এক দশকে মাইজিপি, ব্যবহারকারী ছাড়াল ২ কোটি ৩০ লাখ

টেলিকম সেলফ-সার্ভিস অ্যাপ থেকে বাংলাদেশের অন্যতম বড় ডিজিটাল ইকোসিস্টেমে পরিণত হয়েছে মাইজিপি

Share
Share

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় এক দশক পূর্ণ করেছে গ্রামীণফোনের মাইজিপি (MyGP) অ্যাপ। ২০১৬ সালে যাত্রা শুরুর পর একটি টেলিকম সেলফ-সার্ভিস অ্যাপ হিসেবে শুরু হওয়া প্ল্যাটফর্মটি সময়ের সঙ্গে বিস্তৃত হয়ে এখন বাংলাদেশের অন্যতম বড় ডিজিটাল ইকোসিস্টেমে পরিণত হয়েছে। বর্তমানে ২ কোটি ৩০ লাখের বেশি ব্যবহারকারী মাইজিপি ব্যবহার করছেন।

গ্রামীণফোনের তথ্য অনুযায়ী, বর্তমানে তাদের ৯৯ শতাংশের বেশি পণ্য ও সেবা মাইজিপি অ্যাপের মাধ্যমে ব্যবহার ও ব্যবস্থাপনার আওতায় এসেছে। ফলে মোবাইল সংযোগ ব্যবস্থাপনার পাশাপাশি বিনোদন, লাইফস্টাইল, ডিজিটাল পেমেন্ট, সাবস্ক্রিপশন ও বিভিন্ন দৈনন্দিন ডিজিটাল সেবার একটি সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠেছে অ্যাপটি।

ব্যক্তিভেদে বদলাচ্ছে ডিজিটাল অভিজ্ঞতা

মাইজিপির বর্তমান সেবাগুলোর অন্যতম বৈশিষ্ট্য হলো ব্যক্তিকেন্দ্রিক বা হাইপার-পার্সোনালাইজড অভিজ্ঞতা। গ্রাহকের প্রয়োজন ও ব্যবহারের ধরন বিবেচনায় পার্সোনালাইজড অফার, ফ্লেক্সিপ্ল্যান, ক্যাশব্যাক রিওয়ার্ড, বোনাস অফার, জিপি পয়েন্টস এবং জিপি স্টার-এর মতো সুবিধা দেওয়া হচ্ছে।

গ্রামীণফোনের দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-চালিত প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের জন্য আরও প্রাসঙ্গিক অফার ও সেবা প্রদানের চেষ্টা করছে মাইজিপি।

একই প্ল্যাটফর্ম থেকে ব্যবহারকারীরা সংযোগ ব্যবস্থাপনার পাশাপাশি বিনোদন, লাইফস্টাইল সুবিধা, ডিজিটাল সাবস্ক্রিপশন এবং ডিজিটাল পেমেন্ট ও আর্থিক সেবার বিভিন্ন সুবিধা নিতে পারছেন।

টেলিকমের গণ্ডি ছাড়িয়ে বিনোদন ও লাইফস্টাইলে

মাইজিপির সেবা এখন শুধু মোবাইল সংযোগকেন্দ্রিক নয়। Linked AccountFamily Pack-এর মাধ্যমে পরিবারের সদস্য ও প্রিয়জনদের সংযুক্ত রাখার সুবিধাও রয়েছে।

বিনোদনের ক্ষেত্রেও মাইজিপিতে যুক্ত হয়েছে বিভিন্ন ধরনের কনটেন্ট। সম্প্রতি প্ল্যাটফর্মটিতে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কনটেন্ট স্ট্রিমিং সুবিধাও ছিল।

এ ছাড়া ডিজিটাল পেমেন্টের মাধ্যমে Netflix, Hoichoi, Chorki ও iTunes-এর মতো বিভিন্ন প্ল্যাটফর্মের ডিজিটাল সাবস্ক্রিপশন ও ভাউচার ব্যবহারের সুবিধা রয়েছে।

আন্তর্জাতিক রোমিংয়েও ডিজিটাল সুবিধা

বিদেশ ভ্রমণের সময় আন্তর্জাতিক রোমিং চালুর প্রক্রিয়াকেও সহজ করার চেষ্টা করেছে মাইজিপি। অ্যাপ থেকেই ব্যবহারকারীরা বাংলাদেশি টাকা ও মার্কিন ডলার—দুই মুদ্রায় আন্তর্জাতিক রোমিং সেবা চালু করতে পারছেন।

