হঠাৎই একসঙ্গে আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএস, ওয়াচওএসের নিরাপত্তা হালনাগাদ করল কেন

Share
Share

হঠাৎই একসঙ্গে আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএস, ওয়াচওএস, টিভিওএস ও ভিশনওএসের নিরাপত্তা হালনাগাদ প্রকাশ করেছে অ্যাপল। প্রতিষ্ঠানটির তথ্যমতে, এসব হালনাগাদে বিভিন্ন অপারেটিং সিস্টেমে থাকা ২২৫টিরও বেশি নিরাপত্তা ত্রুটি সংশোধন করা হয়েছে। এর মধ্যে এমন কিছু ত্রুটিও ছিল, যেগুলোর সুযোগ নিয়ে সাইবার হামলাকারীরা গোপনে অ্যাপল পণ্যের নিয়ন্ত্রণ নিয়ে ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য সংগ্রহ করতে পারতেন।

অ্যাপলের তথ্যমতে, আইওএস ও আইপ্যাডওএসে ৭৫টির বেশি এবং ম্যাকওএস টাহোতে ১৫০টির বেশি নিরাপত্তা ত্রুটি সংশোধন করা হয়েছে। এসব ত্রুটি অপারেটিং সিস্টেমের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে ছিল। এর মধ্যে কয়েকটি ত্রুটি যন্ত্রের রুট বা কার্নেল স্তরের নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি ইচ্ছেমতো কোড চালাতে বা অ্যাপলের স্যান্ডবক্স নিরাপত্তাব্যবস্থা অতিক্রম করতে পারত। অপারেটিং সিস্টেমের পাশাপাশি সাফারি ব্রাউজারের ওয়েবকিট ইঞ্জিনেরও একাধিক নিরাপত্তা ত্রুটি সংশোধন করা হয়েছে। ফলে ক্ষতিকর ওয়েবসাইটের মাধ্যমে ব্রাউজিং–সংক্রান্ত তথ্য ফাঁস, ভুয়া ইন্টারফেস দেখানো, নিরাপত্তাব্যবস্থা ভঙ্গ বা অনুমোদনের বাইরে থাকা ফাইলে প্রবেশের ঝুঁকি কমবে।

নতুন হালনাগাদে অপারেটিং সিস্টেমের মূল অংশ বা কার্নেলের একাধিক নিরাপত্তা ত্রুটিরও সংশোধন করা হয়েছে। এসব ত্রুটির কারণে কার্নেলের মেমোরি ক্ষতিগ্রস্ত হওয়া, নেটওয়ার্ক সুরক্ষা এড়িয়ে যাওয়া, সংবেদনশীল তথ্য ফাঁস বা যন্ত্র হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি ছিল।

অ্যাপলের দাবি, এখন পর্যন্ত ত্রুটিগুলো বাস্তবে কোনো সাইবার হামলায় ব্যবহৃত হয়েছে এমন তথ্য পাওয়া যায়নি। তবে পুরোনো সংস্করণগুলোয় নিরাপত্তা ত্রুটি থাকার বিষয়টি প্রকাশ্যে আসার পর সেগুলো কাজে লাগিয়ে সাইবার হামলার চেষ্টা হতে পারে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে সব ব্যবহারকারীকে যত দ্রুত সম্ভব নিজেদের যন্ত্রের নিরাপত্তা হালনাগাদ করার পরামর্শও দিয়েছে অ্যাপল।
সূত্র: ইন্ডিয়া টুডে

Share

আপনার ছবি আশির দশকের আবহে ফেরাতে যে প্রম্পট ব্যবহার করবেন

একসময় ক্যামেরার ফিল্মে তোলা ছবিতে আটকে থাকত জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত। ছবিতে থাকত দানাদার আবহ, কিছুটা ম্লান রং আর আলো-ছায়ার স্বাভাবিক অসম্পূর্ণতা। কৃত্রিম বুদ্ধিমত্তার...

৬০ শতাংশ বাংলাদেশি শিশু স্ক্রিনের সামনে নিষ্ক্রিয়ভাবে সময় কাটায়, হচ্ছে না মানসিক বিকাশ

বিভিন্ন ডিজিটাল ডিভাইসের ব্যবহার বেড়েছে। এখন শিশুরা শেখার মাধ্যম হোক আর বিনোদনের অংশ হোক, নানাভাবে ডিজিটাল ডিভাইসের মুখোমুখি হচ্ছে। এসব ডিভাইস ভাষা শেখার...

শিশুদের কৌতূহল থেকে মহাকাশের স্বপ্ন—ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার স্বপ্ন নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিশু-কিশোরদের মিলনমেলায় পরিণত হয় ঢাকার এআইইউবি ক্যাম্পাস। গ্রহ-নক্ষত্র থেকে...

মাদক বিক্রির অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার পণ্য সরবরাহকারী

অনলাইনে মাদকদ্রব্য বিক্রির অভিযোগে দেশের অন্যতম জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজের বিরুদ্ধে মামলা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মামলায় দারাজের ব্যবস্থাপনা পরিচালকসহ অজ্ঞাতনামা আরও...