প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Share
Share

প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় টিএমজিবির ২০২৩-২৪ মেয়াদ এবং বর্ধিত ২০২৫ মেয়াদের সাংগঠনিক কার্যক্রম ও আর্থিক বিবরণী উপস্থাপন করা হয়। বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

পরে কোষাধ্যক্ষ মাহাদী হাসান শিমুল আর্থিক বিবরণী উপস্থাপন করেন। সাধারণ সদস্যদের সর্বসম্মতিক্রমে সাংগঠনিক কার্যক্রম ও আর্থিক বিবরণী অনুমোদিত হয়।

এছাড়া সংগঠনের কাজকে আরও গতিশীল, বেগবান ও সুসংগঠিত করতে টিএমজিবির কার্যনির্বাহী কমিটির সদস্যসংখ্যা ১১ থেকে কমিয়ে ৯ করার প্রস্তাব উত্থাপন করা হয়। সাধারণ সদস্যদের সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি অনুমোদিত হয়।

সভায় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে সাধারণ সদস্য ও ট্রাস্টি বোর্ডের সদস্যরা মতামত দেন। এসময় বিদায়ী কমিটির সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন, সহ-সভাপতি মইদুল ইসলাম, সহ-সভাপতি কুমার বিশ্বজিৎ রায়, সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ, কোষাধ্যক্ষ মাহাদী হাসান শিমুল, সাংগঠনিক সম্পাদক মো. গোলাম দাস্তগীর তৌহিদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজনীন আক্তার লাকী বক্তব্য দেন।

সভায় জানানো হয়, ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে আগামী অক্টোবরের মধ্যে নির্বাচন আয়োজনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজের নাম ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য হলেন– বাক্কোর সভাপতি তানভীর ইব্রাহিম ও টিএমজিবি ট্রাস্টি বোর্ডের সদস্য সুমন আফসার।

Share

ট্রেন্ডিং

৮০% সময় বাঁচবে স্থপতিদের: স্থাপত্য শিল্পে বিপ্লব ঘটাতে আসছে এআই স্টার্টআপ ‘ব্লুপ্রিন্টস এআই’

স্থাপত্য নকশা বা ব্লুপ্রিন্ট তৈরির চিরাচরিত ধারণাকে বদলে দিতে বাজারে আসছে নতুন এক এআই স্টার্টআপ—ব্লুপ্রিন্টস এআই (Blueprints AI)। আল ড্রাম (Al Dram) নামের...

সর্বশেষ সংযোজন

গুগল ভিডস দিয়ে নিজের মতো এআই ভিডিও তৈরির সুবিধা

গুগল এআই ভিডিও তৈরির প্রক্রিয়াকে আরও সহজ করতে গুগল ভিডসে একগুচ্ছ নতুন ফিচার যুক্ত করেছে। নতুন সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা এখন নিজের মতো দেখতে...