ককরোচ পার্টির আন্দোলনে শাহরুখ খানের যোগদানের দৃশ্য দাবিতে ২০২৩ সালের ভিডিও প্রচার

Share
Share

শিক্ষাব্যবস্থার সংস্কার ও ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে ‘ককরোচ জনতা পার্টি’। এই আন্দোলনের প্রতি সমর্থন জানাতে এগিয়ে এসেছেন বলিউডের একাধিক তারকাও। এরই প্রেক্ষিতে, বলিউড তারকা শাহরুখ খান আন্দোলনে যোগ দিয়েছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ দেখুন- আমার সংবাদ (ফেসবুক)।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত দাবির সাথে আলোচিত ভিডিওটির কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, ২০২৩ সালের সেপ্টেম্বরে শাহরুখ খান মুম্বাইয়ের লালবাগ এলাকায় গণেশ চতুর্থী উৎসবে লালবাগচা রাজার মণ্ডপ পরিদর্শনের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে HT City নামক ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২২ সেপ্টেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির দৃশ্যাবলীর সাদৃশ্য রয়েছে।

উক্ত ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি শাহরুখ খান তার ছেলে আবরামকে সাথে নিয়ে লালবাগচা রাজা গণেশ প্রতিমা দর্শনের দৃশ্য।

উক্ত তথ্যের সূত্র ধরে ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর একাধিক ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ( ) খুঁজে পাওয়া যায়।

এসব প্রতিবেদন থেকে জানা যায়, এটি সেদিন মুম্বাইয়ের লালবাগে গণেশ চতুর্থী উৎসবে শাহরুখ খান তার কনিষ্ঠ পুত্র আবরামকে সাথে নিয়ে লালবাগচা রাজা প্রতিমা দর্শনের দৃশ্য।

এছাড়া, শাহরুখ খানের ফেসবুক পেজ ও এক্স অ্যাকাউন্ট পর্যালোচনা করে দিল্লিতে চলমান আন্দোলনে তার অংশগ্রহণের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনে শাহরুখ খানের অংশগ্রহণের দৃশ্য দাবিতে ২০২৩ সালে মুম্বাইয়ে তার প্রতিমা দর্শনের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share

হঠাৎই একসঙ্গে আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএস, ওয়াচওএসের নিরাপত্তা হালনাগাদ করল কেন

হঠাৎই একসঙ্গে আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএস, ওয়াচওএস, টিভিওএস ও ভিশনওএসের নিরাপত্তা হালনাগাদ প্রকাশ করেছে অ্যাপল। প্রতিষ্ঠানটির তথ্যমতে, এসব হালনাগাদে বিভিন্ন অপারেটিং সিস্টেমে থাকা ২২৫টিরও...

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভের বিরুদ্ধে রাশিয়ার সন্ত্রাসবাদের মামলা

টেলিগ্রামে অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে ব্যর্থতা ও আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে পর্যাপ্ত সহায়তা না করার অভিযোগে ফ্রান্সেও দুরভের বিরুদ্ধে তদন্ত চলছে।

iPhone 18 Pro: ২ ন্যানোমিটারের চিপ, ১২GB র‍্যাম, নতুন ক্যামেরা প্রযুক্তি—ফাঁস হলো একগুচ্ছ তথ্য

অ্যাপলের পরবর্তী প্রজন্মের স্মার্টফোন iPhone 18 Pro ও iPhone 18 Pro Max নিয়ে প্রযুক্তি বিশ্বে জল্পনা-কল্পনা তুঙ্গে। আনুষ্ঠানিক উন্মোচনের এখনও কয়েক মাস বাকি...

বাংলাদেশে ১০ বছরেও লাভের মুখ দেখেনি ফুডপান্ডা, লোকসান ১,৪০০ কোটি টাকার বেশি

বাংলাদেশে এক দশকের বেশি সময় ধরে অনলাইন খাবার ও গ্রোসারি সরবরাহ সেবা দিয়ে আসছে ফুডপান্ডা। প্রতিদিন হাজার হাজার অর্ডার ডেলিভারি করলেও এখন পর্যন্ত...

জ্বালানি ছাড়া পুরো পৃথিবী ঘুরে রেকর্ড করল যে সৌরচালিত বিমান

জ্বালানি ছাড়া উড়োজাহাজে চেপে পুরো পৃথিবী ঘুরে আসা একসময় রূপকথা মনে হতো। প্রকৃতির নিজস্ব শক্তি সূর্যকে কাজে লাগিয়ে মানুষ সেই অসম্ভবকে সত্যি করেছে।...

Related Articles

‘আন্দোলনকারীদের ভয়ে মোদী পালাচ্ছে’ দাবিতে প্রচারিত ভিডিওটি এআই নির্মিত

শিক্ষাব্যবস্থার সংস্কার ও ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে ‘ককরোচ জনতা...

পদক গ্রহণকালে লামিনে ইয়ামাল ডোনাল্ড ট্রাম্পের সাথে হাত না মেলানোর দাবিটি অসত্য

ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচের পর পদক বিতরণ অনুষ্ঠানে স্পেনের তারকা লামিনে ইয়ামাল...

জামায়াতের নামে সিজেপিকে সমর্থনের চিঠি ভুয়া

ভারতের দিল্লির জন্তর মন্তরে আন্দোলনরত ককরোচ জনতা পার্টি (সিজেপি)-কে জামায়াতে ইসলামি বাংলাদেশ...

নেইমারকে ইয়ামালের বিশ্বকাপ শিরোপা উৎসর্গ করার খবরটি ভুয়া

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ গোলে...