ফ্রি ‘ভেরিফায়েড’ ব্যাজ চালু করছে ফেসবুক

এ সুবিধা পেতে ব্যবহারকারীর বয়স অন্তত ১৮ বছর হতে হবে ও অ্যাকাউন্টে ফেইসবুকের কোনো কমিউনিটি গাইডের নিয়ম ভঙ্গের রেকর্ড থাকা চলবে না।

Share
Share

জেনারেটিভ এআই দিয়ে তৈরি ভুয়া প্রোফাইল ও প্রতারণা ঠেকাতে ‘আসল’ মানুষদের জন্য বিনামূল্যে নতুন ‘ভেরিফায়েড’ ব্যাজ চালু করছে মেটা, যা ফেইশল রেকগনিশনের মাধ্যমে ব্যবহারকারীর আসল পরিচয় নিশ্চিত করবে।

এআই দিয়ে তৈরি ভুয়া প্রোফাইল, কনটেন্ট ও স্প্যামের ভিড়ে প্রকৃত মানুষকে আলাদা করতে মেটা নতুন এ প্রোগ্রাম মেটা চালু করতে যাচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

নতুন এ ব্যবস্থায় ব্যবহারকারী আসলেই একজন মানুষ কি না তা নিশ্চিত করাই মেটার মূল উদ্দেশ্য।

এ ভেরিফিকেশন প্রক্রিয়ায় ব্যবহারকারীকে ফেইশল রেকগনিশন বা চেহারা শনাক্তকরণ সেলফি তুলতে হবে, যা ওই অ্যাকাউন্টের প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে দেখা হবে।

মেটার দাবি, পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে কেবল কয়েক মিনিট সময় লাগবে।

সম্প্রতি আইনি জটিলতা ও স্মার্টগ্লাসে ফেইশল রেকগনিশন প্রযুক্তি ব্যবহার নিয়ে নানামুখী সমালোচনার পরও মেটা আবারও এ প্রযুক্তি বেছে নিল।

এ সুবিধা পেতে ব্যবহারকারীর বয়স অন্তত ১৮ বছর হতে হবে ও অ্যাকাউন্টে ফেইসবুকের কোনো কমিউনিটি গাইডলাইনের নিয়ম ভঙ্গের রেকর্ড থাকা চলবে না।

পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারকারীর প্রোফাইলে ভেরিফায়েড ব্যাজটি দেখানো হবে, যা ফেইসবুক মার্কেটপ্লেস ও ডেটিং সার্ভিসসহ বিভিন্ন ফিচারে দেখা যাবে।

পুরানো ভেরিফায়েড ব্যাজের সঙ্গে এর বড় পার্থক্য হচ্ছে, এটা কেবল অ্যাকাউন্টের মালিকের পরিচয় নিশ্চিত করবে তবে মেটার পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তির নির্ভরযোগ্যতার কোনো গ্যারান্টি বা অনুমোদন দেবে না।

এ ছাড়া, পেইড ‘মেটা ভেরিফায়েড’ সেবার মতো না হয়ে বিনামূল্যে এ সুবিধা পাবেন ব্যবহারকারীরা।

প্রতারক চক্র ও অসাধু ব্যবহারকারীরা জেনারেটিভ এআই প্রযুক্তি কাজে লাগিয়ে অবিকল মানুষের মতো ভুয়া প্রোফাইল, ছবি ও মনগড়া গল্প বানিয়ে ব্যাপকভাবে স্বয়ংক্রিয় বার্তা পাঠাচ্ছে। এ ধরনের জালিয়াতি ও প্রতারণা থেকে ব্যবহারকারীদের সুরক্ষা দিতেই মেটার এ নতুন উদ্যোগ।

পাশাপাশি বেশ কয়েকটি নতুন পরিবর্তন সামনে এনেছে ফেইসবুক। যার মধ্যে রয়েছে শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের সঙ্গে টেক্কা দিতে ‘ইমারসিভ ভিডিও’ অভিজ্ঞতার নতুন সংযোজন।

মেটা বলেছে, তারা অ্যাপ খুললেই পুরো স্ক্রিনজুড়ে ভিডিও দেখার এক পরীক্ষামূলক সুবিধা চালু করছে। তবে আগের অনাকাঙ্ক্ষিত পরিবর্তনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার ব্যবহারকারীদের জন্য সাধারণ নিউজফিডে ফিরে যাওয়ার সুবিধাও রাখা হচ্ছে।

নতুন ভেরিফিকেশন সুবিধাটি কোনো অফিশিয়াল ‘পেইজ’ বা প্রোমোড অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে না’। সোমবার থেকে নির্দিষ্ট কিছু দেশে পর্যায়ক্রমে এ সেবা চালু হবে এবং পরবর্তীতে তা বিশ্বজুড়ে চালু হবে।

Share

আপনার ছবি আশির দশকের আবহে ফেরাতে যে প্রম্পট ব্যবহার করবেন

একসময় ক্যামেরার ফিল্মে তোলা ছবিতে আটকে থাকত জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত। ছবিতে থাকত দানাদার আবহ, কিছুটা ম্লান রং আর আলো-ছায়ার স্বাভাবিক অসম্পূর্ণতা। কৃত্রিম বুদ্ধিমত্তার...

৬০ শতাংশ বাংলাদেশি শিশু স্ক্রিনের সামনে নিষ্ক্রিয়ভাবে সময় কাটায়, হচ্ছে না মানসিক বিকাশ

বিভিন্ন ডিজিটাল ডিভাইসের ব্যবহার বেড়েছে। এখন শিশুরা শেখার মাধ্যম হোক আর বিনোদনের অংশ হোক, নানাভাবে ডিজিটাল ডিভাইসের মুখোমুখি হচ্ছে। এসব ডিভাইস ভাষা শেখার...

শিশুদের কৌতূহল থেকে মহাকাশের স্বপ্ন—ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার স্বপ্ন নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিশু-কিশোরদের মিলনমেলায় পরিণত হয় ঢাকার এআইইউবি ক্যাম্পাস। গ্রহ-নক্ষত্র থেকে...

১০৬টি দলের অংশগ্রহণে দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা শুরু

শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা ‘ভিএলএসআইথন ৩.০’। শুক্রবার সকাল ১০টায় রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে...