ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস

Share
Share

ব্যবসায়িক তথ্য ও ক্রেডিট-ইন্টেলিজেন্স সেবা প্রদানের জন্য প্রযুক্তিগত সমাধান উন্নয়নে বি-ট্র্যাক সলিউশনস লিমিটেড এবং ক্রেডিলিংক ডিডাব্লিউসি-এলএলসি’র মধ্যে একটি প্রযুক্তি অংশীদারিত্ব চুক্তি হয়েছে।

গত সোমবার (২৪ আগস্ট) এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য ক্রেডিলিংক-এর ব্যবসায়িক তথ্য ও ক্রেডিট-ইন্টেলিজেন্স সেবায় এন্ড-টু-এন্ড প্রযুক্তি সমাধান দেবে বি-ট্র্যাক।

বি-ট্র্যাক সলিউশনস একটি প্রযুক্তি সমাধান প্রদানকারী প্রতিষ্ঠান, যারা ডিজিটাল প্ল্যাটফর্ম উন্নয়ন ও পরিচালনায় দক্ষ। অন্যদিকে ক্রেডিলিংক ডিডাব্লিউসি ব্যবসায়িক তথ্য ও ক্রেডিট-ইন্টেলিজেন্স সেবা নিয়ে কাজ করে। এই অংশীদারত্বের মাধ্যমে দুই প্রতিষ্ঠান তাদের নিজ নিজ সক্ষমতা কাজে লাগিয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য তথ্যভিত্তিক সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে।

থথ অ্যানালিটিকসের মাধ্যমে কোম্পানি সার্চ, ব্যবসায়িক প্রতিবেদন, ক্রেডিট স্কোরিং, প্রতিবেদন তৈরি ও ডেটা ইন্টিগ্রেশনের মতো সেবা দেওয়া হবে। প্ল্যাটফর্মটির প্রযুক্তি ও পরিচালনা সংক্রান্ত সহায়তা দেবে বিট্র্যাক সলিউশনস, যা ক্রেডিটলিংককে তাদের গ্রাহকদের এসব সেবা দিতে সহায়তা করবে।

চুক্তিতে বিট্র্যাক সলিউশনসের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ তানভীর সিদ্দিক এবং হেড অব প্রজেক্টস শাফায়েত আবদুল্লাহ, ক্রেডিটলিংকের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আরশাদুল হক এবং পরিচালক মাহবুবুল কবির খান। এ সময় দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share

ট্রেন্ডিং

Duolingo নয়, ChatGPT! মাত্র ৭ দিনে শিখুন Real-Life English

ইংরেজি শেখার জন্য আপনি কি মাসের পর মাস অ্যাপ ব্যবহার করছেন, কিন্তু বাস্তবে কথা বলতে গেলেই আটকে যাচ্ছেন? তাহলে আপনার শেখার পদ্ধতিটাই হয়তো...

সর্বশেষ সংযোজন

তথ্যমন্ত্রীর নামে ফেসবুকে ‘ভুয়া অ্যাকাউন্ট’, সতর্ক করল মন্ত্রণালয়

সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নামে খোলা ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তথ্য ও সম্প্রচার...

english

BACCO Expresses Concern Over Allegations Surrounding Betopia Group, Calls for Impartial Investigation