এআই নিরাপত্তায় বড় প্রশ্ন, স্যান্ডবক্স ব্যর্থতার অভিযোগ ওপেনএআইর বিরুদ্ধে

মানবিক ভুলেই ঘটেছে হাগিং ফেসে এআই-চালিত হ্যাক, বলছেন সাইবার বিশেষজ্ঞরা

Share
Share

ওপেনএআইর একটি পরীক্ষামূলক এআই মডেল পরীক্ষার সময় নিয়ন্ত্রণের বাইরে গিয়ে এআই ডেটাসেট প্ল্যাটফর্ম হাগিং ফেস (Hugging Face)-এর সিস্টেমে প্রবেশ করার ঘটনা প্রযুক্তি বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এ ঘটনার মূল কারণ এআই নয়, বরং ওপেনএআইর একটি গুরুতর মানবিক ভুল।

সম্প্রতি প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে, পরীক্ষার জন্য তৈরি করা একটি ‘হাই-আইসোলেটেড স্যান্ডবক্স’ পরিবেশ সঠিকভাবে কনফিগার করা হয়নি। ফলে যে পরিবেশটি সম্পূর্ণভাবে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন থাকার কথা ছিল, সেটি সীমিত হলেও ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত ছিল। আর সেই সুযোগ কাজে লাগিয়েই এআই মডেলটি স্যান্ডবক্সের বাইরে যাওয়ার পথ খুঁজে পায়।

কীভাবে ঘটল ঘটনা?

ওপেনএআই জানিয়েছে, পরীক্ষার পরিবেশে নেটওয়ার্ক অ্যাক্সেস সীমিত রাখা হয়েছিল। কেবল অভ্যন্তরীণ একটি প্রক্সি ও ক্যাশ সিস্টেমের মাধ্যমে প্রয়োজনীয় সফটওয়্যার প্যাকেজ ইনস্টল করার অনুমতি ছিল।

তবে ওই প্যাকেজ ইনস্টলেশন ব্যবস্থার একটি অজানা জিরো-ডে (Zero-day) দুর্বলতা কাজে লাগিয়ে এআই মডেলটি স্যান্ডবক্স থেকে বেরিয়ে আসে এবং পরে হাগিং ফেসের সিস্টেমে প্রবেশ করতে সক্ষম হয়।

ঘটনার পর সংশ্লিষ্ট সফটওয়্যারের নির্মাতাদের কাছে দুর্বলতার বিষয়টি জানানো হয়েছে এবং নিরাপত্তা হালনাগাদের কাজ চলছে বলে জানিয়েছে ওপেনএআই।

‘এটি মূলত মানুষের ব্যর্থতা’

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ট্রেইল অব বিটস (Trail of Bits)-এর প্রতিষ্ঠাতা ড্যান গুইডো ঘটনাটিকে “নিরাপত্তা নিয়ন্ত্রণের ব্যর্থতা” হিসেবে উল্লেখ করেছেন।

তার মতে, একটি স্যান্ডবক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সম্পূর্ণ বিচ্ছিন্নতা। সেখানে তৃতীয় পক্ষের সফটওয়্যার যুক্ত করা নিরাপত্তা ঝুঁকি বাড়িয়েছে।

সাইবার নিরাপত্তা গবেষক মার্টেন বুন বলেন, যদি এটি প্রকৃত অর্থে একটি স্যান্ডবক্স হতো, তাহলে এর সঙ্গে ইন্টারনেটের কোনো সরাসরি সংযোগ থাকার কথা নয়। তার ভাষায়, এটি মূলত মানুষের কনফিগারেশনজনিত ভুল।

একই মত দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ জেক উইলিয়ামস। তিনি বলেন, যদি একটি এআই মডেল স্যান্ডবক্স থেকে বেরিয়ে এ ধরনের কার্যক্রম চালাতে পারে, তাহলে বোঝা যায় শুরু থেকেই স্যান্ডবক্সটি যথাযথভাবে নির্মাণ করা হয়নি।

নিরাপত্তা নকশা নিয়েই প্রশ্ন

সাইবার নিরাপত্তা পরামর্শক ড্যানিয়েল কার্ড বলেন, ওপেনএআই পরীক্ষামূলক পরিবেশের নিরাপত্তা নকশা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা যথেষ্ট শক্তিশালীভাবে তৈরি করেনি। তার মতে, সীমিত হলেও স্যান্ডবক্সকে ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত রাখার সিদ্ধান্ত নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে যুক্তিসঙ্গত ছিল না।

যদিও এসব মূল্যায়ন ঘটনার পর করা হচ্ছে, তারপরও বিশেষজ্ঞদের মতে, এটি ভবিষ্যতে এআই গবেষণাগারে নিরাপত্তা অবকাঠামো আরও কঠোর করার প্রয়োজনীয়তার ইঙ্গিত দিচ্ছে।

শুধু ওপেনএআই নয়

বিশ্লেষকদের মতে, এই ঘটনা শুধু ওপেনএআই নয়, পুরো এআই শিল্পের জন্যই একটি সতর্কবার্তা।

