তথ্যমন্ত্রীর নামে ফেসবুকে ‘ভুয়া অ্যাকাউন্ট’, সতর্ক করল মন্ত্রণালয়

সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নামে খোলা ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

Share
Share

সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নামে খোলা ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নিজ নামে একটি মাত্র ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট (ব্লু ব্যাজ) রয়েছে। এর বাইরে অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা পেজের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা বা অনুমোদন নেই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ পরিচালনা করা হচ্ছে। এসব ভুয়া অ্যাকাউন্ট ও পেজ থেকে মন্ত্রীর অনুমোদনহীন বক্তব্য, বিভ্রান্তিকর তথ্য ও কনটেন্ট প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি ও নীতিবহির্ভূত।

মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবাইকে এসব ভুয়া পেজ থেকে প্রচারিত কনটেন্ট আমলে না নিয়ে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করার অনুরোধ জানিয়েছে।

Share

আপনার ছবি আশির দশকের আবহে ফেরাতে যে প্রম্পট ব্যবহার করবেন

একসময় ক্যামেরার ফিল্মে তোলা ছবিতে আটকে থাকত জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত। ছবিতে থাকত দানাদার আবহ, কিছুটা ম্লান রং আর আলো-ছায়ার স্বাভাবিক অসম্পূর্ণতা। কৃত্রিম বুদ্ধিমত্তার...

৬০ শতাংশ বাংলাদেশি শিশু স্ক্রিনের সামনে নিষ্ক্রিয়ভাবে সময় কাটায়, হচ্ছে না মানসিক বিকাশ

বিভিন্ন ডিজিটাল ডিভাইসের ব্যবহার বেড়েছে। এখন শিশুরা শেখার মাধ্যম হোক আর বিনোদনের অংশ হোক, নানাভাবে ডিজিটাল ডিভাইসের মুখোমুখি হচ্ছে। এসব ডিভাইস ভাষা শেখার...

শিশুদের কৌতূহল থেকে মহাকাশের স্বপ্ন—ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার স্বপ্ন নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিশু-কিশোরদের মিলনমেলায় পরিণত হয় ঢাকার এআইইউবি ক্যাম্পাস। গ্রহ-নক্ষত্র থেকে...

ডিজিটাল পেমেন্ট নিশ্চিত হলে জালনোটের ঝুঁকি কমবে: গভর্নর

ডিজিটাল পেমেন্ট নিশ্চিত হলে চাঁদাবাজি বন্ধ ও জালনোটের ঝুঁকি কমবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি জানান, টাকা ছাপাতে বছরে...