নতুন প্রজন্মের ব্যবহারকারীদের জন্য ৫জি স্মার্টফোন আনছে ইনফিনিক্স

ডিজাইন, এআই ও পারফরম্যান্সে জোর, নতুন ৫জি ফোন আনছে ইনফিনিক্স

Share
Share

স্মার্টফোন বাজারে ব্যবহারকারীদের চাহিদা দ্রুত বদলে যাচ্ছে। শুধু প্রসেসর, ক্যামেরা বা ব্যাটারির মতো একক কোনো বৈশিষ্ট্য নয়, বরং ডিজাইন, পারফরম্যান্স, ক্যামেরা, টেকসই নির্মাণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধার সমন্বিত অভিজ্ঞতাকেই এখন বেশি গুরুত্ব দিচ্ছেন ক্রেতারা। এই পরিবর্তিত চাহিদাকে সামনে রেখে দেশের বাজারে নতুন একটি ৫জি স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে ইনফিনিক্স।

প্রতিষ্ঠানটির মতে, বর্তমান সময়ে স্মার্টফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়; এটি কাজ, বিনোদন, কনটেন্ট তৈরি, অনলাইন শিক্ষা এবং দৈনন্দিন নানা প্রয়োজনের অন্যতম প্রধান ডিভাইসে পরিণত হয়েছে। ফলে ব্যবহারকারীরা এমন একটি ফোন খুঁজছেন, যা একসঙ্গে আকর্ষণীয় ডিজাইন, উন্নত ক্যামেরা, নির্ভরযোগ্য পারফরম্যান্স এবং দীর্ঘমেয়াদি ব্যবহারের অভিজ্ঞতা দিতে সক্ষম।

ইনফিনিক্স জানায়, নতুন প্রজন্মের ব্যবহারকারীদের কাছে স্মার্টফোনের ডিজাইন এখন শুধু নান্দনিকতার বিষয় নয়; এটি বহন ও ব্যবহারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে টেকসই নির্মাণ এবং দীর্ঘদিন স্বাচ্ছন্দ্যে ব্যবহার করার সক্ষমতাও ক্রেতাদের অন্যতম বিবেচ্য বিষয় হয়ে উঠেছে।

ছবি তোলা ও ভিডিও ধারণের প্রবণতা বাড়ায় স্মার্টফোনের ক্যামেরাও এখন ব্যবহারকারীদের প্রধান অগ্রাধিকারগুলোর একটি। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য কনটেন্ট তৈরি, ভ্রমণ কিংবা দৈনন্দিন মুহূর্ত ধারণে উন্নত ক্যামেরার চাহিদা ক্রমেই বাড়ছে।

একই সঙ্গে একাধিক অ্যাপ ব্যবহার, মাল্টিটাস্কিং, গেমিং এবং অফিসের কাজ নির্বিঘ্নে পরিচালনার জন্য দীর্ঘ সময় স্থিতিশীল পারফরম্যান্সও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর পাশাপাশি এআইভিত্তিক বিভিন্ন স্মার্ট ফিচার ধীরে ধীরে স্মার্টফোন ব্যবহারের স্বাভাবিক অংশে পরিণত হচ্ছে, যা ব্যবহারকারীদের দৈনন্দিন কাজকে আরও সহজ, দ্রুত এবং কার্যকর করে তুলছে।

ইনফিনিক্স জানিয়েছে, তাদের আসন্ন ৫জি স্মার্টফোনে ডিজাইন, ক্যামেরা, টেকসই নির্মাণ, শক্তিশালী পারফরম্যান্স এবং এআই প্রযুক্তির সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন ডিভাইসটির বিস্তারিত স্পেসিফিকেশন এখনো প্রকাশ করা না হলেও, শিগগিরই বাংলাদেশে ফোনটির আনুষ্ঠানিক উন্মোচন করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Share

আপনার ছবি আশির দশকের আবহে ফেরাতে যে প্রম্পট ব্যবহার করবেন

একসময় ক্যামেরার ফিল্মে তোলা ছবিতে আটকে থাকত জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত। ছবিতে থাকত দানাদার আবহ, কিছুটা ম্লান রং আর আলো-ছায়ার স্বাভাবিক অসম্পূর্ণতা। কৃত্রিম বুদ্ধিমত্তার...

৬০ শতাংশ বাংলাদেশি শিশু স্ক্রিনের সামনে নিষ্ক্রিয়ভাবে সময় কাটায়, হচ্ছে না মানসিক বিকাশ

বিভিন্ন ডিজিটাল ডিভাইসের ব্যবহার বেড়েছে। এখন শিশুরা শেখার মাধ্যম হোক আর বিনোদনের অংশ হোক, নানাভাবে ডিজিটাল ডিভাইসের মুখোমুখি হচ্ছে। এসব ডিভাইস ভাষা শেখার...

শিশুদের কৌতূহল থেকে মহাকাশের স্বপ্ন—ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার স্বপ্ন নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিশু-কিশোরদের মিলনমেলায় পরিণত হয় ঢাকার এআইইউবি ক্যাম্পাস। গ্রহ-নক্ষত্র থেকে...

চ্যাটজিপিটিতে ‘হেলথ’ সুবিধা চালু করল ওপেনএআই

যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য চ্যাটজিপিটিতে ‘হেলথ’ নামে নতুন একটি সুবিধা চালু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই। এর মাধ্যমে চ্যাটজিপিটিকে সরাসরি ‘অ্যাপল হেলথ’...