‘আন্দোলনকারীদের ভয়ে মোদী পালাচ্ছে’ দাবিতে প্রচারিত ভিডিওটি এআই নির্মিত

Share
Share

শিক্ষাব্যবস্থার সংস্কার ও ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে ‘ককরোচ জনতা পার্টি’। এরই প্রেক্ষিতে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে- “আন্দোলনকারীদের ভয়ে পালাচ্ছে মোদী”

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানেএখানেএখানেএখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘আন্দোলনকারীদের ভয়ে মোদী পালাচ্ছে’ দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরির মাধ্যমে উক্ত দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে মূলধারার গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এভাবে দৌড়ে পালানোর কোনো ঘটনার ভিডিও পাওয়া যায়নি।

প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণে ‘DFB’ শীর্ষক নাম ও লোগো’র উপস্থিতি লক্ষ্য করা যায়। পরবর্তীতে উক্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে ‘Daily Facts BD’ নামক ফেসবুক পেজে গত ২২ জুলাই হুবহু একই ভিডিও প্রচার হতে দেখা যায়। ভিডিওটি পর্যবেক্ষণ করলে তাতে ‘AI Content’ এর লেবেলের সংযুক্তি পাওয়া যায়। প্রকৃতপক্ষে কোনো কনটেন্ট ক্রিয়েটর এআই এর সাহায্যে কোনো কনটেন্ট তৈরি করলে তা পোস্টের সময় সতর্কতা হিসেবে এই লেবেলটি সংযুক্ত করে থাকেন।

এছাড়া, ভিডিওর নিচে ‘এই পেজের সকল ভিডিও এআই দিয়ে নির্মিত’ বলেও উল্লেখ পাওয়া যায়।

ভিডিওটি পর্যবেক্ষণ করে তে কয়েকটি অস্বাভাবিকতা দেখা যায়। যেমন, নরেন্দ্র মোদীর দৌড়াদৌড়ি, সেখানে সৃষ্ট ভয়েস এবং পারিপার্শ্বিক পরিবেশের অসামঞ্জস্যতা লক্ষ্য করা যায়। যা সাধারণ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কন্টেন্টে দেখা যায়।

বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘হাইভ ডিটেক্ট এআই’ এবং ‘ডিপফেক-ও-মিটার’ এর মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। টুলগুলোর বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।

যে ছবি থেকে তৈরি 

আলোচিত দাবি সংবলিত ভিডিওর শুরুতে থাকা দৃশ্যের বিষয়ে অনুসন্ধানে ভারতীয় সংবাদমাধ্যম ‘The Times of India’ এর ফেসবুক পেজে গত ২১ জুলাইয়ে প্রকাশিত এক পোস্টে একই ছবির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।

পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিজেপির শীর্ষ নেতারা দিল্লির পার্লামেন্ট লাইব্রেরি ভবনে অনুষ্ঠিত ‘মঙ্গল মিলন’ বৈঠকে অংশ নেন। প্রচারিত ছবিগুলো মূলত এই ঘটনারই।

সুতরাং, ‘আন্দোলনকারীদের ভয়ে মোদী পালাচ্ছে’ দাবিতে প্রচারিত ভিডিওটি এআই প্রযুক্তির সহায়তায় নির্মিত।

তথ্যসূত্র

Share

আপনার ছবি আশির দশকের আবহে ফেরাতে যে প্রম্পট ব্যবহার করবেন

একসময় ক্যামেরার ফিল্মে তোলা ছবিতে আটকে থাকত জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত। ছবিতে থাকত দানাদার আবহ, কিছুটা ম্লান রং আর আলো-ছায়ার স্বাভাবিক অসম্পূর্ণতা। কৃত্রিম বুদ্ধিমত্তার...

৬০ শতাংশ বাংলাদেশি শিশু স্ক্রিনের সামনে নিষ্ক্রিয়ভাবে সময় কাটায়, হচ্ছে না মানসিক বিকাশ

বিভিন্ন ডিজিটাল ডিভাইসের ব্যবহার বেড়েছে। এখন শিশুরা শেখার মাধ্যম হোক আর বিনোদনের অংশ হোক, নানাভাবে ডিজিটাল ডিভাইসের মুখোমুখি হচ্ছে। এসব ডিভাইস ভাষা শেখার...

শিশুদের কৌতূহল থেকে মহাকাশের স্বপ্ন—ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার স্বপ্ন নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিশু-কিশোরদের মিলনমেলায় পরিণত হয় ঢাকার এআইইউবি ক্যাম্পাস। গ্রহ-নক্ষত্র থেকে...

রোবোটিক আর্ম নিয়ে মহাকাশে গেল স্পেসএক্সের রকেট

মহাকাশে থাকা পুরোনো স্যাটেলাইটের কার্যকারিতার মেয়াদ বাড়াতে স্যাটেলাইট সার্ভিসিং মিশন শুরু করেছেন ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান স্পেসএক্স। এ জন্য ২১ জুলাই স্থানীয় সময়...