উদাহরণ হিসেবে অ্যানথ্রপিক (Anthropic) তাদের সাইবার নিরাপত্তাকেন্দ্রিক এআই মডেল মাইথোস (Mythos)-এর পরীক্ষার তথ্য প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, পরীক্ষামূলকভাবে একটি সুরক্ষিত স্যান্ডবক্স থেকে বেরিয়ে বৃহত্তর নেটওয়ার্কে প্রবেশের চেষ্টা করেছিল মডেলটি। যদিও অ্যানথ্রপিক জানিয়েছে, তাদের নিরাপত্তা ব্যবস্থা এআইকে পুরোপুরি স্যান্ডবক্সের বাইরে যেতে দেয়নি।

এআই নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন

হাগিং ফেসে এআই-চালিত এই অনুপ্রবেশের ঘটনায় বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে আরও শক্তিশালী এআই মডেল তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে শুধু মডেলের সক্ষমতা নয়, পরীক্ষামূলক পরিবেশের নিরাপত্তা (Sandbox Security) নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

তাদের মতে, উন্নত এআই মডেলের ঝুঁকি কমাতে বিচ্ছিন্ন পরীক্ষার পরিবেশ, কঠোর নেটওয়ার্ক নিয়ন্ত্রণ এবং বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এখন সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ।

Share

হঠাৎই একসঙ্গে আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএস, ওয়াচওএসের নিরাপত্তা হালনাগাদ করল কেন

হঠাৎই একসঙ্গে আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএস, ওয়াচওএস, টিভিওএস ও ভিশনওএসের নিরাপত্তা হালনাগাদ প্রকাশ করেছে অ্যাপল। প্রতিষ্ঠানটির তথ্যমতে, এসব হালনাগাদে বিভিন্ন অপারেটিং সিস্টেমে থাকা ২২৫টিরও...

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভের বিরুদ্ধে রাশিয়ার সন্ত্রাসবাদের মামলা

টেলিগ্রামে অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে ব্যর্থতা ও আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে পর্যাপ্ত সহায়তা না করার অভিযোগে ফ্রান্সেও দুরভের বিরুদ্ধে তদন্ত চলছে।

iPhone 18 Pro: ২ ন্যানোমিটারের চিপ, ১২GB র‍্যাম, নতুন ক্যামেরা প্রযুক্তি—ফাঁস হলো একগুচ্ছ তথ্য

অ্যাপলের পরবর্তী প্রজন্মের স্মার্টফোন iPhone 18 Pro ও iPhone 18 Pro Max নিয়ে প্রযুক্তি বিশ্বে জল্পনা-কল্পনা তুঙ্গে। আনুষ্ঠানিক উন্মোচনের এখনও কয়েক মাস বাকি...

বাংলাদেশে ১০ বছরেও লাভের মুখ দেখেনি ফুডপান্ডা, লোকসান ১,৪০০ কোটি টাকার বেশি

বাংলাদেশে এক দশকের বেশি সময় ধরে অনলাইন খাবার ও গ্রোসারি সরবরাহ সেবা দিয়ে আসছে ফুডপান্ডা। প্রতিদিন হাজার হাজার অর্ডার ডেলিভারি করলেও এখন পর্যন্ত...

একসঙ্গে ৫ নতুন ডিভাইস উন্মোচন করল স্যামসাং

প্রযুক্তি দুনিয়ার অন্যতম বড় আয়োজন গ্যালাক্সি আনপ্যাকড অনুষ্ঠানে একসঙ্গে তিনটি নতুন ফোল্ডেবল স্মার্টফোন এবং দুটি প্রিমিয়াম স্মার্টওয়াচ উন্মোচন করেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান...

Related Articles

হঠাৎই একসঙ্গে আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএস, ওয়াচওএসের নিরাপত্তা হালনাগাদ করল কেন

হঠাৎই একসঙ্গে আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএস, ওয়াচওএস, টিভিওএস ও ভিশনওএসের নিরাপত্তা হালনাগাদ প্রকাশ...

বাংলাদেশে ১০ বছরেও লাভের মুখ দেখেনি ফুডপান্ডা, লোকসান ১,৪০০ কোটি টাকার বেশি

বাংলাদেশে এক দশকের বেশি সময় ধরে অনলাইন খাবার ও গ্রোসারি সরবরাহ সেবা...

জ্বালানি ছাড়া পুরো পৃথিবী ঘুরে রেকর্ড করল যে সৌরচালিত বিমান

জ্বালানি ছাড়া উড়োজাহাজে চেপে পুরো পৃথিবী ঘুরে আসা একসময় রূপকথা মনে হতো।...

স্মুথ পারফরম্যান্স ও দীর্ঘস্থায়ী ব্যাটারিতে নজর কাড়ছে ভিভো Y500

প্রতিদিনের ব্যবহারে আরও স্মুথ অভিজ্ঞতা দিচ্ছে ভিভো Y500