দেশের প্রথম বিশ্ববিদ্যালয়ভিত্তিক ই-স্পোর্টস টুর্নামেন্টের ফাইনাল শুক্রবার

৮ আগস্ট বসছে ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬-এর গ্র্যান্ড ফাইনাল

Share
Share

দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো আয়োজিত এক্সক্লুসিভ ই-স্পোর্টস টুর্নামেন্ট ‘ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ (এক্সসিসি ২০২৬)’-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৮ আগস্ট। রাজধানীর সেন্টারপয়েন্টে অবস্থিত ইনফিনিক্সের নেক্সট-লেভেল গেমিং ফ্ল্যাগশিপ স্টোরে দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নেবে ছয়টি বিশ্ববিদ্যালয়ের সেরা দল।

এবারের টুর্নামেন্টে অংশ নিয়েছে উত্তরা ইউনিভার্সিটি, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি), নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইস্টার্ন ইউনিভার্সিটি এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বাছাইপর্বে বিজয়ী একটি করে দল মূল ফাইনালে জায়গা করে নিয়েছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ফাইনালে অংশ নেওয়া ছয়টি দল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে দিনব্যাপী প্রতিদ্বন্দ্বিতা করবে। বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।

ফাইনাল ভেন্যু হিসেবে নির্বাচিত ইনফিনিক্সের নেক্সট-লেভেল গেমিং ফ্ল্যাগশিপ স্টোরে রয়েছে একটি ডেডিকেটেড গেমিং জোন, যেখানে গেমাররা ইনফিনিক্সের উচ্চক্ষমতাসম্পন্ন গেমিং স্মার্টফোনে জনপ্রিয় মোবাইল গেম উপভোগ করতে পারবেন। একক কিংবা দলগতভাবে গেম খেলার সুযোগও রয়েছে এই স্পেসে।

ইনফিনিক্স বাংলাদেশের মতে, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক গেমিং সংস্কৃতি আরও বিস্তৃত করা, নতুন ই-স্পোর্টস প্রতিভা খুঁজে বের করা এবং প্রযুক্তিনির্ভর বিনোদন ও উদ্ভাবনী দক্ষতাকে উৎসাহিত করতেই এই আয়োজন।

প্রযুক্তিপ্রেমী তরুণদের জন্য আয়োজনটি শুধু একটি প্রতিযোগিতাই নয়, বরং দেশের মোবাইল ই-স্পোর্টস ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার একটি উদ্যোগ বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। আগামী ৮ আগস্টের ফাইনাল ম্যাচে শেষ পর্যন্ত কোন বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নের মুকুট জিতে নেয়, সেদিকেই এখন নজর গেমিং কমিউনিটির।

Share

Meta chief pushes back on AI slowdown calls

Meta CEO Mark Zuckerberg pushed back Tuesday against growing calls to pause or slow AI development, arguing that market incentives and legal liability...

Digital ticketing makes public transport more efficient and life better

Stakeholders call for all-out adoption, integrated approach, and stronger partnerships

OpenAI discloses six AI misalignment incidents, unveils reporting framework

OpenAI has disclosed six previously unreported examples of unexpected or concerning behaviour by its artificial intelligence models and introduced a new framework for...

Google’s Gemini AI hacks 3 companies in security test, then stops

Google’s Gemini model hacked three companies in a test of its cybersecurity capabilities, the tech giant has confirmed to Al Jazeera. The Wall...

সাইবার হামলা করল এআই, নির্মাতা বলছে ‘পরীক্ষা ছিল’

অভ্যন্তরীণ এক পরীক্ষার অংশ হিসেবে মডেল দুটিকে ‘জটিল হামলার পথ ব্যবহারের মাধ্যমে উন্নত’ করার নির্দেশ দিয়েছিল কোম্পানিটি, যাতে এদের সাইবার সক্ষমতা পরিমাপ করা...