আইফোন থেকে অ্যান্ড্রয়েডে সুইচ সহজ করছে গুগল

Share
Share

অ্যান্ড্রয়েড ১৭-এর সঙ্গে যুক্ত নতুন একটি মাইগ্রেশন ব্যবস্থা ঘোষণা করেছে গুগল, যা আইফোন থেকে অ্যান্ড্রয়েডে সুইচ করার প্রক্রিয়াকে সহজ করে তুলবে। বুধবার (২২ জুলাই) এ ঘোষণা দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

গুগলের ভাষ্য অনুযায়ী, এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কোনো আলাদা অ্যাপ ডাউনলোড করা ছাড়াই ওয়্যারলেসের মাধ্যমে আইফোন থেকে আরও বেশি ডেটা স্থানান্তর করতে পারবেন।

​সেটআপ প্রক্রিয়াটি সহজ করার মাধ্যমে এবং আরও বেশি ডেটা সাপোর্টের মাধ্যমে এই প্রযুক্তি জায়ান্ট স্মার্টফোন ইকোসিস্টেম পরিবর্তনের বাধাগুলো কমাতে চাইছে।

কারণ তারা আরও বেশি আইফোন ব্যবহারকারীকে নিজেদের দিকে আকৃষ্ট করতে চায়।

​এই নতুন পদ্ধতির মাধ্যমে ব্যবহারকারীরা আইফোন থেকে অ্যান্ড্রয়েডে যাওয়ার সময় ছবি, ভিডিও, কন্টাক্ট বা যোগাযোগের নম্বর, বার্তা, ক্যালেন্ডার এবং নতুনভাবে সাপোর্ট করা ডেটা যেমন—গুগল অ্যাকাউন্ট, পাসওয়ার্ড, ওয়াই-ফাইয়ের তথ্য এমনকি তাদের ই-সিম পর্যন্ত স্থানান্তর করতে পারবেন।

​এই আপডেটটি ইতোমধ্যে নির্দিষ্ট কিছু পিক্সেল ডিভাইসে রোল আউট করা শুরু হয়েছে এবং এটি নতুন স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ৮ এবং জেড ফোল্ড৮ সিরিজেও পাওয়া যাচ্ছে, যেগুলো বুধবারই রিলিজ করা হয়েছে। গুগল জানিয়েছে, এই নতুন ডেটা স্থানান্তর পদ্ধতিটি খুব শিগগিরই আরও বেশি অ্যান্ড্রয়েড ডিভাইসে চলে আসবে।

সূত্র: টেকক্রাঞ্চ

Share

iPhone 18 Pro: ২ ন্যানোমিটারের চিপ, ১২GB র‍্যাম, নতুন ক্যামেরা প্রযুক্তি—ফাঁস হলো একগুচ্ছ তথ্য

অ্যাপলের পরবর্তী প্রজন্মের স্মার্টফোন iPhone 18 Pro ও iPhone 18 Pro Max নিয়ে প্রযুক্তি বিশ্বে জল্পনা-কল্পনা তুঙ্গে। আনুষ্ঠানিক উন্মোচনের এখনও কয়েক মাস বাকি...

বাংলাদেশে ১০ বছরেও লাভের মুখ দেখেনি ফুডপান্ডা, লোকসান ১,৪০০ কোটি টাকার বেশি

বাংলাদেশে এক দশকের বেশি সময় ধরে অনলাইন খাবার ও গ্রোসারি সরবরাহ সেবা দিয়ে আসছে ফুডপান্ডা। প্রতিদিন হাজার হাজার অর্ডার ডেলিভারি করলেও এখন পর্যন্ত...

জ্বালানি ছাড়া পুরো পৃথিবী ঘুরে রেকর্ড করল যে সৌরচালিত বিমান

জ্বালানি ছাড়া উড়োজাহাজে চেপে পুরো পৃথিবী ঘুরে আসা একসময় রূপকথা মনে হতো। প্রকৃতির নিজস্ব শক্তি সূর্যকে কাজে লাগিয়ে মানুষ সেই অসম্ভবকে সত্যি করেছে।...

চীনের চিপ কোম্পানি সিএক্সএমটির শেয়ারের দাম প্রথম দিনেই বাড়ল ৪৭০%

চীনের বৃহত্তম মেমোরি চিপ তৈরির কোম্পানি সিএক্সএমটির শেয়ারের দাম প্রথম দিনেই ৪৭০ শতাংশের বেশি বেড়েছে। সাংহাই স্টক এক্সচেঞ্জের প্রযুক্তিভিত্তিক কোম্পানিগুলোর স্টার মার্কেটে লেনদেন...

Related Articles

বাংলাদেশে ১০ বছরেও লাভের মুখ দেখেনি ফুডপান্ডা, লোকসান ১,৪০০ কোটি টাকার বেশি

বাংলাদেশে এক দশকের বেশি সময় ধরে অনলাইন খাবার ও গ্রোসারি সরবরাহ সেবা...

জ্বালানি ছাড়া পুরো পৃথিবী ঘুরে রেকর্ড করল যে সৌরচালিত বিমান

জ্বালানি ছাড়া উড়োজাহাজে চেপে পুরো পৃথিবী ঘুরে আসা একসময় রূপকথা মনে হতো।...

চীনের চিপ কোম্পানি সিএক্সএমটির শেয়ারের দাম প্রথম দিনেই বাড়ল ৪৭০%

চীনের বৃহত্তম মেমোরি চিপ তৈরির কোম্পানি সিএক্সএমটির শেয়ারের দাম প্রথম দিনেই ৪৭০...