কারিগরিতে যুক্ত হচ্ছে এআই, সেমিকন্ড্রাক্টর ও ইলেকট্রিক গাড়ি: শিক্ষামন্ত্রী

Share
Share

সময় ও আধুনিক বিশ্বের প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে দেশের কারিগরি শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ড্রাক্টর ও ইলেকট্রিক গাড়ির (ইভি) মতো বিষয়গুলো এখনই অন্তর্ভুক্ত করে পাঠদান শুরু করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, কারিগরি শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করে তাদের নেতৃত্বেই তারেক রহমানের ভাবনার আগামীর বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে সরকার।

শনিবার (১ আগস্ট) রাজধানীর তেজগাঁও সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই অভ্যুত্থান নিয়ে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

কারিগরি শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের সুবিধার্থে নেওয়া উদ্যোগ তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, বিদেশে দক্ষ জনশক্তি রপ্তানির লক্ষ্যে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ নিশ্চিত করা হচ্ছে। এ উদ্দেশে দেশে নতুন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করা হচ্ছে, যার মধ্যে দুটি কলেজ এককভাবে পলিটেকনিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বরাদ্দ থাকবে।

এছাড়া অনুষ্ঠানে ডিপ্লোমা ও স্নাতক কোর্সের সময়সীমা পর্যালোচনা করে একটি যৌক্তিক ও সময়োপযোগী সমাধানে আসার আশ্বাস দেন মন্ত্রী।

Share

ট্রেন্ডিং

৮০% সময় বাঁচবে স্থপতিদের: স্থাপত্য শিল্পে বিপ্লব ঘটাতে আসছে এআই স্টার্টআপ ‘ব্লুপ্রিন্টস এআই’

স্থাপত্য নকশা বা ব্লুপ্রিন্ট তৈরির চিরাচরিত ধারণাকে বদলে দিতে বাজারে আসছে নতুন এক এআই স্টার্টআপ—ব্লুপ্রিন্টস এআই (Blueprints AI)। আল ড্রাম (Al Dram) নামের...

সর্বশেষ সংযোজন

স্কুলে শিক্ষক নেই, বছরে ৪৯ লাখ টাকা ফি!

কল্পনা করুন, এমন একটি স্কুল যেখানে কোনো বিষয়ভিত্তিক শিক্ষক নেই। শিক্ষার্থীদের পড়াচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), আর শ্রেণিকক্ষে থাকা প্রাপ্তবয়স্কদের বলা হয় "গাইড"—যাদের কাজ...