এক বছরের চেষ্টার পর নতুন অ্যান্ড্রয়েড অ্যাপ চালু করল এক্স

Share
Share

প্রায় এক বছর আগে ইলন মাস্কের মালিকানাধীন এক্স ঘোষণা করেছিল তারা তাদের অ্যান্ড্রয়েড অ্যাপটি নতুন করে তৈরি করবে। আগে আইওএস সংস্করণের তুলনায় অ্যান্ড্রয়েড অ্যাপটির মান তেমন ভালো ছিল না।

অবশেষে সোমবার কোম্পানিটি নতুন অ্যাপটি সবার জন্য উন্মুক্ত করেছে, যা এখন ডাউনলোড করা যাচ্ছে। এক্স জানিয়েছে, অ্যান্ড্রয়েড সংস্করণের নতুন এই অ্যাপটি একদম শূন্য থেকে নতুনভাবে তৈরি করা হয়েছে।

এটি অ্যাপের লোডিং গতি, স্ক্রোলিং, নোটিফিকেশনসহ বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের উন্নতির প্রতিশ্রুতি দিচ্ছে। এই আপডেটটি নিয়ে কাজ করতে প্রায় এক বছর সময় লেগেছে।

গত বছরের আগস্টে এক্স-এর প্রোডাক্ট প্রধান নিকিতা বিয়ার জানিয়েছিলেন, কোম্পানিটি অ্যান্ড্রয়েডের অভিজ্ঞতা বদলাতে একটি ‘ড্রিম টিম’ বা বিশেষ দল তৈরি করেছে। ওই বছরের শেষের দিকে তিনি উল্লেখ করেছিলেন, গত অক্টোবরে অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোডের দিক থেকে এক্স তাদের ইতিহাসের অন্যতম সেরা একটি সপ্তাহ পার করেছিল।

মূলত এই কারণেই নতুন অ্যাপ তৈরি করা কোম্পানিটির কাছে সবচেয়ে বেশি অগ্রাধিকার পেয়েছিল।

নতুন অ্যাপ রিলিজের পর বিয়ার পুরো উদ্যোগকে কোম্পানির ইতিহাসের ‘সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং প্রকল্পগুলোর মধ্যে একটি’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, শুধু পুরোনো অ্যাপটি আপডেট করা হয়নি, বরং অ্যান্ড্রয়েডের নতুন অ্যাপটি একেবারে শুরু থেকে নতুনভাবে গড়ে তোলা হয়েছে।

বিয়ার এক্সে লিখেছেন, এটি আগের চেয়ে অনেক দ্রুতগতির, আরও মসৃণ ও নির্ভরযোগ্য। তবে সবচেয়ে বড় কথা হলো– এটি আমাদের খুব কম সময়ে নতুন নতুন ফিচার তৈরি করার সুযোগ করে দেবে।

ইলন মাস্কের মালিকানাধীন এই সোশ্যাল নেটওয়ার্কটি গত কয়েক মাসে বেশ কিছু নতুন ফিচার বাজারে এনেছে। এর মধ্যে এক্স মানি ও এক্স চ্যাটের মতো ফিচারগুলো রয়েছে, যেগুলোকে আবার আলাদা অ্যাপ হিসেবেও চালু করা হয়েছিল।

বিশ্বের বিভিন্ন বাজারে অ্যান্ড্রয়েডই প্রধান স্মার্টফোন প্ল্যাটফর্ম। বছরের পর বছর এই প্ল্যাটফর্মে অবহেলার শিকার হওয়ার পর নতুন এই অ্যান্ড্রয়েড সংস্করণটি বিশ্ববাজারের আরও বেশি ব্যবহারকারীকে এক্সে ফিরে আসতে কিংবা নতুন করে অ্যাপটি ডাউনলোড করতে উৎসাহিত করতে পারে।

তবে বিয়ার সতর্ক করে দিয়েছেন, অ্যাপটিতে এখনও কিছু ছোটখাটো ত্রুটি রয়ে গেছে, যা পুরোপুরি ঠিক করার কাজ চলছে। এর মধ্যে রয়েছে– পুরোনো অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোতে অ্যাপের কার্যক্ষমতা বাড়ানো এবং এক্স-এর লাইভ অডিও ফিচার ‘স্পেসেস’-এর জন্য সমর্থন যোগ করা। এসব আপডেট আনার কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিয়ার আরও জানান, নতুন ভিডিও এডিটর, ভিডিওর মাধ্যমে প্রতিক্রিয়া জানানোর সুবিধা, ক্যাশট্যাগ ও কাস্টম টাইমলাইনের মতো অন্যান্য আকর্ষণীয় ফিচারগুলোও খুব শিগগিরই অ্যান্ড্রয়েডে যুক্ত হতে যাচ্ছে।

বর্তমান অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে বিদ্যমান অ্যাপটি আপডেট করে নিলেই নতুন এক্স অ্যাপটি পেয়ে যাবেন।

সূত্র: টেকক্রাঞ্চ

Share

আপনার ছবি আশির দশকের আবহে ফেরাতে যে প্রম্পট ব্যবহার করবেন

একসময় ক্যামেরার ফিল্মে তোলা ছবিতে আটকে থাকত জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত। ছবিতে থাকত দানাদার আবহ, কিছুটা ম্লান রং আর আলো-ছায়ার স্বাভাবিক অসম্পূর্ণতা। কৃত্রিম বুদ্ধিমত্তার...

৬০ শতাংশ বাংলাদেশি শিশু স্ক্রিনের সামনে নিষ্ক্রিয়ভাবে সময় কাটায়, হচ্ছে না মানসিক বিকাশ

বিভিন্ন ডিজিটাল ডিভাইসের ব্যবহার বেড়েছে। এখন শিশুরা শেখার মাধ্যম হোক আর বিনোদনের অংশ হোক, নানাভাবে ডিজিটাল ডিভাইসের মুখোমুখি হচ্ছে। এসব ডিভাইস ভাষা শেখার...

শিশুদের কৌতূহল থেকে মহাকাশের স্বপ্ন—ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার স্বপ্ন নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিশু-কিশোরদের মিলনমেলায় পরিণত হয় ঢাকার এআইইউবি ক্যাম্পাস। গ্রহ-নক্ষত্র থেকে...

জিমেইলের পাসওয়ার্ড ভুলে যাওয়া ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা আনল গুগল

জিমেইলের পাসওয়ার্ড ভুলে গেলে অ্যাকাউন্টে আবার প্রবেশ করা কঠিন হয়ে পড়ে। বিশেষ করে পাসওয়ার্ড পুনরুদ্ধারের প্রয়োজনীয় ফোন নম্বর বা দুই স্তরের নিরাপত্তাসুবিধা ব্যবস্থায়...