প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় ফুডপ্যান্ডার

Share
Share

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। আজ থেকে থেকে আগামী ২ আগস্ট পর্যন্ত আয়োজিত ‘প্রো-উইক’-এ খাবার ও গ্রোসারি অর্ডারে সর্বোচ্চ ৫৫ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করবেন প্যান্ডাপ্রো গ্রাহকেরা।

এছাড়া ৩১ জুলাইয়ের মধ্যে নতুন প্যান্ডাপ্রোর গ্রাহক হিসেবে সাবস্ক্রাইব করলে মিলবে ৬০ দিনের ফ্রি ট্রায়াল সুবিধা। নতুন ব্যবহারকারীরা সাইন-আপের সময় চেক বক্স সিলেক্ট করে সহজেই অটো-রিনিউয়াল অপশনটি বেছে নিতে পারবেন।

ক্যাম্পেইন চলাকালীন প্যান্ডাপ্রো গ্রাহকেরা সুলতান’স ডাইন, চিজ, ম্যাডশেফ, বার্গার এক্সপ্রেস ও পিৎজা বার্গের মতো জনপ্রিয় রেস্টুরেন্টের খাবার অর্ডারে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। পাশাপাশি, প্যান্ডামার্ট থেকে নির্ধারিত গ্রোসারি পণ্যে ৫৫ শতাংশ এবং বিভিন্ন পার্টনার শপে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

প্যান্ডাপ্রো একটি বিশেষ সাবস্ক্রিপশন প্রোগ্রাম। এই সাবস্ক্রিপশনেরয় মাধ্যমে প্যান্ডাপ্রো গ্রাহকেরা নির্দিষ্ট পরিমাণের বেশি কেনাকাটায় আনলিমিটেড ফ্রি ডেলিভারি সুবিধা ও আকর্ষণীয় সব ছাড় পেয়ে থাকেন। ‘প্রো-উইক’ শেষ হয়ে গেলেও প্যান্ডাপ্রোর নিয়মিত গ্রাহকেরা আনলিমিটেড ফ্রি ডেলিভারি, খাবারে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় এবং ‘পিক-আপ’ অর্ডারে ৩৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। এই বিশেষ অফারগুলো পেতে গ্রাহকদের একটি সক্রিয় প্যান্ডাপ্রো সাবস্ক্রিপশন থাকতে হবে। প্রতি মাসে সর্বনিম্ন ৫০ টাকায় এই সাবস্ক্রিপশন নেওয়া যাবে।

Share

ট্রেন্ডিং

৮০% সময় বাঁচবে স্থপতিদের: স্থাপত্য শিল্পে বিপ্লব ঘটাতে আসছে এআই স্টার্টআপ ‘ব্লুপ্রিন্টস এআই’

স্থাপত্য নকশা বা ব্লুপ্রিন্ট তৈরির চিরাচরিত ধারণাকে বদলে দিতে বাজারে আসছে নতুন এক এআই স্টার্টআপ—ব্লুপ্রিন্টস এআই (Blueprints AI)। আল ড্রাম (Al Dram) নামের...

সর্বশেষ সংযোজন

শিক্ষার্থীদের নগদ অ্যাকাউন্ট খোলা সহজ করতে বিডিআরআইএস-এর সাথে চুক্তি

জন্ম সনদের মাধ্যমে কিশোর ও শিক্ষার্থীদের ডিজিটাল অ্যাকাউন্ট খোলার পথ সুগম করতে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের (বিডিআরআইএস) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর...