দুই ঘণ্টা পর সচল ফেসবুক

Share
Share

প্রায় দুই ঘণ্টা পর সচল হয়েছে মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ রোববার বিকেল সাড়ে ৩টার পর থেকে আবারও প্ল্যাটফর্মটির ডেস্কটপ ভার্সন সচল হয়।এর আগে দুপুর দেড়টার পর থেকেই প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হন সাধারণ ব্যবহারকারীরা।

ব্যবহারকারীদের অভিযোগ, দুপুরের দিকে ফেসবুকে লগ-ইন করতে পারেননি তারা। অনেকে অ্যাপ বা ওয়েবসাইট লোড হতে দেরি হওয়া এবং ফিড আপডেট না হওয়ার মতো সমস্যার কথা জানিয়েছিলেন। জনপ্রিয় সেবা পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম ডাউন ডিটেক্টরসহ বিভিন্ন ওয়েবসাইটে এই বিভ্রাটের তথ্য উঠে আসে।

ডাউন ডিটেক্টরের তথ্যে দেখা গেছে, দুপুর দেড়টার পর থেকেই ফেসবুকের বিভিন্ন সেবা নিয়ে অভিযোগ আসতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই অভিযোগের সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়।

বাংলাদেশের বিভিন্ন ব্যবহারকারীও সামাজিক যোগাযোগমাধ্যমে একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। অনেকেই বলছেন, কম্পিউটার বা ল্যাপটপে ফেসবুক ঠিকভাবে ব্যবহার করা না গেলেও মোবাইল অ্যাপে তুলনামূলকভাবে স্বাভাবিকভাবে ব্যবহার করা যাচ্ছে।

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিভ্রাটের কারণ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি।

এর আগে গত মাসের ১২ তারিখেও ফেসবুক ব্যবহারে সমস্যা দেখা দেয়। ওইদিন সন্ধ্যা থেকে লগ-ইন করতে না পারা, নিউজ ফিড আপডেট না হওয়া এবং মেসেঞ্জার অটো লগআউট হয়ে যাওয়ার মতো সমস্যায় পড়েন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা। সেদিন রাত সাড়ে আটটার কিছু আগে ফেসবুক সচল হওয়া শুরু হয়।

Share

আপনার ছবি আশির দশকের আবহে ফেরাতে যে প্রম্পট ব্যবহার করবেন

একসময় ক্যামেরার ফিল্মে তোলা ছবিতে আটকে থাকত জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত। ছবিতে থাকত দানাদার আবহ, কিছুটা ম্লান রং আর আলো-ছায়ার স্বাভাবিক অসম্পূর্ণতা। কৃত্রিম বুদ্ধিমত্তার...

৬০ শতাংশ বাংলাদেশি শিশু স্ক্রিনের সামনে নিষ্ক্রিয়ভাবে সময় কাটায়, হচ্ছে না মানসিক বিকাশ

বিভিন্ন ডিজিটাল ডিভাইসের ব্যবহার বেড়েছে। এখন শিশুরা শেখার মাধ্যম হোক আর বিনোদনের অংশ হোক, নানাভাবে ডিজিটাল ডিভাইসের মুখোমুখি হচ্ছে। এসব ডিভাইস ভাষা শেখার...

শিশুদের কৌতূহল থেকে মহাকাশের স্বপ্ন—ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার স্বপ্ন নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিশু-কিশোরদের মিলনমেলায় পরিণত হয় ঢাকার এআইইউবি ক্যাম্পাস। গ্রহ-নক্ষত্র থেকে...

বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর-তাফসীর

প্রযুক্তির প্রতি অদম্য আগ্রহ আর শেখার প্রবল ইচ্ছার সামনে সুযোগের অভাব যে কোনো বাধা হতে পারে না, তার উদাহরণ যমজ ভাই তানভীর হাসান...