অনলাইনে কেনাকাটায় ঠকতে না চাইলে কী করবেন

Share
Share

নগরজীবনে অনলাইনে কেনাকাটা বেশ জনপ্রিয় হয়ে গেছে। যানজট আর চাকরির ব্যস্ততার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট বা ফেসবুকভিত্তিক পেজ থেকে অনেকে ঘরে বসেই কেনাকাটা করেন। বর্তমানে অনলাইনে কেনাকাটা বাড়ছে।

এখন অনলাইন প্ল্যাটফর্ম থেকে শুধু জামাকাপড় নয়, এমনকি চাল, ডাল, তেল-নুনের মতো দৈনন্দিন বাজারসদাইও করছেন। অনলাইন কিনলে বেশির ভাগ প্রতিষ্ঠান তা গ্রাহকের বাসায় পৌঁছে দেয়।

বাসায় পৌঁছে দেওয়ার কারণে কেনার আগে পণ্য যাচাই-বাছাই করার সুযোগ থাকে না। তবে অনলাইন কেনাকাটার ক্ষেত্রে কিছুটা সাবধান হতে হয়।

৩. রিভিউ ও কমেন্ট পড়ুন

অতীতের গ্রাহকদের রিভিউ দেখুন। আগের ক্রেতারা কী বলেছেন, তা দেখুন। শুধু ভালো রিভিউ নয়, অভিযোগও খেয়াল করুন।

৪. ক্যাশ অন ডেলিভারি সুবিধা থাকলে সেটি বেছে নিন

পণ্য হাতে পাওয়ার আগে পুরো টাকা পরিশোধ না করাই নিরাপদ। তাই ক্যাশ অন ডেলিভারির সুযোগ থাকলে তা নিন।

৫. পণ্যের ছবি ও বর্ণনা ভালোভাবে পড়ুন

কাপড়ের সাইজ, রং, ফেব্রিক, রিটার্ন নীতি—সব আগে বুঝে নিন। শুধু ছবির ওপর ভরসা করবেন না।

৬. ডেলিভারির সময় নিশ্চিত করুন

ঈদের আগে চাপ বাড়ে। তাই কত দিনে পণ্য পৌঁছাবে, তা আগেই জেনে নিন। ঈদের আগে পণ্য পৌছাবে কি না, তা নিশ্চিত করবেন।

৭. ভুয়া ওয়েবসাইট থেকে সতর্ক থাকুন

ওয়েবসাইটের নাম, বানান ও লিংক ভালোভাবে দেখুন। অনেক প্রতারক পরিচিত ব্র্যান্ডের মতো দেখতে ভুয়া সাইট বানায়।

৮. ব্যক্তিগত তথ্য অযথা দেবেন না

ওটিপি, ব্যাংক কার্ডের পিন বা মোবাইল ব্যাংকিং পাসওয়ার্ড কাউকে বলবেন না। কারণ, এসব অনেক সময় প্রতারণার ফাঁদ হতে পারে।

৯. অর্ডারের স্ক্রিনশট ও রসিদ রেখে দিন

পরে সমস্যা হলে প্রমাণ হিসেবে কাজে লাগবে। তাই অর্ডারের স্ক্রিনশট ও রসিদ সংরক্ষণ করুন।

১০. শুধু ইনবক্সভিত্তিক কেনাকাটায় সতর্ক থাকুন

যেসব পেজে দাম প্রকাশ করা হয় না, শুধু ইনবক্সে যোগাযোগ করতে বলে, সেগুলোর ক্ষেত্রে বাড়তি সতর্কতা দরকার।

Share

আপনার ছবি আশির দশকের আবহে ফেরাতে যে প্রম্পট ব্যবহার করবেন

একসময় ক্যামেরার ফিল্মে তোলা ছবিতে আটকে থাকত জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত। ছবিতে থাকত দানাদার আবহ, কিছুটা ম্লান রং আর আলো-ছায়ার স্বাভাবিক অসম্পূর্ণতা। কৃত্রিম বুদ্ধিমত্তার...

৬০ শতাংশ বাংলাদেশি শিশু স্ক্রিনের সামনে নিষ্ক্রিয়ভাবে সময় কাটায়, হচ্ছে না মানসিক বিকাশ

বিভিন্ন ডিজিটাল ডিভাইসের ব্যবহার বেড়েছে। এখন শিশুরা শেখার মাধ্যম হোক আর বিনোদনের অংশ হোক, নানাভাবে ডিজিটাল ডিভাইসের মুখোমুখি হচ্ছে। এসব ডিভাইস ভাষা শেখার...

শিশুদের কৌতূহল থেকে মহাকাশের স্বপ্ন—ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার স্বপ্ন নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিশু-কিশোরদের মিলনমেলায় পরিণত হয় ঢাকার এআইইউবি ক্যাম্পাস। গ্রহ-নক্ষত্র থেকে...

সেরা ২৫৩ রাইডারকে ই-বাইকসহ নানা পুরস্কার দিল ফুডপ্যান্ডা

ঈদুল আজহার ক্যাম্পেইনে সেরা পারফরম্যান্সের জন্য ২৫৩ জন রাইডারকে পুরস্কৃত করেছে শীর্ষস্থানীয় অনলাইন খাবার ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। পুরস্কার হিসেবে তাদের হাতে...