অ্যাপ স্টোর থেকে টেলিগ্রাম ‘সরিয়ে নিয়েছে’ অ্যাপল

Share
Share

শিশু যৌন নির্যাতন সম্পর্কিত নিয়ম লঙ্ঘনের অভিযোগে মেসেজিং অ্যাপ টেলিগ্রামকে সাময়িকভাবে অ্যাপ স্টোর থেকে সরিয়ে নিয়েছে অ্যাপল। সোমবার (৩ আগস্ট) গভীর রাতে আইফোন ও আইপ্যাডের অ্যাপ স্টোর থেকে টেলিগ্রাম সরিয়ে নেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের কিছু গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে অ্যাপল জানিয়েছে, একটি তদন্তে টেলিগ্রামে এমন কিছু কন্টেন্ট পাওয়া গেছে, যা শিশু যৌন নির্যাতন রোধে কোম্পানির নিষিদ্ধ করা নিয়মগুলো লঙ্ঘন করেছে।

বিবৃতিতে আরও জানানো হয়, টেলিগ্রাম দ্রুত সেই কন্টেন্ট সরিয়ে নেওয়া এবং তা শেয়ার করা ব্যবহারকারীকে ব্লক করার পর অ্যাপটি আবার অ্যাপ স্টোরে ফিরিয়ে আনা হয়।

এ বিষয়ে দেওয়া এক পোস্টে টেলিগ্রাম বলেছে, খবরটি অতিমাত্রায় অতিরঞ্জিত।

গত ৩০ জুন টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরভকে রাশিয়া তাদের সন্ত্রাসী ও উগ্রপন্থিদের তালিকায় যুক্ত করেছিল।

অন্যদিকে অস্ট্রেলিয়ার ইন্টারনেট সেফটি কমিশনারের অফিস মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামের বিরুদ্ধে একটি মামলা করেছে। কারণ তারা প্ল্যাটফর্ম থেকে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত কন্টেন্ট সরাতে ব্যর্থ হয়েছিল।

Share

আপনার ছবি আশির দশকের আবহে ফেরাতে যে প্রম্পট ব্যবহার করবেন

একসময় ক্যামেরার ফিল্মে তোলা ছবিতে আটকে থাকত জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত। ছবিতে থাকত দানাদার আবহ, কিছুটা ম্লান রং আর আলো-ছায়ার স্বাভাবিক অসম্পূর্ণতা। কৃত্রিম বুদ্ধিমত্তার...

৬০ শতাংশ বাংলাদেশি শিশু স্ক্রিনের সামনে নিষ্ক্রিয়ভাবে সময় কাটায়, হচ্ছে না মানসিক বিকাশ

বিভিন্ন ডিজিটাল ডিভাইসের ব্যবহার বেড়েছে। এখন শিশুরা শেখার মাধ্যম হোক আর বিনোদনের অংশ হোক, নানাভাবে ডিজিটাল ডিভাইসের মুখোমুখি হচ্ছে। এসব ডিভাইস ভাষা শেখার...

শিশুদের কৌতূহল থেকে মহাকাশের স্বপ্ন—ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার স্বপ্ন নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিশু-কিশোরদের মিলনমেলায় পরিণত হয় ঢাকার এআইইউবি ক্যাম্পাস। গ্রহ-নক্ষত্র থেকে...

বিদেশ গমণেচ্ছু ছাত্রদের সহায়তায় চালু হলো ফ্রী এআই প্লাটফর্ম

প্রতিবছর অর্ধ লক্ষাধিক শিক্ষার্থী দেশ গমণেচ্ছু শিক্ষার্থী দেশ গমণেচ্ছু শিক্ষার্থীদের সঠিক তথ্য ও দিকনির্দেশনায় বাংলাদেশি প্রযুক্তি স্টার্টআপ জেফার ল্যাবস চালু করেছে এআই প্লাটফর্ম...