স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

Share
Share

মোহাম্মদ শাহরিয়ারকে সম্প্রতি নিজেদের মোবাইল এক্সপেরিয়েন্স (এমএক্স) বিজনেসের হেড অব প্রোডাক্ট প্ল্যানিং হিসেবে নিয়োগ দিয়েছে স্যামসাং বাংলাদেশ। নতুন দায়িত্বে তিনি পণ্যের সম্পূর্ণ লাইফ সাইকেল ব্যবস্থাপনা, গো-টু-মার্কেট (জিটিএম) কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন, মূল্য নির্ধারণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মার্কেটিং ক্যাম্পেইন পরিচালনার মাধ্যমে দেশের মোবাইল ডিভাইস বাজারে স্যামসাংয়ের অবস্থান আরও শক্তিশালী করতে কাজ করবেন।

স্যামসাংয়ের সঙ্গে ১২ বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন মোহাম্মদ শাহরিয়ার। নতুন এ দায়িত্ব নেওয়ার আগে তিনি প্রতিষ্ঠানটির চিফ ম্যানেজার ও হেড অব সেলস টিম ট্রেনিং হিসেবে দায়িত্ব পালন করেন। হেড অব সেলস টিম ট্রেনিং হিসেবে তিনি ১৩ সদস্যের একটি দলের নেতৃত্ব দেন। এর পাশাপাশি তিনি নানা ধরণের প্রশিক্ষণসামগ্রী তৈরি ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন।

এছাড়া, আঞ্চলিক পর্যায়ের সেলস লিডার, বিজনেস-টু-বিজনেস (বিটুবি) ম্যানেজার এবং শতাধিক বিক্রয় প্রতিনিধির দক্ষতা উন্নয়নেও তিনি বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের নেতৃত্ব দিয়েছেন। স্যামসাংয়ে যোগ দেওয়ার আগে তিনি রবি আজিয়াটা লিমিটেডের ডিজিটাল সার্ভিসেস বিভাগের ম্যানেজার হিসেবে কাজ করেছেন।

নতুন দায়িত্ব প্রসঙ্গে মোহাম্মদ শাহরিয়ার বলেন, “স্যামসাং বাংলাদেশের নতুন এই দায়িত্ব গ্রহণ করা আমার জন্য অত্যন্ত সম্মানের। আমাদের উদ্ভাবনী ব্যবসায়িক কৌশলের ধারাবাহিকতায় নতুন এই দায়িত্বে আমার মূল লক্ষ্য হবে কার্যকর প্রোডাক্ট স্ট্র্যাটেজি তৈরি করা, গ্রাহকদের সেবা দেওয়া এবং বাংলাদেশে একটি আস্থাভাজন প্রযুক্তি ব্র্যান্ড হিসেবে স্যামসাংয়ের অবস্থান আরও সুদৃঢ় করা।”

Share

ট্রেন্ডিং

Duolingo নয়, ChatGPT! মাত্র ৭ দিনে শিখুন Real-Life English

ইংরেজি শেখার জন্য আপনি কি মাসের পর মাস অ্যাপ ব্যবহার করছেন, কিন্তু বাস্তবে কথা বলতে গেলেই আটকে যাচ্ছেন? তাহলে আপনার শেখার পদ্ধতিটাই হয়তো...

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন এয়ার ও টেকনো ক্যামন স্লিম ৫জি

টেকনো ক্যামন এয়ার এর সঙ্গে বিশ্বে প্রথম বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি। বিশ্বের প্রথম বাজার হিসেবে বাংলাদেশে উন্মোচিত হলো ক্যামন স্লিম...