দেশের উদীয়মান স্টার্টআপ ও ক্ষুদ্র-মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) ব্যবসাকে টেকসইভাবে এগিয়ে নিতে ফ্ল্যাগশিপ বিজনেস অ্যাক্সেলারেশন প্রোগ্রাম ‘কোহর্ট ৩.০’-এর আবেদন গ্রহণ শুরু করেছে অন্নরকম উদ্যোক্তা। ১ আগস্ট থেকে শুরু হওয়া এই আবেদন কার্যক্রম চলবে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এটি সম্পূর্ণ বিনামূল্যের হলেও অংশগ্রহণকারীদের নির্বাচন করা হবে কঠোর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে। দেশের বিভিন্ন প্রান্তের সম্ভাবনাময় উদ্যোক্তাদের জন্য ছয় মাসব্যাপী এই কর্মসূচিতে সীমিতসংখ্যক অংশগ্রহণকারী নির্বাচিত হবেন।
ছয় মাসের নিবিড় বিজনেস অ্যাক্সেলারেশন
কোহর্ট ৩.০-এ নির্বাচিত উদ্যোক্তারা প্রতি মাসে ইন্টারঅ্যাকটিভ সেশন, ব্যক্তিগত (ওয়ান-টু-ওয়ান) মেন্টরশিপ এবং গ্রোথ পার্টনারিং সুবিধা পাবেন। পাশাপাশি ব্যবসার বাস্তব সমস্যার সমাধান, কৌশল নির্ধারণ এবং দ্রুত বাস্তবায়নে অন্নরকম উদ্যোক্তার টিম সরাসরি সহায়তা করবে।
এ ছাড়া অংশগ্রহণকারীরা একটি সক্রিয় উদ্যোক্তা কমিউনিটির অংশ হয়ে নেটওয়ার্কিং, অভিজ্ঞতা বিনিময় এবং দীর্ঘমেয়াদি সহযোগিতার সুযোগ পাবেন।
থাকছেন দেশি-বিদেশি মেন্টর
এবারের কোহর্টে থাকছে আরও সমৃদ্ধ মেন্টর প্যানেল। দেশি-বিদেশি সফল উদ্যোক্তা, অভিজ্ঞ বিজনেস কোচ এবং বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা অংশগ্রহণকারীদের বাস্তব অভিজ্ঞতা ও ব্যবসা সম্প্রসারণের কৌশল নিয়ে কাজ করবেন।
এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন অন্নরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ। তিনি রকমারি, বিজ্ঞানবাক্স, পাই ল্যাবস এবং উদ্ভাস-উন্মেষ-উত্তরণসহ একাধিক সফল উদ্যোগের প্রতিষ্ঠাতা।
মাহমুদুল হাসান সোহাগ বলেন, “ইতিহাসে প্রথমবারের মতো প্রযুক্তি উদ্যোক্তাদের এমন ক্ষমতা দিয়েছে, যার মাধ্যমে তারা এমন সমস্যার সমাধান করতে পারছে, যা একসময় শুধু সরকারই করতে পারত। আজ বিশ্বের সবচেয়ে ট্রান্সফরমেটিভ শক্তি হয়ে উঠছে উদ্যোক্তাদের গড়ে তোলা প্রতিষ্ঠানগুলো।”
কারা আবেদন করতে পারবেন?
আয়োজকদের মতে, যেসব প্রাথমিক পর্যায়ের স্টার্টআপ বা ব্যবসার প্রতিষ্ঠাতা দীর্ঘমেয়াদে একটি টেকসই প্রতিষ্ঠান গড়ে তুলতে চান, তারা আবেদন করতে পারবেন। বিশেষ করে যাদের—
- ব্যবসায়িক ধারণা ইতোমধ্যে যাচাই হয়েছে,
- প্রাথমিক গ্রাহক বা আয় রয়েছে,
- বিদ্যমান ব্যবসাকে আরও বড় পরিসরে নিয়ে যেতে চান,
- শেখা ও বাস্তবায়নের মানসিকতা রয়েছে,
তাদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে।
৫০টির বেশি উদ্যোক্তার সঙ্গে কাজের অভিজ্ঞতা
২০২৫ সালে যাত্রা শুরুর পর থেকে অন্নরকম উদ্যোক্তা ইতোমধ্যে ৫০টির বেশি স্টার্টআপ ও এসএমই-এর সঙ্গে কাজ করেছে। কৌশলগত দিকনির্দেশনা, অভিজ্ঞ মেন্টরশিপ এবং শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে উদ্যোক্তাদের ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করছে প্রতিষ্ঠানটি।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী উদ্যোক্তারা ৩১ আগস্ট ২০২৬-এর মধ্যে অন্নরকম উদ্যোক্তার নির্ধারিত অনলাইন আবেদন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রাথমিক বাছাই শেষে নির্বাচিত আবেদনকারীদের পরবর্তী ধাপের জন্য আমন্ত্রণ জানানো হবে।
কোহর্ট ৩.০-এর মাধ্যমে দেশের আগামী প্রজন্মের উদ্যোক্তাদের জন্য একটি শক্তিশালী স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে অন্নরকম উদ্যোক্তা। বিশ্বমানের মেন্টরশিপ, কৌশলগত সহায়তা এবং বাস্তব ব্যবসায়িক অভিজ্ঞতার মাধ্যমে সম্ভাবনাময় উদ্যোগগুলোকে টেকসই প্রতিষ্ঠানে রূপ দেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

থাকছেন দেশি-বিদেশি মেন্টর
