স্মুথ পারফরম্যান্স ও দীর্ঘস্থায়ী ব্যাটারিতে নজর কাড়ছে ভিভো Y500

প্রতিদিনের ব্যবহারে আরও স্মুথ অভিজ্ঞতা দিচ্ছে ভিভো Y500

Share
Share

স্মার্টফোনের ক্ষেত্রে শুধু প্রসেসর, র‍্যাম বা ক্যামেরাই নয়, দৈনন্দিন ব্যবহারে কতটা দ্রুত ও নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা দেয়, সেটিও সমান গুরুত্বপূর্ণ। এই বিষয়টিকে গুরুত্ব দিয়েই নতুন ভিভো Y500 বাজারে এনেছে ভিভো। উন্নত অপারেটিং সিস্টেম, শক্তিশালী প্রসেসর, বড় ব্যাটারি এবং উচ্চমানের ডিসপ্লের সমন্বয়ে স্মার্টফোনটি মাল্টিটাস্কিং ও বিনোদনে আরও মসৃণ অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিচ্ছে।

ভিভো Y500-এর অন্যতম আকর্ষণ হলো OriginOS 6। ভিভোর সর্বশেষ এই অপারেটিং সিস্টেম অ্যাপ চালু করা, এক অ্যাপ থেকে অন্য অ্যাপে যাওয়া, স্ক্রলিং এবং মাল্টিটাস্কিংকে আরও দ্রুত ও সাবলীল করে। পাশাপাশি Private Space, Vivo Office Kit, Free Transfer, Screen Mirroring, Task Handoff এবং Notes Sync-এর মতো স্মার্ট ফিচার ব্যবহারকারীদের কাজকে আরও সহজ ও কার্যকর করে তোলে। ফলে ব্যক্তিগত ও পেশাগত—দুই ক্ষেত্রেই ডিজিটাল অভিজ্ঞতা আরও উন্নত হয়।

বিনোদনের জন্যও ফোনটিতে রয়েছে ৬.৮৩ ইঞ্চির ১.৫কে Infinity AMOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। ভিডিও দেখা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার কিংবা গেম খেলার সময় বড় ডিসপ্লে ও উচ্চ রিফ্রেশ রেটের কারণে ভিজ্যুয়াল অভিজ্ঞতা আরও প্রাণবন্ত ও মসৃণ মনে হয়।

দীর্ঘ সময় নিরবচ্ছিন্ন ব্যবহারের জন্য ফোনটিতে রয়েছে ৮,১০০mAh BlueVolt ব্যাটারি। একবার চার্জে দীর্ঘ সময় ভিডিও দেখা, ইন্টারনেট ব্রাউজিং, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার কিংবা অন্যান্য দৈনন্দিন কাজ করা সম্ভব হওয়ায় বারবার চার্জ দেওয়ার প্রয়োজন পড়ে না।

পারফরম্যান্সের দিক থেকেও ভিভো Y500 যথেষ্ট শক্তিশালী। এতে ব্যবহৃত হয়েছে ৬ ন্যানোমিটার প্রযুক্তির প্রসেসর, যার AnTuTu স্কোর ৬ লাখ ৮০ হাজার। ভিভো ল্যাবের তথ্য অনুযায়ী, ভিভো Y400 ও ভিভো V60 Lite-এ ব্যবহৃত Snapdragon 685 প্রসেসরের তুলনায় এটি ৩০ শতাংশ বেশি সামগ্রিক পারফরম্যান্স, ২৮ শতাংশ উন্নত CPU পারফরম্যান্স এবং ৪৪ শতাংশ বেশি GPU পারফরম্যান্স দিতে সক্ষম।

দীর্ঘমেয়াদি ব্যবহারে স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করার স্বীকৃতি হিসেবে ভিভো Y500 অর্জন করেছে ৫০ Months Long-Term Smoothness Certification, যা দীর্ঘ সময় পরেও ফোনটির কর্মক্ষমতা ধরে রাখার সক্ষমতার ইঙ্গিত দেয়।

বাংলাদেশের বাজারে ভিভো Y500-এর ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩৬,৯৯৯ টাকা এবং ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৪৩,৯৯৯ টাকা। উদ্বোধনী বিক্রয় ক্যাম্পেইনে ক্রেতারা একটি স্মার্টওয়াচ অথবা সর্বোচ্চ ৯ মাসের ০% ইএমআই সুবিধা—এই দুটি অফারের যেকোনো একটি বেছে নিতে পারবেন। এছাড়া থাকছে ১৮ মাসের ওয়ারেন্টি, Silver Membership এবং বিশেষ ডেটা বান্ডেল। (শর্ত প্রযোজ্য)

সব মিলিয়ে, ভিভো Y500 উন্নত অপারেটিং সিস্টেম, শক্তিশালী প্রসেসর, বড় ব্যাটারি এবং উচ্চমানের ডিসপ্লের সমন্বয়ে প্রতিদিনের মাল্টিটাস্কিং, বিনোদন ও দৈনন্দিন ব্যবহারে আরও দ্রুত, স্মুথ এবং নির্ভরযোগ্য অভিজ্ঞতা দিতে সক্ষম।

Share

আপনার ছবি আশির দশকের আবহে ফেরাতে যে প্রম্পট ব্যবহার করবেন

একসময় ক্যামেরার ফিল্মে তোলা ছবিতে আটকে থাকত জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত। ছবিতে থাকত দানাদার আবহ, কিছুটা ম্লান রং আর আলো-ছায়ার স্বাভাবিক অসম্পূর্ণতা। কৃত্রিম বুদ্ধিমত্তার...

৬০ শতাংশ বাংলাদেশি শিশু স্ক্রিনের সামনে নিষ্ক্রিয়ভাবে সময় কাটায়, হচ্ছে না মানসিক বিকাশ

বিভিন্ন ডিজিটাল ডিভাইসের ব্যবহার বেড়েছে। এখন শিশুরা শেখার মাধ্যম হোক আর বিনোদনের অংশ হোক, নানাভাবে ডিজিটাল ডিভাইসের মুখোমুখি হচ্ছে। এসব ডিভাইস ভাষা শেখার...

শিশুদের কৌতূহল থেকে মহাকাশের স্বপ্ন—ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার স্বপ্ন নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিশু-কিশোরদের মিলনমেলায় পরিণত হয় ঢাকার এআইইউবি ক্যাম্পাস। গ্রহ-নক্ষত্র থেকে...

মাদক বিক্রির অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার পণ্য সরবরাহকারী

অনলাইনে মাদকদ্রব্য বিক্রির অভিযোগে দেশের অন্যতম জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজের বিরুদ্ধে মামলা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মামলায় দারাজের ব্যবস্থাপনা পরিচালকসহ অজ্ঞাতনামা আরও...