে কাজ করবে।

এ বিষয়ে ওপেনএআইয়ের প্রধান গবেষণা কর্মকর্তা মার্ক চেন বলেন, ‘আমাদের বিভিন্ন এআই মডেল উন্নয়নের সঙ্গে নিরাপত্তাসংক্রান্ত কাজগুলোকে আরও ঘনিষ্ঠভাবে একীভূত করা প্রয়োজন। নতুন মডেল, পণ্য উন্নয়ন এবং বাজারে উন্মোচনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে শুরু থেকেই নিরাপত্তা দল যেন সরাসরি ভূমিকা রাখতে পারে, সেই লক্ষ্যেই এই পুনর্গঠন করা হচ্ছে।’

ওপেনএআই জানিয়েছে, পুনর্গঠনের পরও প্রতিষ্ঠানটির ‘হেড অব প্রিপেয়ার্ডনেস’ বা প্রস্তুতি বিষয়ক প্রধানের পদ বহাল থাকবে।

চলতি বছরের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান বলেছিলেন, ভবিষ্যতে এআই-সম্পর্কিত সম্ভাব্য ঝুঁকি শনাক্ত করা এবং সেগুলোর প্রভাব মোকাবিলার প্রস্তুতি জোরদার করতেই এই পদ সৃষ্টি করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, আরও শক্তিশালী এআই মডেল বাজারে আনার পাশাপাশি নিরাপত্তা ও ঝুঁকি ব্যবস্থাপনাকে গবেষণার সঙ্গে আরও সমন্বিত করতেই ওপেনএআই এই সাংগঠনিক পুনর্গঠনের পথে হাঁটছে।

90%
Review Overview
Summary

Vestibulum viverra gravida fringilla. Suspendisse accumsan purus quis augue lobortis quis sagittis

The Pros
Colors Size Style
The Cons
Expensive Duration quality
  • Design100%
  • Speed80%
  • Saving90%
  • Features90%
Share

আপনার ছবি আশির দশকের আবহে ফেরাতে যে প্রম্পট ব্যবহার করবেন

একসময় ক্যামেরার ফিল্মে তোলা ছবিতে আটকে থাকত জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত। ছবিতে থাকত দানাদার আবহ, কিছুটা ম্লান রং আর আলো-ছায়ার স্বাভাবিক অসম্পূর্ণতা। কৃত্রিম বুদ্ধিমত্তার...

৬০ শতাংশ বাংলাদেশি শিশু স্ক্রিনের সামনে নিষ্ক্রিয়ভাবে সময় কাটায়, হচ্ছে না মানসিক বিকাশ

বিভিন্ন ডিজিটাল ডিভাইসের ব্যবহার বেড়েছে। এখন শিশুরা শেখার মাধ্যম হোক আর বিনোদনের অংশ হোক, নানাভাবে ডিজিটাল ডিভাইসের মুখোমুখি হচ্ছে। এসব ডিভাইস ভাষা শেখার...

শিশুদের কৌতূহল থেকে মহাকাশের স্বপ্ন—ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার স্বপ্ন নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিশু-কিশোরদের মিলনমেলায় পরিণত হয় ঢাকার এআইইউবি ক্যাম্পাস। গ্রহ-নক্ষত্র থেকে...

দুই ঘণ্টা পর সচল ফেসবুক

প্রায় দুই ঘণ্টা পর সচল হয়েছে মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ রোববার বিকেল সাড়ে ৩টার পর থেকে আবারও প্ল্যাটফর্মটির ডেস্কটপ ভার্সন...