এক্সে চালু হলো অর্থ লেনদেন–সুবিধা, কেনাকাটাও করা যাবে

Share
Share

নতুন আর্থিক সেবা ‘এক্স মানি’ চালু করেছে ইলন মাস্কের মালিকানাধীন খুদে ব্লগ লেখার সাইট এক্স (সাবেক টুইটার)। প্রথম ধাপে যুক্তরাষ্ট্রে বসবাসকারী অর্থের বিনিময়ে (পেইড) এক্স ব্যবহারকারীদের জন্য সুবিধাটি চালু করা হয়েছে। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে তাৎক্ষণিক অর্থ লেনদেনের পাশাপাশি ক্যাশব্যাক, বার্ষিক মুনাফাসহ বিভিন্ন আর্থিক সুবিধা পাওয়া যাবে।

এক্সের তথ্যমতে, এক্স মানি ব্যবহারকারীদের একটি ডিজিটাল ভিসা ডেবিট কার্ড দেওয়া হবে, যা তাৎক্ষণিকভাবে অ্যাপল পে-তে যুক্ত করা যাবে। পরে তাদের একটি বাস্তব (ফিজিক্যাল) ভিসা ডেবিট কার্ডও দেওয়া হবে। কার্ডটির মাধ্যমে বিদেশে লেনদেনের সময় অতিরিক্ত ফি দিতে হবে না। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের এটিএম থেকে বিনা খরচে নগদ অর্থ তোলার সুবিধাও থাকবে। ফলে এক্সের মাধ্যমে বাড়তি অর্থ খরচ না করেই তাৎক্ষণিকভাবে অর্থ আদান-প্রদান করা যাবে।

এক্সের প্রিমিয়াম প্লাস ব্যবহারকারীরা জমা রাখা অর্থের ওপর বার্ষিক ৬ শতাংশ হারে মুনাফা (এপিওয়াই) পাবেন। এ ছাড়া নির্দিষ্ট কিছু কেনাকাটায় সর্বোচ্চ ৩ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাবেন তাঁরা। ডাইরেক্ট ডিপোজিটের সুবিধা চালু থাকলে নির্ধারিত সময়ের কয়েক দিন আগেই নতুন করে জমা হওয়া অর্থ ব্যবহার করা যাবে।

এক্স মানি চালুর মাধ্যমে ইলন মাস্ক তাঁর দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নের পথে আরেক ধাপ এগিয়ে গেলেন। টুইটার অধিগ্রহণের পর থেকেই ইলন মাস্ক বলে আসছেন, তিনি এক্সকে একটি ‘এভরিথিং অ্যাপ’ প্ল্যাটফর্মে পরিণত করতে চান, যেখানে সামাজিক যোগাযোগের পাশাপাশি অর্থ লেনদেন, কেনাকাটা এবং অন্যান্য ডিজিটাল সেবা পাওয়া যাবে।

সূত্র: টেকক্রাঞ্চ

Share

আপনার ছবি আশির দশকের আবহে ফেরাতে যে প্রম্পট ব্যবহার করবেন

একসময় ক্যামেরার ফিল্মে তোলা ছবিতে আটকে থাকত জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত। ছবিতে থাকত দানাদার আবহ, কিছুটা ম্লান রং আর আলো-ছায়ার স্বাভাবিক অসম্পূর্ণতা। কৃত্রিম বুদ্ধিমত্তার...

৬০ শতাংশ বাংলাদেশি শিশু স্ক্রিনের সামনে নিষ্ক্রিয়ভাবে সময় কাটায়, হচ্ছে না মানসিক বিকাশ

বিভিন্ন ডিজিটাল ডিভাইসের ব্যবহার বেড়েছে। এখন শিশুরা শেখার মাধ্যম হোক আর বিনোদনের অংশ হোক, নানাভাবে ডিজিটাল ডিভাইসের মুখোমুখি হচ্ছে। এসব ডিভাইস ভাষা শেখার...

শিশুদের কৌতূহল থেকে মহাকাশের স্বপ্ন—ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার স্বপ্ন নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিশু-কিশোরদের মিলনমেলায় পরিণত হয় ঢাকার এআইইউবি ক্যাম্পাস। গ্রহ-নক্ষত্র থেকে...