নেইমারকে ইয়ামালের বিশ্বকাপ শিরোপা উৎসর্গ করার খবরটি ভুয়া

Share
Share

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় স্পেন। জয়ের প্রতিক্রিয়ায় দেশটির জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়ার লামিনে ইয়ামাল তার আইডল নেইমারকে শিরোপা উৎসর্গ করেছেন দাবিতে বেশকিছু পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানেএখানেএখানে এবং এখানে

তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা মেলেনি। বরং দলটির আরেক খেলোয়ার নিকো উইলিয়ামসের ট্রফি উৎসর্গের খবরের পাশাপাশি ইয়ামালের নেইমার-ভক্তির পুরোনো তথ্য জোড়া দিয়ে বিভ্রান্তিকর দাবিটি প্রচার করা হচ্ছে।

আলোচিত দাবিটির সঙ্গে ইয়ামালের বক্তব্য দাবিতে একটি ফটোকার্ডও প্রচার করা হচ্ছে। এতে ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার এবং লামিনে ইয়ামালের ছবি পাশাপাশি ব্যবহার করে বক্তব্যটি বসানো হয়েছে। লামিনে ইয়ামাল বলেছেন দাবি করে এতে লিখা হয়েছে, ‘আমি আপনাদের বলেছিলাম আমরা ফ্রান্সকে হারাবো, আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হব। অনেকে সেটা বিশ্বাস করেনি। আমরা করে দেখিয়েছি। আর শেষে, আমি এই বিশ্বকাপটি আমার আইডল নেইমারকে উৎসর্গ করলাম।’

তবে লামিনে ইয়ামালের ‘নেইমারকে শিরোপা উৎসর্গ’ শীর্ষক দাবিটি সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যমে এ ধরনের কোনো সংবাদ পাওয়া যায়নি। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক এবং ইন্সটাগ্রামে লামিনে ইয়ামালের ভ্যারিফায়েড প্রোফাইলেও এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি।

এ সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চে যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ‘হোলা ইউএসএ’ নামে একটি পেজে ইয়ামালের শিরোপা উদযাপনের মুহুর্ত নিয়ে বেশ কিছু পোস্ট করা হয়েছে। এতে দেখা যায়, ফাইনাল ম্যাচ শেষে লামিনে ইয়ামাল মাঠের মধ্যে তাঁর মা শেইলা এবানা, প্রেমিকা ইনেস গার্সিয়া এবং তাঁর ৩ বছর বয়সী ছোট ভাই কিয়েনের সাথে ট্রফি উদযাপন করেছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন।

অন্যদিকে, আরেক স্প্যানিশ ফুটবল তারকা নিকো উইলিয়ামস জয় পরবর্তী প্রতিক্রিয়ায় বলেছেন,‘আমি ভীষণ আনন্দিত। এটি আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। নেইমার আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। আশা করি তিনি আমাদের এই ম্যাচ দেখেছেন। এই শিরোপার একটি অংশ আমি তার উদ্দেশেই উৎসর্গ করছি।’ দেখুন এখানে এবং এখানে

অর্থাৎ, স্প্যানিশ ফুটবল তারকা নিকো উইলিয়ামস নেইমারকে তার ‘সবচেয়ে বড় অনুপ্রেরণা’ উল্লেখ করে শিরোপার একটি অংশ তার উদ্দেশেই উৎসর্গ করার ঘোষণা দিয়েছেন। তবে পূর্বের এক সাক্ষাতকারে লামিনে ইয়ামাল নেইমারকে নিজের ফুটবলের প্রাথমিক আইডল হিসেবে বর্ণনা করলেও জয়ের পর তাকে শিরোপা উৎসর্গ করা সম্পর্কিত দাবিটির সত্যতা পাওয়া যায়নি।

Share

হঠাৎই একসঙ্গে আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএস, ওয়াচওএসের নিরাপত্তা হালনাগাদ করল কেন

হঠাৎই একসঙ্গে আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএস, ওয়াচওএস, টিভিওএস ও ভিশনওএসের নিরাপত্তা হালনাগাদ প্রকাশ করেছে অ্যাপল। প্রতিষ্ঠানটির তথ্যমতে, এসব হালনাগাদে বিভিন্ন অপারেটিং সিস্টেমে থাকা ২২৫টিরও...

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভের বিরুদ্ধে রাশিয়ার সন্ত্রাসবাদের মামলা

টেলিগ্রামে অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে ব্যর্থতা ও আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে পর্যাপ্ত সহায়তা না করার অভিযোগে ফ্রান্সেও দুরভের বিরুদ্ধে তদন্ত চলছে।

iPhone 18 Pro: ২ ন্যানোমিটারের চিপ, ১২GB র‍্যাম, নতুন ক্যামেরা প্রযুক্তি—ফাঁস হলো একগুচ্ছ তথ্য

অ্যাপলের পরবর্তী প্রজন্মের স্মার্টফোন iPhone 18 Pro ও iPhone 18 Pro Max নিয়ে প্রযুক্তি বিশ্বে জল্পনা-কল্পনা তুঙ্গে। আনুষ্ঠানিক উন্মোচনের এখনও কয়েক মাস বাকি...

বাংলাদেশে ১০ বছরেও লাভের মুখ দেখেনি ফুডপান্ডা, লোকসান ১,৪০০ কোটি টাকার বেশি

বাংলাদেশে এক দশকের বেশি সময় ধরে অনলাইন খাবার ও গ্রোসারি সরবরাহ সেবা দিয়ে আসছে ফুডপান্ডা। প্রতিদিন হাজার হাজার অর্ডার ডেলিভারি করলেও এখন পর্যন্ত...

পদক গ্রহণকালে লামিনে ইয়ামাল ডোনাল্ড ট্রাম্পের সাথে হাত না মেলানোর দাবিটি অসত্য

ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচের পর পদক বিতরণ অনুষ্ঠানে স্পেনের তারকা লামিনে ইয়ামাল ডোনাল্ড ট্রাম্পের সাথে হাত মেলানো এড়িয়ে যাননি। যদিও সামাজিক মাধ্যমের পোস্টে...

Related Articles

‘আন্দোলনকারীদের ভয়ে মোদী পালাচ্ছে’ দাবিতে প্রচারিত ভিডিওটি এআই নির্মিত

শিক্ষাব্যবস্থার সংস্কার ও ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে ‘ককরোচ জনতা...

পদক গ্রহণকালে লামিনে ইয়ামাল ডোনাল্ড ট্রাম্পের সাথে হাত না মেলানোর দাবিটি অসত্য

ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচের পর পদক বিতরণ অনুষ্ঠানে স্পেনের তারকা লামিনে ইয়ামাল...

ককরোচ পার্টির আন্দোলনে শাহরুখ খানের যোগদানের দৃশ্য দাবিতে ২০২৩ সালের ভিডিও প্রচার

শিক্ষাব্যবস্থার সংস্কার ও ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে...

জামায়াতের নামে সিজেপিকে সমর্থনের চিঠি ভুয়া

ভারতের দিল্লির জন্তর মন্তরে আন্দোলনরত ককরোচ জনতা পার্টি (সিজেপি)-কে জামায়াতে ইসলামি বাংলাদেশ...