জাতীয় সেমিকন্ডাক্টর ও বিইএআর সামিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Share
Share

জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম এবং বায়োটেক, ইলেকট্রনিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকস (বিইএআর) সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজধানীতে তেজগাঁওয়ে নভোথিয়েটারে শনিবার সকাল ১০টায় দুইদিনব্যাপী এই সম্মেলন শুরু হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সেমিকন্ডক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ও সিলিকন রিভার যৌথ উদ্যোগে এই সম্মেলনে হচ্ছে। এতে ১১টি অধিবেশন এবং ৭টি কৌশলগত আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়ন, বৈশ্বিক প্রযুক্তি নেতৃত্ব, প্রযুক্তির সমন্বয়, উচ্চ প্রযুক্তির ভবিষ্যৎ, উদ্যোক্তা উন্নয়ন, বাংলাদেশের প্রযুক্তি খাতে প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ততা এবং উন্নত উৎপাদন ব্যবস্থা বিষয়ে এসব সম্মেলন ও সভা হবে।

এই সম্মেলনে বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পের শীর্ষ নির্বাহীরা, শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা থাকছেন। তাদের মদ্যে টেক্সাস ইনস্ট্রুমেন্টস, পারডু ইউনিভার্সিটি, গ্লোবাল ফাউন্ড্রিজ, এনএক্সপি, অ্যাপ্লাইড ম্যাটেরিয়ালস, স্যানডিস্ক, ক্রেডো, ভিয়েতনাম সেমিকন্ডাক্টর অ্যালায়েন্স অ্যান্ড পার্টনারশিপের প্রতিনিধিরা থাকবেন।

আয়োজকরা জানিয়েছেন দুইদিন ব্যাপী সম্মেলনে সেমিকন্ডাক্টর খাতের দক্ষ জনবল, ইকোসিস্টেম গঠন, বৈশ্বিক অংশীদারিত্ব, গবেষণা, উন্নত উৎপাদন ব্যবস্থা, বাণিজ্যিকীকরণ ও ডিপ-টেক প্রযুক্তি নিয়ে আলোচনা হবে।

সম্মেলনের দ্বিতীয় দিনে রয়েছে, ক্রিস্টে ফেলোশ রিসার্চ সিম্পোজিয়াম। এতে দেশের উদীয়মান সেমিকন্ডাক্টর গবেষকেরা তাঁদের গবেষণাকর্ম উপস্থাপন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, অধ্যাাপক মোহাম্মদ মুস্তফা হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন ও বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ জাব্বার।

সম্মেলনের পাশাপাশি রয়েছে বিইএআর ইনোভেশন এক্সপো-২০২৬। সেখানে শিক্ষার্থী-গবেষক-স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো তৈরি সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, স্বাস্থ্য প্রযুক্তি এবং বুদ্ধিমান প্রযুক্তি ব্যবস্থাসহ ডিপটেক খাতের উদ্ভাবন প্রদর্শন করা হচ্ছে।

সম্মেলনের পরে প্রধানমন্ত্রী এই প্রদর্শনী পরিদর্শন করবেন।

Share

iPhone 18 Pro: ২ ন্যানোমিটারের চিপ, ১২GB র‍্যাম, নতুন ক্যামেরা প্রযুক্তি—ফাঁস হলো একগুচ্ছ তথ্য

অ্যাপলের পরবর্তী প্রজন্মের স্মার্টফোন iPhone 18 Pro ও iPhone 18 Pro Max নিয়ে প্রযুক্তি বিশ্বে জল্পনা-কল্পনা তুঙ্গে। আনুষ্ঠানিক উন্মোচনের এখনও কয়েক মাস বাকি...

বাংলাদেশে ১০ বছরেও লাভের মুখ দেখেনি ফুডপান্ডা, লোকসান ১,৪০০ কোটি টাকার বেশি

বাংলাদেশে এক দশকের বেশি সময় ধরে অনলাইন খাবার ও গ্রোসারি সরবরাহ সেবা দিয়ে আসছে ফুডপান্ডা। প্রতিদিন হাজার হাজার অর্ডার ডেলিভারি করলেও এখন পর্যন্ত...

জ্বালানি ছাড়া পুরো পৃথিবী ঘুরে রেকর্ড করল যে সৌরচালিত বিমান

জ্বালানি ছাড়া উড়োজাহাজে চেপে পুরো পৃথিবী ঘুরে আসা একসময় রূপকথা মনে হতো। প্রকৃতির নিজস্ব শক্তি সূর্যকে কাজে লাগিয়ে মানুষ সেই অসম্ভবকে সত্যি করেছে।...

চীনের চিপ কোম্পানি সিএক্সএমটির শেয়ারের দাম প্রথম দিনেই বাড়ল ৪৭০%

চীনের বৃহত্তম মেমোরি চিপ তৈরির কোম্পানি সিএক্সএমটির শেয়ারের দাম প্রথম দিনেই ৪৭০ শতাংশের বেশি বেড়েছে। সাংহাই স্টক এক্সচেঞ্জের প্রযুক্তিভিত্তিক কোম্পানিগুলোর স্টার মার্কেটে লেনদেন...

জাতীয় সেমিকন্ডাক্টর ও বিইএআর সামিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম এবং বায়োটেক, ইলেকট্রনিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকস (বিইএআর) সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীতে তেজগাঁওয়ে নভোথিয়েটারে শনিবার সকাল ১০টায়...

Related Articles

বাংলাদেশে ১০ বছরেও লাভের মুখ দেখেনি ফুডপান্ডা, লোকসান ১,৪০০ কোটি টাকার বেশি

বাংলাদেশে এক দশকের বেশি সময় ধরে অনলাইন খাবার ও গ্রোসারি সরবরাহ সেবা...

জ্বালানি ছাড়া পুরো পৃথিবী ঘুরে রেকর্ড করল যে সৌরচালিত বিমান

জ্বালানি ছাড়া উড়োজাহাজে চেপে পুরো পৃথিবী ঘুরে আসা একসময় রূপকথা মনে হতো।...

চীনের চিপ কোম্পানি সিএক্সএমটির শেয়ারের দাম প্রথম দিনেই বাড়ল ৪৭০%

চীনের বৃহত্তম মেমোরি চিপ তৈরির কোম্পানি সিএক্সএমটির শেয়ারের দাম প্রথম দিনেই ৪৭০...