বাক্কো ট্রেনিং ল্যাবের কার্যক্রম উদ্বোধন

Share
Share

বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং শিল্পের চাহিদাভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রমকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে ২৭ আগস্ট ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো বাক্কো ট্রেনিং ল্যাবের কার্যক্রম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন SICIP-BACCO প্রকল্পের নির্বাহী প্রকল্প পরিচালক মোহাম্মদ ওয়ালিদ হোসেন। অনুষ্ঠানে SICIP-BACCO প্রকল্পের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সহকারী নির্বাহী প্রোগ্রাম পরিচালক ভূঁঞা মোহাম্মদ রেজাউর রহমান ছিদ্দিকি এবং প্রধান সমন্বয়ক লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) মোঃ মাহতাবুল হক, পিএসসি। এছাড়া, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি তানভীর ইব্রাহীম, সাধারণ সম্পাদক ফয়সল আলিম, সহ সভাপতি মোঃ তানজিরুল বাসার, অর্থ সম্পাদক মোঃ আমিনুল হক, পরিচালকবৃন্দ সায়মা শওকত এবং আব্দুল কাদের।

বাক্কো ট্রেনিং ল্যাব প্রতিষ্ঠার মধ্য দিয়ে শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পেশাভিত্তিক দক্ষতা উন্নয়ন এবং তরুণ প্রজন্মের জন্য প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে একটি কার্যকর ও টেকসই প্ল্যাটফর্ম গড়ে উঠল।

উল্লেখ্য, একই অনুষ্ঠানে ল্যাবটিতে অ্যাকাউন্টিং সার্ভিস আউটসোর্সিং (ASO) কোর্সের প্রথম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমও আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এর পাশাপাশি, AI, ফ্রিল্যান্সিং ও উদীয়মান প্রযুক্তিভিত্তিক বিভিন্ন কোর্স চালুর পরিকল্পনাও রয়েছে বাক্কোর, যার মাধ্যমে তরুণদের বৈশ্বিক কর্মসংস্থান ও আউটসোর্সিংয়ের উপযোগী দক্ষতা অর্জনের সুযোগ আরও সম্প্রসারিত হবে। শিল্পের চাহিদাভিত্তিক দক্ষ মানবসম্পদ তৈরির এ উদ্যোগ দেশের বিপিও ও আইটিইএস খাতের সক্ষমতা বৃদ্ধি এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সরকারের SICIP প্রকল্পের সহযোগিতায় বাস্তবায়িত এই উদ্যোগ শিল্পখাত ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমের মধ্যে একটি কার্যকর ও দীর্ঘমেয়াদি সেতুবন্ধন তৈরি করবে। পাশাপাশি, দেশের তরুণ জনগোষ্ঠীকে বৈশ্বিক আউটসোর্সিং ও ডিজিটাল সেবা খাতের বিস্তৃত সম্ভাবনার সঙ্গে সম্পৃক্ত করে তাদের দক্ষ ও আত্মনির্ভরশীল পেশাদার হিসেবে গড়ে তুলতে এই ট্রেনিং ল্যাব একটি অনুকরণীয় মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আশা করা যায়।

Share

আপনার ছবি আশির দশকের আবহে ফেরাতে যে প্রম্পট ব্যবহার করবেন

একসময় ক্যামেরার ফিল্মে তোলা ছবিতে আটকে থাকত জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত। ছবিতে থাকত দানাদার আবহ, কিছুটা ম্লান রং আর আলো-ছায়ার স্বাভাবিক অসম্পূর্ণতা। কৃত্রিম বুদ্ধিমত্তার...

৬০ শতাংশ বাংলাদেশি শিশু স্ক্রিনের সামনে নিষ্ক্রিয়ভাবে সময় কাটায়, হচ্ছে না মানসিক বিকাশ

বিভিন্ন ডিজিটাল ডিভাইসের ব্যবহার বেড়েছে। এখন শিশুরা শেখার মাধ্যম হোক আর বিনোদনের অংশ হোক, নানাভাবে ডিজিটাল ডিভাইসের মুখোমুখি হচ্ছে। এসব ডিভাইস ভাষা শেখার...

শিশুদের কৌতূহল থেকে মহাকাশের স্বপ্ন—ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার স্বপ্ন নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিশু-কিশোরদের মিলনমেলায় পরিণত হয় ঢাকার এআইইউবি ক্যাম্পাস। গ্রহ-নক্ষত্র থেকে...

অ্যাপ স্টোর থেকে টেলিগ্রাম ‘সরিয়ে নিয়েছে’ অ্যাপল

শিশু যৌন নির্যাতন সম্পর্কিত নিয়ম লঙ্ঘনের অভিযোগে মেসেজিং অ্যাপ টেলিগ্রামকে সাময়িকভাবে অ্যাপ স্টোর থেকে সরিয়ে নিয়েছে অ্যাপল। সোমবার (৩ আগস্ট) গভীর রাতে আইফোন...