কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর উদ্যোগের জন্য বৈশ্বিক স্বীকৃতি পেল বাংলালিংকের রাইজ

Share
Share

গ্লোবাল কনফারেন্স অন এআই লিডারশিপ অ্যান্ড ফ্ল্যাগশিপ প্রেস্টিজ অ্যাওয়ার্ডস সম্মেলনে ‘এআই ইনোভেশন’ পুরস্কার পেয়েছে বাংলালিংকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিজিটাল লাইফস্টাইল ব্র্যান্ড রাইজ। তরুণদের দক্ষতা উন্নয়নে সহায়তা, চাকরির বাজারের জন্য তাঁদের প্রস্তুতিতে সহায়তা এবং ভবিষ্যতের কর্মক্ষেত্রের জন্য প্রয়োজনীয় দক্ষতা গড়ে তুলতে এআইভিত্তিক বিভিন্ন সমাধান তৈরির স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়েছে। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলালিংক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি রাজধানীর একটি হোটেলে গ্লোবাল কনফারেন্স অন এআই লিডারশিপ অ্যান্ড ফ্ল্যাগশিপ প্রেস্টিজ অ্যাওয়ার্ডস সম্মেলনের আয়োজন করে ইন্টারন্যাশনাল এআই ইনোভেশন অ্যান্ড লিডারশিপ কনসোর্টিয়াম (আইএআইএলসি) এবং কানাডার ইউনিভার্সাল হিউম্যানিটি ফাউন্ডেশন (ইউএইচএফ)। সম্মেলনে বিভিন্ন দেশের প্রযুক্তি বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, গবেষক, শিক্ষাবিদ ও শিল্প খাতের নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা অংশ নেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি কাজের দক্ষতা ও মান বাড়াতে এআইয়ের কার্যকর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আধুনিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার অপরিহার্য বলেও উল্লেখ করেন তিনি।

এআই ইনোভেশন পুরষ্কার পাওয়ার বিষয়ে বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, ‘এই আন্তর্জাতিক স্বীকৃতি গ্রাহক ও সমাজের জন্য কার্যকর মূল্য তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে বাংলালিংকের অঙ্গীকারের প্রতিফলন। রাইজের মাধ্যমে তরুণদের ভবিষ্যতের কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা অর্জনের সুযোগ করে দিয়ে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তাকে আরও সহজলভ্য করে তুলছি। দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর হিসেবে আমরা এমন ডিজিটাল উদ্ভাবনে প্রতিশ্রুতিবদ্ধ, যা অন্তর্ভুক্তি বাড়াবে, কর্মসংস্থানের উপযোগী দক্ষতা উন্নয়নে সহায়তা করবে এবং বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে ভূমিকা রাখবে।’

প্রসঙ্গত, শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে আরও বাস্তবমুখী ও সহজলভ্য করতে একটি পূর্ণাঙ্গ এআই ইকোসিস্টেম তৈরি করছে বাংলালিংকের এআই প্রযুক্তিনির্ভর ডিজিটাল লাইফস্টাইল ব্র্যান্ড রাইজ। রাইজের ভোকালাইজ টুলের মাধ্যমে ব্যবহারকারীরা এআইভিত্তিক স্পোকেন ইংলিশ শিখতে পারেন। অন্যদিকে, সিভি-রাইজার ব্যবহারকারীদের পেশাদার ও অ্যাপ্লিক্যান্ট ট্র্যাকিং সিস্টেম (এটিএস)-উপযোগী জীবনবৃত্তান্ত তৈরি করতে সহায়তা করে, যা তাঁদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ভূমিকা রাখছে।

Share

অন্নরকম উদ্যোক্তার ‘কোহর্ট ৩.০’-এর আবেদন শুরু, মিলবে বিনামূল্যে বিজনেস অ্যাক্সেলারেশন

দেশের উদীয়মান স্টার্টআপ ও ক্ষুদ্র-মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) ব্যবসাকে টেকসইভাবে এগিয়ে নিতে ফ্ল্যাগশিপ বিজনেস অ্যাক্সেলারেশন প্রোগ্রাম ‘কোহর্ট ৩.০’-এর আবেদন গ্রহণ শুরু করেছে অন্নরকম উদ্যোক্তা।...

স্কুলে শিক্ষক নেই, বছরে ৪৯ লাখ টাকা ফি!

কল্পনা করুন, এমন একটি স্কুল যেখানে কোনো বিষয়ভিত্তিক শিক্ষক নেই। শিক্ষার্থীদের পড়াচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), আর শ্রেণিকক্ষে থাকা প্রাপ্তবয়স্কদের বলা হয় "গাইড"—যাদের কাজ...

প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় ফুডপ্যান্ডার

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। আজ থেকে থেকে আগামী ২ আগস্ট পর্যন্ত আয়োজিত...

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় দেশের ৮টি...

জাতীয় সেমিকন্ডাক্টর ও বিইএআর সামিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম এবং বায়োটেক, ইলেকট্রনিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকস (বিইএআর) সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীতে তেজগাঁওয়ে নভোথিয়েটারে শনিবার সকাল ১০টায়...

Related Articles

অন্নরকম উদ্যোক্তার ‘কোহর্ট ৩.০’-এর আবেদন শুরু, মিলবে বিনামূল্যে বিজনেস অ্যাক্সেলারেশন

দেশের উদীয়মান স্টার্টআপ ও ক্ষুদ্র-মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) ব্যবসাকে টেকসইভাবে এগিয়ে নিতে ফ্ল্যাগশিপ...

স্কুলে শিক্ষক নেই, বছরে ৪৯ লাখ টাকা ফি!

কল্পনা করুন, এমন একটি স্কুল যেখানে কোনো বিষয়ভিত্তিক শিক্ষক নেই। শিক্ষার্থীদের পড়াচ্ছে...

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের...