হোয়াটসঅ্যাপ কলে যুক্ত হলো নতুন সুবিধা

Share
Share

হোয়াটসঅ্যাপ কলে নতুন সুবিধা যুক্ত হয়েছে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ওয়েবের মাধ্যমে অডিও ও ভিডিও কল করা এবং তা রিসিভ করার সুযোগ করে দিচ্ছে মেটা।

বহু বছর ধরে হোয়াটসঅ্যাপের কল করার সুবিধা শুধু স্মার্টফোন অ্যাপ ও নিজস্ব ডেস্কটপ অ্যাপে সীমাবদ্ধ ছিল।
স্মার্টফোন ও ডেস্কটপ অ্যাপের মতোই ওয়েব ইন্টারফেসে থাকা কলস ট্যাবে ব্যবহারকারীর কল হিস্ট্রি ও ফেভারিটস সেভ থাকবে।

ডেস্কটপ অ্যাপের মতো ওয়েব অ্যাপেও স্ক্রিন-শেয়ারিং এবং রিঅ্যাকশনের মতো ফিচারগুলো সাপোর্ট করবে। হোয়াটসঅ্যাপ কলিংয়ের জন্য আরও কিছু আপডেট নিয়ে আসছে।

ব্যবহারকারীরা এখন কল কেটে না দিয়ে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে কল ট্রান্সফার করতে পারবেন। তাই ব্যবহারকারী যদি প্রথমে ডেস্কটপ বা ওয়েবে কোনো কল রিসিভ করে থাকেন, তবে ফোন থেকেও কথা চালিয়ে যেতে পারবেন।

কোম্পানিটি ওয়েটিং রুমও চালু করছে। কারো কাছে যদি গ্রুপ কলের লিংক থাকে, তবে ব্যবহারকারী চাইলে তাদের নিজের ইচ্ছামতো ঢুকতে দিতে পারবেন অথবা বের করে দিতে পারবেন। যারা হোয়াটসঅ্যাপে অফিসিয়াল কল হোস্ট করে থাকেন, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আপডেট। কল লিংক তৈরি করার সময় ব্যবহারকারী মিটিংয়ের জন্য একটি ওয়েটিং রুম তৈরি করতে ‘যোগদানের জন্য অনুমোদন প্রয়োজন’ (Require approval to join) অপশনটি চালু করতে পারবেন।

আরেকটি আপডেট হলো– ব্যাকগ্রাউন্ড নয়েজ সাপ্রেশন, যা কোলাহলপূর্ণ জায়গার শব্দ ফিল্টার করে বাদ দেয়। কোম্পানিটি জানিয়েছে, হোয়াটসঅ্যাপ এখন কলের প্রথম কয়েক সেকেন্ডের মধ্যেই হাই-ডেফিনেশনে ভিডিও কল স্ট্রিমিং শুরু করবে। এর আগে ভিডিও কল কখনো কখনো হাই-ডেফিনেশনে সুইচ করতে কয়েক সেকেন্ড সময় নিত।

হোয়াটসঅ্যাপ সম্প্রতি ইউজারনেম বা ব্যবহারকারী নামের জন্য রিজারভেশন সুবিধা চালু করেছে। একবার ইউজারনেম ফিচারটি লাইভ হলে মানুষ বিভিন্ন প্ল্যাটফর্মে অন্য ব্যবহারকারীদের কল করার জন্য এটি ব্যবহার করতে পারবে।

সূত্র: টেকক্রাঞ্চ

Share

এক্সে চালু হলো অর্থ লেনদেন–সুবিধা, কেনাকাটাও করা যাবে

নতুন আর্থিক সেবা ‘এক্স মানি’ চালু করেছে ইলন মাস্কের মালিকানাধীন খুদে ব্লগ লেখার সাইট এক্স (সাবেক টুইটার)। প্রথম ধাপে যুক্তরাষ্ট্রে বসবাসকারী অর্থের বিনিময়ে...

গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ডাক বিভাগকে আরও জনপ্রিয় করার উদ্যোগ চলমান রয়েছে। ‘নগদ’...

হোয়াটসঅ্যাপ কলে যুক্ত হলো নতুন সুবিধা

হোয়াটসঅ্যাপ কলে নতুন সুবিধা যুক্ত হয়েছে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ওয়েবের মাধ্যমে অডিও ও ভিডিও কল করা এবং তা রিসিভ করার সুযোগ করে দিচ্ছে মেটা।...

হঠাৎই একসঙ্গে আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএস, ওয়াচওএসের নিরাপত্তা হালনাগাদ করল কেন

হঠাৎই একসঙ্গে আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএস, ওয়াচওএস, টিভিওএস ও ভিশনওএসের নিরাপত্তা হালনাগাদ প্রকাশ করেছে অ্যাপল। প্রতিষ্ঠানটির তথ্যমতে, এসব হালনাগাদে বিভিন্ন অপারেটিং সিস্টেমে থাকা ২২৫টিরও...

জাতীয় সেমিকন্ডাক্টর ও বিইএআর সামিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম এবং বায়োটেক, ইলেকট্রনিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকস (বিইএআর) সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীতে তেজগাঁওয়ে নভোথিয়েটারে শনিবার সকাল ১০টায়...

Related Articles

এক্সে চালু হলো অর্থ লেনদেন–সুবিধা, কেনাকাটাও করা যাবে

নতুন আর্থিক সেবা ‘এক্স মানি’ চালু করেছে ইলন মাস্কের মালিকানাধীন খুদে ব্লগ...

গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব...

হঠাৎই একসঙ্গে আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএস, ওয়াচওএসের নিরাপত্তা হালনাগাদ করল কেন

হঠাৎই একসঙ্গে আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএস, ওয়াচওএস, টিভিওএস ও ভিশনওএসের নিরাপত্তা হালনাগাদ প্রকাশ...

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভের বিরুদ্ধে রাশিয়ার সন্ত্রাসবাদের মামলা

টেলিগ্রামে অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে ব্যর্থতা ও আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে পর্যাপ্ত সহায়তা না...