ক্যাশলেস অর্থনীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ‘বাংলা কিউআর’

Share
Share

‘বাংলা কিউআর’ গ্রাহক ও বিক্রেতাদের জন্য নিরাপদ, সহজ এবং সমন্বিত ডিজিটাল পেমেন্ট সুবিধা নিশ্চিত করে ক্যাশলেস অর্থনীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে এবং নগদ লেনদেনের ওপর নির্ভরতা কমাতে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের এ প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানিয়েছেন বক্তারা।

ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে ডিজিটাল ও সমন্বিত পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গত ২৯ জুলাই হবিগঞ্জ টাউন হলে ‘বাংলা কিউআর’ বিষয়ে একটি সচেতনতামূলক মতবিনিময় সভায় বক্তরা এ আহ্বান জানান।

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করেছে ব্র্যাক ব্যাংক। সভায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, সরকারি প্রতিনিধি, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী, উদ্যোক্তা, শিক্ষক এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন বলে শনিবার ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ব্র্যাক ব্যাংকের সিলেট অঞ্চলের রিজিওনাল হেড রেজাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক খালেদ আহমদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম এবং হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল নাদরুন বিন আকন।

সভায় ‘বাংলা কিউআর’-এর ব্যবহার, সুবিধা ও সম্ভাবনা তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের ই-কমার্স মার্চেন্ট অ্যাকোয়ারিংয়ের সিনিয়র ম্যানেজার রায়হানুল কবির।

সভায় বক্তারা আরও বলেন, বাংলা কিউআর’র ব্যাপক ব্যবহার নগদ অর্থের ব্যবহার কমাবে, ব্যবসায়ীদের জন্য পেমেন্ট গ্রহণ সহজ করবে, লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করবে এবং ব্যবসার হিসাব-নিকাশ আরও কার্যকর করবে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাত এ উদ্যোগ থেকে উল্লেখযোগ্যভাবে উপকৃত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় উদ্যোক্তাদের মাঝে বাংলা কিউআর স্ট্যান্ডি ও স্টিকার বিতরণ করেন, যা ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট গ্রহণে উৎসাহিত করবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগকে এগিয়ে নিতে ব্র্যাক ব্যাংক লিড ব্যাংক হিসেবে কাজ করছে। বাংলা কিউআর’র গ্রহণযোগ্যতা বৃদ্ধি, নতুন মার্চেন্ট যুক্ত করা, জনসচেতনতা সৃষ্টি এবং ডিজিটাল লেনদেনের ব্যবহার বাড়াতে ব্যাংকটির কার্যক্রম অব্যাহত রয়েছে।

Share

Meta chief pushes back on AI slowdown calls

Meta CEO Mark Zuckerberg pushed back Tuesday against growing calls to pause or slow AI development, arguing that market incentives and legal liability...

Digital ticketing makes public transport more efficient and life better

Stakeholders call for all-out adoption, integrated approach, and stronger partnerships

OpenAI discloses six AI misalignment incidents, unveils reporting framework

OpenAI has disclosed six previously unreported examples of unexpected or concerning behaviour by its artificial intelligence models and introduced a new framework for...

Google’s Gemini AI hacks 3 companies in security test, then stops

Google’s Gemini model hacked three companies in a test of its cybersecurity capabilities, the tech giant has confirmed to Al Jazeera. The Wall...

নেইমারকে ইয়ামালের বিশ্বকাপ শিরোপা উৎসর্গ করার খবরটি ভুয়া

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় স্পেন। জয়ের প্রতিক্রিয়ায় দেশটির জাতীয় ফুটবল...