এআই খাতে বড় অগ্রগতি: আলিবাবার নতুন এআই মডেল উন্মোচন

Share
Share

চীনের আলিবাবা তাদের এযাবৎকালের সবচেয়ে বড় ও শক্তিশালী এআই মডেল কিউওয়েন৩.৮-ম্যাক্স উন্মোচন করেছে। যার ফলে সোমবার কোম্পানিটির শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে একটি গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, ডিপসিকের সর্বশেষ পণ্যটি অত্যন্ত কম মূল্যে সেবা দিচ্ছে, যা অ্যানথ্রপিকের ক্লড ফেইবল ৫-এর তুলনায় ১০০ গুণেরও বেশি সস্তা।

এই দুটি অগ্রগতি চীনা প্রযুক্তি কোম্পানিগুলোর এআই খাতের দ্রুত অগ্রগতির দিকটি তুলে ধরে।

কোম্পানিগুলো অত্যন্ত ব্যয়বহুল না করে আরও শক্তিশালী সিস্টেম তৈরি করতে একটি তীব্র ও প্রতিযোগিতামূলক লড়াইয়ে রয়েছে।
আলিবাবার কিউওয়েন৩.৮-ম্যাক্স ও ডিপসিকের ভি৪-ফ্ল্যাশ– উভয় মডেলই উন্মুক্ত-ওজন বা ওপেন-ওয়েট মডেলের প্রতি চীনের প্রতিশ্রুতিকে তুলে ধরছে।

কারণ কোম্পানিগুলো বিশ্বব্যাপী ডেভেলপারদের মধ্যে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করছে।

গবেষণা প্রতিষ্ঠান ওমডিয়ার প্রধান বিশ্লেষক লিয়ান জি সু বলেছেন, ‘চীনা এআই কোম্পানিগুলো একটি গুরুত্বপূর্ণ বাজার খুঁজে পেয়েছে।

অনেক ব্যবসায়িক কর্মপ্রবাহের জন্য ইন্ডাস্ট্রির একদম সেরা মডেলটির প্রয়োজন হয় না।’
তিনি আরও বলেন, ‘তাদের এমন মডেল প্রয়োজন যা যথেষ্ট ভালো, সাশ্রয়ী, স্বচ্ছ এবং সহজে ব্যবহারযোগ্য, আর ওপেন-ওয়েট মডেলগুলো সেই চাহিদা মেটাতে সাহায্য করে।’

একটি ওপেন-ওয়েট মডেলের ক্ষেত্রে ডেভেলপারদের সিস্টেমটি চালানো বা উপযোগী করে তোলার জন্য অন্তর্নিহিত শেখার সেটিংসগুলো ডাউনলোডের উপযোগী থাকে। এর বিপরীতে ওপেনএআই, অ্যানথ্রপিক ও গুগলের মডেলগুলো ক্লোজড-সোর্সের।

সূত্র: রয়টার্স

Share

আপনার ছবি আশির দশকের আবহে ফেরাতে যে প্রম্পট ব্যবহার করবেন

একসময় ক্যামেরার ফিল্মে তোলা ছবিতে আটকে থাকত জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত। ছবিতে থাকত দানাদার আবহ, কিছুটা ম্লান রং আর আলো-ছায়ার স্বাভাবিক অসম্পূর্ণতা। কৃত্রিম বুদ্ধিমত্তার...

৬০ শতাংশ বাংলাদেশি শিশু স্ক্রিনের সামনে নিষ্ক্রিয়ভাবে সময় কাটায়, হচ্ছে না মানসিক বিকাশ

বিভিন্ন ডিজিটাল ডিভাইসের ব্যবহার বেড়েছে। এখন শিশুরা শেখার মাধ্যম হোক আর বিনোদনের অংশ হোক, নানাভাবে ডিজিটাল ডিভাইসের মুখোমুখি হচ্ছে। এসব ডিভাইস ভাষা শেখার...

শিশুদের কৌতূহল থেকে মহাকাশের স্বপ্ন—ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার স্বপ্ন নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিশু-কিশোরদের মিলনমেলায় পরিণত হয় ঢাকার এআইইউবি ক্যাম্পাস। গ্রহ-নক্ষত্র থেকে...

প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় ফুডপ্যান্ডার

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। আজ থেকে থেকে আগামী ২ আগস্ট পর্যন্ত আয়োজিত...