গাড়ির মালিক ও চালকদের বাড়তি খরচ কমাবে স্মার্ট অ্যাপ হুদহুদ

Share
Share

গাড়িতে ছোটখাটো কোনো ত্রুটি দেখা দিলে শুরুতেই তা টের পাওয়া কঠিন। আর তা অবহেলার কারণে পরবর্তী সময়ে বড় ধরনের যান্ত্রিক দুর্ঘটনা বা মোটা অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় গাড়ির মালিক ও চালকদের। এই সমস্যার এক উদ্ভাবনী সমাধান নিয়ে এসেছে নতুন স্মার্ট মোবাইল অ্যাপ্লিকেশন ‘হুদহুদ’।

অ্যাপটির নির্মাতা আবুল হাসনাত সোহেল জানিয়েছেন, গাড়ির ভেতরের সমস্যা জটিল আকার ধারণ করার আগেই চালককে সতর্ক করতে অ্যাপটিতে কৃত্তিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) সুবিধা রয়েছে। আর তাই ইএলএম৩২৭ ব্লুটুথ ওবিডি অনুলিপির মাধ্যমে খুব সহজেই গাড়ির তাৎক্ষণিক স্বাস্থ্য পরীক্ষা করতে পারে অ্যাপটি। ফলে ইঞ্জিনের অভ্যন্তরীণ তরলের তাপমাত্রা, জ্বালানি সমন্বয়, ব্যাটারি ভোল্টেজ এবং ইঞ্জিনের জটিল সমস্যার তথ্য সরাসরি স্মার্টফোনে জানা যায়।

অ্যাপটির উল্লেখযোগ্য সুবিধাসমূহ

১. স্বয়ংক্রিয় ত্রুটিনির্ণয় ও আগাম সতর্কতা
গাড়ির ইঞ্জিনের অভ্যন্তরীণ অবস্থা পর্যবেক্ষণ করে সম্ভাব্য যান্ত্রিক ত্রুটি সম্পর্কে আগেভাগেই চালককে বার্তা পাঠাতে পারে অ্যাপটি। ফলে রাস্তায় চলাচলের সময় দ্রুত আশপাশের গ্যারেজে গিয়ে সমস্যার সমাধান করা যায়। এর ফলে দুর্ঘটনা বা বাড়তি খরচ থেকে রক্ষা পাওয়া যায়।

২.নিরাপদ চালনা ও গতিবিষয়ক সতর্কতা
নির্ধারিত গতির চেয়ে বেশি গতিতে গাড়ি চালালেই ভয়েস অ্যালার্ট পাঠিয়ে থাকে অ্যাপটি। ফলে সময়মতো গাড়ির গতি কমানোর বিষয়ে সচেতন হওয়া যায়। ভ্রমণ শেষে পরিবেশবান্ধব মূল্যায়ন সূচকসহ (ইকো-স্কোর) জানানোর পাশাপাশি গন্তব্যের দূরত্ব, গতি ও আনুমানিক জ্বালানি খরচও জানিয়ে দেয় অ্যাপটি।

৩. জরুরি সেবা ও স্বয়ংক্রিয় বার্তা
ভ্রমণের সময় হঠাৎ বিপদে পড়লে জরুরি সহায়তার সুবিধা ছাড়াও নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং ডিজিটাল পরিচয়পত্র বা প্রয়োজনীয় কাগজের তথ্য সংরক্ষণ করে থাকে অ্যাপটি।

৪. হুদহুদ কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী
কণ্ঠ নির্দেশনার মাধ্যমে সরাসরি গুগল মানচিত্রে পথ নির্ধারণ করা কিংবা গাড়ির বর্তমান সামগ্রিক অবস্থা পর্যবেক্ষণ করার সুবিধাও পাওয়া যায় অ্যাপটিতে।

৫. জীবনযাপন ও ধর্মীয় তথ্য
গাড়ি চালানোর সুবিধার পাশাপাশি নামাজের ওয়াক্তের সতর্কবার্তাসহ কিবলার সঠিক তথ্য জানা যায় অ্যাপটিতে।

৬. আশপাশের জরুরি স্থান: অ্যাপটিতে এক ট্যাপেই নিকটস্থ পেট্রলপাম্প, গাড়ি মেরামতের স্থান, মসজিদ, হাসপাতাল ও পুলিশ স্টেশনের অবস্থান জানা সম্ভব।

গুগল প্লে স্টোরে থাকা অ্যাপটি এই ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে।

Share

আপনার ছবি আশির দশকের আবহে ফেরাতে যে প্রম্পট ব্যবহার করবেন

একসময় ক্যামেরার ফিল্মে তোলা ছবিতে আটকে থাকত জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত। ছবিতে থাকত দানাদার আবহ, কিছুটা ম্লান রং আর আলো-ছায়ার স্বাভাবিক অসম্পূর্ণতা। কৃত্রিম বুদ্ধিমত্তার...

৬০ শতাংশ বাংলাদেশি শিশু স্ক্রিনের সামনে নিষ্ক্রিয়ভাবে সময় কাটায়, হচ্ছে না মানসিক বিকাশ

বিভিন্ন ডিজিটাল ডিভাইসের ব্যবহার বেড়েছে। এখন শিশুরা শেখার মাধ্যম হোক আর বিনোদনের অংশ হোক, নানাভাবে ডিজিটাল ডিভাইসের মুখোমুখি হচ্ছে। এসব ডিভাইস ভাষা শেখার...

শিশুদের কৌতূহল থেকে মহাকাশের স্বপ্ন—ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার স্বপ্ন নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিশু-কিশোরদের মিলনমেলায় পরিণত হয় ঢাকার এআইইউবি ক্যাম্পাস। গ্রহ-নক্ষত্র থেকে...

মধ্যপ্রাচ্যে বাড়ছে স্ক্যাফোল্ডারের চাহিদা, দক্ষ জনবল তৈরিতে এনএসডিএর উদ্যোগ

কনস্ট্রাকশন সেক্টরে ভবন নির্মাণ থেকে শুরু করে বড় বড় অবকাঠামো প্রকল্প- সবখানেই প্রয়োজন স্ক্যাফোল্ডিং। আর এই কাজে দক্ষ জনবলের চাহিদা দিন দিন বাড়ছে।...