নতুন রূপে ফিরল সিরি, এআই ফিচারে চমক দেখাল অ্যাপল

There is evidence that the food industry designs ultra-processed foods to be highly rewarding, to maximize craveability and to make us want more and more and more

Share
Share

দীর্ঘদিনের অপেক্ষার পর নিজেদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সিরিকে বড় ধরনের পরিবর্তনের মাধ্যমে নতুন রূপে আনল প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। কোম্পানির বহুল প্রতীক্ষিত আইওএস ২৭–এর পাবলিক বেটা সংস্করণে যুক্ত হয়েছে আরও স্মার্ট এআইচালিত সিরি, অনস্ক্রিন অ্যাওয়ারনেস এবং উন্নত এআই ফটো এডিটিংসহ একাধিক নতুন ফিচার।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, পাবলিক বেটা সংস্করণ উন্মুক্ত হওয়ার ফলে আইফোন ব্যবহারকারীরা এখন থেকেই নতুন এআইচালিত সিরির বিভিন্ন সক্ষমতা পরীক্ষামূলকভাবে ব্যবহার করতে পারবেন।

গত মাসে আইফোন, আইপ্যাড, ম্যাক ও অ্যাপল ওয়াচসহ তাদের বিভিন্ন ডিভাইসের জন্য বড় সফটওয়্যার আপডেটের ঘোষণা দিয়েছিল অ্যাপল। সেই আপডেটের সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে এসেছে নতুন প্রজন্মের সিরি এআই, যা ভার্চুয়াল সহকারীর কার্যক্ষমতায় বড় পরিবর্তন আনবে বলে দাবি করছে প্রতিষ্ঠানটি।

নতুন সিরি ব্যবহারকারীর ডিভাইসে সংরক্ষিত তথ্য আরও বুদ্ধিমত্তার সঙ্গে বিশ্লেষণ করতে পারবে। ফলে মেসেজ, ইমেইল বা অন্যান্য অ্যাপ থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করে জটিল প্রশ্নেরও দ্রুত উত্তর দিতে সক্ষম হবে।

উদাহরণ হিসেবে, কোনো বন্ধু যদি বার্তায় একটি রেস্তোরাঁর নাম পাঠান, তাহলে ব্যবহারকারী শুধু সিরিকে জিজ্ঞাসা করলেই সেটি ডিভাইসের তথ্য বিশ্লেষণ করে ওই রেস্তোরাঁর নাম ও সংশ্লিষ্ট তথ্য তুলে ধরতে পারবে।

নতুন সংস্করণে যুক্ত হয়েছে অনস্ক্রিন অ্যাওয়ারনেস ফিচারও। এর মাধ্যমে সিরি ব্যবহারকারীর স্ক্রিনে কী প্রদর্শিত হচ্ছে তা বুঝতে পারবে এবং সেই অনুযায়ী সহায়তা দিতে সক্ষম হবে।

এছাড়া আইফোনের ক্যামেরায় যুক্ত হয়েছে নতুন সিরি মোড। এতে ক্যামেরা দিয়ে আশপাশের পরিবেশ দেখিয়ে বা ছবি তুলে ব্যবহারকারীরা সরাসরি বিভিন্ন প্রশ্ন করতে পারবেন এবং সিরি তা বিশ্লেষণ করে উত্তর দেবে।

শুধু তাই নয়, নতুন সিরি ব্যবহারকারীর অনুরোধে বিভিন্ন ধরনের লেখা তৈরি করতেও সহায়তা করবে। পাশাপাশি বৈশ্বিক সাধারণ জ্ঞানভিত্তিক প্রশ্নেরও দ্রুত উত্তর দিতে পারবে।

ফটো এডিটিংয়েও এনেছে নতুনত্ব। আইওএস ২৭–এ যোগ হয়েছে স্পেশাল রিফ্রেমিং ফিচার, যার মাধ্যমে ছবি তোলার পরও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ছবির ফ্রেম বা কম্পোজিশন পরিবর্তন করা যাবে।

এছাড়া রয়েছে এক্সটেন্ড টুল, যা জেনারেটিভ এআই ব্যবহার করে ছবির চারপাশে কী থাকতে পারত তা অনুমান করে ছবিকে আরও বড় বা প্রসারিত করতে পারবে।

এর আগে সিরিকে আরও শক্তিশালী করতে একাধিকবার এআইভিত্তিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিল অ্যাপল। তবে আগের কয়েকটি প্রচেষ্টা প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটিকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এমনকি এ প্রকল্প ঘিরে কোম্পানির কয়েকজন শীর্ষ কর্মকর্তাও প্রতিষ্ঠান ছেড়ে যান।

তবে প্রযুক্তি বিশ্লেষকদের প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, আইওএস ২৭–এর নতুন পরিবর্তনগুলো আগের সংস্করণগুলোর তুলনায় অনেক বেশি কার্যকর এবং অ্যাপল যে বড় পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিল, তার বাস্তব প্রতিফলন এবার দেখা যাচ্ছে।

অ্যাপলের পাবলিক বেটা প্রোগ্রামের মাধ্যমে পরীক্ষামূলকভাবে সফটওয়্যারটি ব্যবহার করা যাচ্ছে। আগ্রহীরা অ্যাপলের বেটা প্রোগ্রামে নিবন্ধন করে নতুন সংস্করণটি ডাউনলোড করতে পারবেন।

তবে প্রতিষ্ঠানটি সতর্ক করে জানিয়েছে, এটি এখনও পরীক্ষামূলক সংস্করণ হওয়ায় সফটওয়্যার ক্র্যাশ, বাগ বা ডেটা হারানোর মতো সমস্যা দেখা দিতে পারে।

প্রাথমিক ব্যবহারকারীদের অভিজ্ঞতা অনুযায়ী, আইওএস ২৭–এর পাবলিক বিটা আগের বছরের পরীক্ষামূলক সংস্করণগুলোর তুলনায় বেশি স্থিতিশীল এবং ব্যাটারি লাইফ বা ডিভাইসের পারফরম্যান্সেও বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে না।

Share

Meta chief pushes back on AI slowdown calls

Meta CEO Mark Zuckerberg pushed back Tuesday against growing calls to pause or slow AI development, arguing that market incentives and legal liability...

Digital ticketing makes public transport more efficient and life better

Stakeholders call for all-out adoption, integrated approach, and stronger partnerships

OpenAI discloses six AI misalignment incidents, unveils reporting framework

OpenAI has disclosed six previously unreported examples of unexpected or concerning behaviour by its artificial intelligence models and introduced a new framework for...

Google’s Gemini AI hacks 3 companies in security test, then stops

Google’s Gemini model hacked three companies in a test of its cybersecurity capabilities, the tech giant has confirmed to Al Jazeera. The Wall...

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ ভাড়ায় স্বচ্ছতা, সরকারের রাজস্ব বৃদ্ধি, যাত্রী চলাচলের তথ্য ও উন্নত পরিকল্পনার সুযোগ দেখছেন খাতসংশ্লিষ্টরা