শিক্ষার্থীদের নগদ অ্যাকাউন্ট খোলা সহজ করতে বিডিআরআইএস-এর সাথে চুক্তি

Share
Share

জন্ম সনদের মাধ্যমে কিশোর ও শিক্ষার্থীদের ডিজিটাল অ্যাকাউন্ট খোলার পথ সুগম করতে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের (বিডিআরআইএস) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ।

জন্ম ও মৃত্যু নিবন্ধন পরিচালকের কার্যালয়ের কনফারেন্স রুমে মঙ্গলবার এই চুক্তি স্বাক্ষরিত হয়। নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ ও বিডিআরআইএস-এর রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত দায়িত্ব) ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

সাধারণত জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে গ্রাহকদের পরিচয় যাচাই করে থাকে নগদ। তবে ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের এনআইডি না থাকায় তাদের অ্যাকাউন্ট খোলার সুবিধা নিশ্চিত করতে এই চুক্তির আওতায় তারা জন্মসনদ ব্যবহারের সুযোগ পাবে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ১৪ থেকে ১৮ বছর বয়সী গ্রাহকদের সরকারি উপবৃত্তি ও আর্থিক সহায়তা পাওয়ার জন্য অ্যাকাউন্ট খুলতে জন্ম নিবন্ধন সনদ ব্যবহার বাধ্যতামূলক।

এই চুক্তির ফলে সরকারি জন্ম নিবন্ধন তথ্যভাণ্ডারের সঙ্গে নগদ সরাসরি যুক্ত হলো, যার মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য তাৎক্ষণিক, কাগজবিহীন ও স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা সম্ভব হবে।

চুক্তির গুরুত্ব তুলে ধরে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, বিডিআরআইএস-এর সঙ্গে এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এনআইডি কার্ড না থাকা ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের অ্যাকাউন্ট খোলার জটিলতা দূর হলো। তবে শিক্ষার্থীদের অ্যাকাউন্ট তাদের অভিভাবকদের সাথে যুক্ত থাকবে। বাবা-মা চাইলে দেখতে পারবেন তাদের সন্তানেরা কোথায় টাকা খরচ করছে। তিনি বলেন, সরাসরি সরকারি জন্ম নিবন্ধন তথ্যভাণ্ডারের সঙ্গে যুক্ত হওয়ায় এখন কাগজপত্রের ঝামেলা ছাড়াই দ্রুততম সময়ে শিক্ষার্থীদের তথ্য যাচাই করা সম্ভব হবে, যা তাদের উপবৃত্তির টাকা পাওয়া আরও সহজ করবে।

উদ্যোগটি সম্পর্কে বিডিআরআইএস-এর রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত দায়িত্ব) ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, “নগদের সঙ্গে এই সমঝোতা স্মারক আমাদের জন্ম নিবন্ধন সেবাকে আরও কার্যকর ও নাগরিকবান্ধব করার একটি বড় পদক্ষেপ। স্বয়ংক্রিয়ভাবে জন্ম সনদ যাচাইয়ের ব্যবস্থা চালু হওয়ায় দ্রুত পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে, যা সরকারি উপবৃত্তি বিতরণে পূর্ণ স্বচ্ছতা ও নিরাপত্তা বজায় রাখতে সহায়তা করবে।”

বিডিআরআইএস-এর পক্ষে উপ-রেজিস্ট্রার জেনারেল মো. লুৎফুর রহমান, সহকারী রেজিস্ট্রার জেনারেল সামিউল ইসলাম রাহাদ ও প্রোগ্রামার ফাহমিদা শিরিন উপস্থিত ছিলেন। এ সময় নগদের পক্ষে সহযোগী প্রশাসক চয়ন বিশ্বাস, চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মো. সামসুল ইসলাম, করপোরেট অ্যাফেয়ার্স এক্সপার্ট ও বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি মাসউদুল হক ও নগদের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের প্রধান মুহাম্মদ জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

Share

আপনার ছবি আশির দশকের আবহে ফেরাতে যে প্রম্পট ব্যবহার করবেন

একসময় ক্যামেরার ফিল্মে তোলা ছবিতে আটকে থাকত জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত। ছবিতে থাকত দানাদার আবহ, কিছুটা ম্লান রং আর আলো-ছায়ার স্বাভাবিক অসম্পূর্ণতা। কৃত্রিম বুদ্ধিমত্তার...

৬০ শতাংশ বাংলাদেশি শিশু স্ক্রিনের সামনে নিষ্ক্রিয়ভাবে সময় কাটায়, হচ্ছে না মানসিক বিকাশ

বিভিন্ন ডিজিটাল ডিভাইসের ব্যবহার বেড়েছে। এখন শিশুরা শেখার মাধ্যম হোক আর বিনোদনের অংশ হোক, নানাভাবে ডিজিটাল ডিভাইসের মুখোমুখি হচ্ছে। এসব ডিভাইস ভাষা শেখার...

শিশুদের কৌতূহল থেকে মহাকাশের স্বপ্ন—ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার স্বপ্ন নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিশু-কিশোরদের মিলনমেলায় পরিণত হয় ঢাকার এআইইউবি ক্যাম্পাস। গ্রহ-নক্ষত্র থেকে...

জাতীয় সেমিকন্ডাক্টর ও বিইএআর সামিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম এবং বায়োটেক, ইলেকট্রনিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকস (বিইএআর) সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীতে তেজগাঁওয়ে নভোথিয়েটারে শনিবার সকাল ১০টায়...