গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব

Share
Share

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ডাক বিভাগকে আরও জনপ্রিয় করার উদ্যোগ চলমান রয়েছে। ‘নগদ’ বিক্রি নিয়ে যে সব গুজব বা রিউমার ছড়ানো হচ্ছে, সেগুলো ভিত্তিহীন। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না।

বাজার প্রতিযোগিতার জন্য এই ফিন্যান্সিয়াল প্রতিষ্ঠানটির সরকারি ব্যবস্থাপনা অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেছেন, নগদের মতোই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে আরও দক্ষ, লাভজনক ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত করাই সরকারের লক্ষ্য।

বুধবার (২৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবনে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসের উদ্বোধন এবং নগদের ২০২৫-২৬ অর্থবছরের সংগৃহীত রাজস্ব হতে মুনাফার অংশ হিসেবে ১৮ কোটি ৫৭ লাখ টাকা ডাক অধিদপ্তরের কাছে আনুষ্ঠানিক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যপ্রযুক্তি মন্ত্রী বলেন, পোস্ট অফিস ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা নতুন কোনো ধারণা নয়, বিশ্বের বিভিন্ন দেশে বহু বছর ধরে এটি সফলভাবে পরিচালিত হচ্ছে।

বাংলাদেশেও এ উদ্যোগের মাধ্যমে ডাকসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।
তিনি বলেন, জনগণ ও উদ্যোক্তাদের মধ্যে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসের সুবিধা সম্পর্কে ব্যাপক প্রচারণা চালাতে হবে, যাতে আরও উদ্যোক্তা এ কার্যক্রমে যুক্ত হন।

মন্ত্রী আশা প্রকাশ করেন, পর্যায়ক্রমে দেশের সব পোস্ট অফিসকে ফ্র্যাঞ্চাইজি মডেলে পরিচালনার সুযোগ সৃষ্টি হবে, এতে একদিকে নাগরিক সেবার পরিধি বাড়বে, অন্যদিকে নতুন কর্মসংস্থান ও ব্যাবসার সুযোগ তৈরি হবে। তিনি ফ্র্যাঞ্চাইজি উদ্যোক্তাদের শুভকামনা জানিয়ে আশ্বস্ত করেন, কার্যক্রম পরিচালনায় কোনো সমস্যা হলে ডাক বিভাগ সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

নগদের রাজস্বের চেক গ্রহণশেষে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের ছয় মাসের মধ্যেই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। নগদের মুনাফা অর্জন সেই সফলতারই একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।

তিনি বলেন, ডিজিটাল আর্থিক সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় নিরাপদ, সহজ ও সাশ্রয়ী সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ডাক বিভাগের আধুনিকায়ন, নগদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও আস্থাশীল ও জনবান্ধব করে তুলতে হবে।

মন্ত্রী আরও বলেন, সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে নগদের প্রতি মানুষের বিশেষ আস্থা রয়েছে। আধুনিক সফটওয়্যার, উন্নত গ্রাহকসেবা ও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে নগদকে আরও প্রতিযোগিতামূলক ও শক্তিশালী করা সম্ভব। একই সঙ্গে দেশের ৯ হাজারের বেশি ডাকঘরকে আধুনিক সেবাকেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষও সহজে ডিজিটাল ও আর্থিক সেবা পেতে পারেন।

ফকির মাহবুব আনাম বলেন, চলতি অর্থবছরে নগদ উল্লেখযোগ্য পরিমাণ কর ও রাজস্ব প্রদান করেছে, যা রাষ্ট্রের জন্য একটি ইতিবাচক অর্জন এবং দেশের রাজস্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বিশেষ অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি বলেন, উন্নত নাগরিকসেবা নিশ্চিত করতে সরকারের রাজস্ব বৃদ্ধি অপরিহার্য। ডাক বিভাগের সঙ্গে নগদের অংশীদারিত্বের ফলে জনগণের আস্থা, সরকারের রাজস্ব এবং ডাক বিভাগের আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে।

প্রথম পর্যায়ে ঢাকার অভ্যন্তরে ৪ টি এবং ঢাকার বাইরে ৪টি ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস চালু করা হচ্ছে। ভবিষ্যতে ধাপে ধাপে দেশের সকল অঞ্চলে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

এরপর মন্ত্রী ডাক বিভাগের অবিভাগীয় (ইডি) এজেন্টদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে জানান।

বিপিও-নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ এর সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) কাজী আসাদুল ইসলাম। নগদের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তা, ডাক অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট অংশীজনরা এসময় উপস্থিত ছিলেন।

Share

এক্সে চালু হলো অর্থ লেনদেন–সুবিধা, কেনাকাটাও করা যাবে

নতুন আর্থিক সেবা ‘এক্স মানি’ চালু করেছে ইলন মাস্কের মালিকানাধীন খুদে ব্লগ লেখার সাইট এক্স (সাবেক টুইটার)। প্রথম ধাপে যুক্তরাষ্ট্রে বসবাসকারী অর্থের বিনিময়ে...

গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ডাক বিভাগকে আরও জনপ্রিয় করার উদ্যোগ চলমান রয়েছে। ‘নগদ’...

হোয়াটসঅ্যাপ কলে যুক্ত হলো নতুন সুবিধা

হোয়াটসঅ্যাপ কলে নতুন সুবিধা যুক্ত হয়েছে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ওয়েবের মাধ্যমে অডিও ও ভিডিও কল করা এবং তা রিসিভ করার সুযোগ করে দিচ্ছে মেটা।...

হঠাৎই একসঙ্গে আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএস, ওয়াচওএসের নিরাপত্তা হালনাগাদ করল কেন

হঠাৎই একসঙ্গে আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএস, ওয়াচওএস, টিভিওএস ও ভিশনওএসের নিরাপত্তা হালনাগাদ প্রকাশ করেছে অ্যাপল। প্রতিষ্ঠানটির তথ্যমতে, এসব হালনাগাদে বিভিন্ন অপারেটিং সিস্টেমে থাকা ২২৫টিরও...

দীর্ঘক্ষণ ফোন ব্যবহারে চোখের স্বস্তি বাড়াতে আসছে নতুন ডিসপ্লে প্রযুক্তি

বর্তমান সময়ে স্মার্টফোন ছাড়া দৈনন্দিন জীবন কল্পনা করা কঠিন। অফিসের কাজ, অনলাইন ক্লাস, সামাজিক যোগাযোগমাধ্যম, ভিডিও স্ট্রিমিং কিংবা গেমিং—দিনের উল্লেখযোগ্য সময়ই এখন কেটে...

Related Articles

এক্সে চালু হলো অর্থ লেনদেন–সুবিধা, কেনাকাটাও করা যাবে

নতুন আর্থিক সেবা ‘এক্স মানি’ চালু করেছে ইলন মাস্কের মালিকানাধীন খুদে ব্লগ...

হোয়াটসঅ্যাপ কলে যুক্ত হলো নতুন সুবিধা

হোয়াটসঅ্যাপ কলে নতুন সুবিধা যুক্ত হয়েছে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ওয়েবের মাধ্যমে অডিও ও...

হঠাৎই একসঙ্গে আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএস, ওয়াচওএসের নিরাপত্তা হালনাগাদ করল কেন

হঠাৎই একসঙ্গে আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএস, ওয়াচওএস, টিভিওএস ও ভিশনওএসের নিরাপত্তা হালনাগাদ প্রকাশ...

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভের বিরুদ্ধে রাশিয়ার সন্ত্রাসবাদের মামলা

টেলিগ্রামে অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে ব্যর্থতা ও আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে পর্যাপ্ত সহায়তা না...