অন্যদিকে, ধর্মীয় সেবার ক্ষেত্রেও মাইজিপিতে রয়েছে ‘ইবাদাহ’। লাখো ব্যবহারকারীর জন্য এই সেবায় নামাজের সময়সূচি, নামাজের রিমাইন্ডার, সেহরি ও ইফতারের সময়সহ বিভিন্ন ইসলামিক কনটেন্ট ও সুবিধা দেওয়া হয়।

দশ বছর পূর্তিতে বিশেষ আয়োজন

মাইজিপির ১০ বছর পূর্তি উপলক্ষে গ্রামীণফোন ব্যবহারকারীদের জন্য বিশেষ কিছু অফারও ঘোষণা করেছে। নির্দিষ্ট মানদণ্ড পূরণকারী গ্রাহকদের জন্য থাকছে সর্বোচ্চ ১০ জিবি বোনাস ইন্টারনেট, পাশাপাশি একটি iPhone 17 Pro জেতার সুযোগসহ আরও কিছু সুবিধা।

‘মাইজিপি এখন শুধু টেলিকম অ্যাপ নয়’

মাইজিপির এক দশক পূর্তি উপলক্ষে গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (CPO) সোলায়মান আলম বলেন, গত এক দশকে গ্রাহকদের প্রত্যাশার পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে মাইজিপিও পরিবর্তিত হয়েছে।

তিনি বলেন, গ্রাহকের ডিজিটাল অভিজ্ঞতাকে আরও সহজ, স্মার্ট ও সময়োপযোগী করাই ছিল এই পরিবর্তনের মূল লক্ষ্য। হাইপার-পার্সোনালাইজড অভিজ্ঞতা, ইন্টেলিজেন্ট রিকমেন্ডেশন এবং ব্যক্তিগত লাইফস্টাইলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সেবার মাধ্যমে গ্রাহকদের প্রয়োজন বুঝে নতুন সুবিধা যুক্ত করা হচ্ছে।

সোলায়মান আলমের ভাষায়, মাইজিপি এখন আর শুধু একটি টেলিকম অ্যাপ নয়; বরং এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা একই জায়গা থেকে সংযুক্ত থাকা, লেনদেন, বিনোদন উপভোগ এবং নিজেদের ডিজিটাল জীবন পরিচালনার বিভিন্ন কাজ করতে পারছেন।

গ্রামীণফোনের ভাষ্য অনুযায়ী, আগামী দিনেও গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে মাইজিপির ডিজিটাল সেবা আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

Share

আপনার ছবি আশির দশকের আবহে ফেরাতে যে প্রম্পট ব্যবহার করবেন

একসময় ক্যামেরার ফিল্মে তোলা ছবিতে আটকে থাকত জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত। ছবিতে থাকত দানাদার আবহ, কিছুটা ম্লান রং আর আলো-ছায়ার স্বাভাবিক অসম্পূর্ণতা। কৃত্রিম বুদ্ধিমত্তার...

৬০ শতাংশ বাংলাদেশি শিশু স্ক্রিনের সামনে নিষ্ক্রিয়ভাবে সময় কাটায়, হচ্ছে না মানসিক বিকাশ

বিভিন্ন ডিজিটাল ডিভাইসের ব্যবহার বেড়েছে। এখন শিশুরা শেখার মাধ্যম হোক আর বিনোদনের অংশ হোক, নানাভাবে ডিজিটাল ডিভাইসের মুখোমুখি হচ্ছে। এসব ডিভাইস ভাষা শেখার...

শিশুদের কৌতূহল থেকে মহাকাশের স্বপ্ন—ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার স্বপ্ন নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিশু-কিশোরদের মিলনমেলায় পরিণত হয় ঢাকার এআইইউবি ক্যাম্পাস। গ্রহ-নক্ষত্র থেকে...

ডিজিটাল পেমেন্ট নিশ্চিত হলে জালনোটের ঝুঁকি কমবে: গভর্নর

ডিজিটাল পেমেন্ট নিশ্চিত হলে চাঁদাবাজি বন্ধ ও জালনোটের ঝুঁকি কমবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি জানান, টাকা ছাপাতে বছরে...