বিশ্বের প্রথম রোবট ফোন নিয়ে এল চীন

Share
Share

স্মার্টফোনের দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান অনার। সাংহাইয়ে চলমান ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স কনফারেন্সে বিশ্বের প্রথম রোবট ফোন প্রকাশ্যে এনেছে প্রতিষ্ঠানটি। প্রথাগত স্মার্টফোন হিসেবে নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এই ডিভাইসটিকে ব্যবহারকারীর সার্বক্ষণিক সক্রিয় সঙ্গী হিসেবে উপস্থাপন করেছে অনার।

অর্থাৎ, এখন আর শুধু কথা বলা বা ছবি তোলার মধ্যে সীমাবদ্ধ নেই স্মার্টফোনের ব্যবহার। কৃত্রিম বুদ্ধিমত্তা আর যন্ত্রকৌশলের সমন্বয়ে ছোট্ট এই যন্ত্রটি হয়ে উঠছে মানুষের নিত্যদিনের ডিজিটাল সঙ্গী। বুদ্ধিমান রোবট ফোনের কল্যাণে স্মার্টফোনের দুনিয়াকে যেন আরও এক ধাপ এগিয়ে নিয়ে এসেছে চীনা ব্র্যান্ড অনার। কী আছে এতে?

এই রোবট ফোনের মূল আকর্ষণ হলো এর বিল্ট-ইন মেকানিক্যাল গিম্বল সিস্টেম। টাইটানিয়াম অ্যালয়ের তৈরি মডিউলটি ফোনের ভেতর স্বয়ংক্রিয়ভাবে ভাঁজ হয়ে থাকতে পারে। হাতের ইশারা বা ভয়েস কমান্ডের মাধ্যমে সক্রিয় হতে পারে এই রোবটিক ক্যামেরা।

এই স্মার্টফোনটি আসলে একটি বহনযোগ্য ভয়েস-ইন্টারঅ্যাক্টিভ রোবট, যা ব্যবহারকারীদেরকে সবসময় সঙ্গ দিতে পারে এবং এমনকি গানের তালে নাচতেও পারে। এই ফোর-ডি গিম্বল সিস্টেম ক্যামেরাটিকে ৩৬০ ডিগ্রি পর্যন্ত ঘোরাতে সক্ষম। ফলে এটি ব্যবহারকারীর পাশাপাশি যেকোনো লক্ষ্যবস্তুর গতিবিধি নিখুঁতভাবে অনুসরণ করতে পারে।

স্ন্যাপড্রাগনের সর্বাধুনিক চিপসেটের সাথে রোবট স্মার্টফোনটিতে রয়েছে এআই প্রযুক্তি চালিত ২০০ মেগাপিক্সেলের শক্তিশালী ক্যামেরা। ফলে এই ফোন দিয়ে অনায়াসে সিনেমাটিক ভিডিও ধারন করা যাবে।

উল্লেখ্য, সাংহাইয়ের এই প্রদর্শনীতে ৩ হাজারেরও বেশি প্রযুক্তি পণ্য স্থান পেয়েছে। এর মধ্যে প্রযুক্তিপ্রেমীদের সবচেয়ে বেশি নজর কেড়েছে অনারের রোবট ফোন।

Share

আপনার ছবি আশির দশকের আবহে ফেরাতে যে প্রম্পট ব্যবহার করবেন

একসময় ক্যামেরার ফিল্মে তোলা ছবিতে আটকে থাকত জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত। ছবিতে থাকত দানাদার আবহ, কিছুটা ম্লান রং আর আলো-ছায়ার স্বাভাবিক অসম্পূর্ণতা। কৃত্রিম বুদ্ধিমত্তার...

৬০ শতাংশ বাংলাদেশি শিশু স্ক্রিনের সামনে নিষ্ক্রিয়ভাবে সময় কাটায়, হচ্ছে না মানসিক বিকাশ

বিভিন্ন ডিজিটাল ডিভাইসের ব্যবহার বেড়েছে। এখন শিশুরা শেখার মাধ্যম হোক আর বিনোদনের অংশ হোক, নানাভাবে ডিজিটাল ডিভাইসের মুখোমুখি হচ্ছে। এসব ডিভাইস ভাষা শেখার...

শিশুদের কৌতূহল থেকে মহাকাশের স্বপ্ন—ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার স্বপ্ন নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিশু-কিশোরদের মিলনমেলায় পরিণত হয় ঢাকার এআইইউবি ক্যাম্পাস। গ্রহ-নক্ষত্র থেকে...