উইন্ডোজ ল্যাপটপে ওয়াই-ফাই সংযোগ না হলে করণীয়

Share
Share

অনেক সময় দেখা যায় হঠাৎ করে ল্যাপটপে ওয়াই-ফাই সংযোগ বন্ধ হয়ে যায়, বা সংযুক্ত থাকলেও ইন্টারনেট চলে না। ফলে ই-মেইল, গান শোনা, ভিডিও দেখা বা অনলাইন কাজ সব বন্ধ হয়ে যায়। বেশির ভাগ ক্ষেত্রেই এমন সমস্যা জটিল কিছু নয়; কয়েকটি সাধারণ ধাপ অনুসরণ করলেই সমাধান মিলবে।

ওয়াই-ফাই চিহ্ন দেখে যা বুঝবেন
ল্যাপটপের নিচের অংশে ঘড়ির পাশে ওয়াই-ফাই চিহ্ন দেখা যায়।
•    সংযুক্ত অবস্থায় চিহ্নে তরঙ্গ দেখা যায়, যা থেমে গেলে সংযোগ সম্পূর্ণ হয়।
•    ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন চালু থাকলে ওয়াই-ফাই চিহ্নের ওপর ছোট একটি নীল ঢাল দেখা যায়।
•    ইন্টারনেট না থাকলে চিহ্নে ক্রস চিহ্ন বা সতর্কবার্তা দেখা যায়।

সংযোগ সক্রিয় আছে কিনা যাচাই করুন
টাস্কবারের ডান পাশে ওয়াই-ফাই বা ব্যাটারি আইকনে ক্লিক করুন। নিশ্চিত করুন ওয়াই-ফাই চালু আছে এবং সংযুক্ত নেটওয়ার্কে ‘Connected’ বা সংযুক্ত লেখা আছে। না থাকলে নিজের নেটওয়ার্কে ক্লিক করে পাসওয়ার্ড লিখে আবার যুক্ত করুন।

এয়ারপ্লেন মোড বন্ধ করুন
ল্যাপটপে ‘এয়ারপ্লেন মোড’ চালু থাকলে সব ধরনের বেতার সংযোগ বন্ধ হয়ে যায়।
সেটিংস > নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট > এয়ারপ্লেন মোড-এ গিয়ে এটি বন্ধ করে দিন।

নেটওয়ার্ক নতুন করে যুক্ত করুন
ওয়াই-ফাই কাজ না করলে আগে সেটি ভুলে যান এবং পুনরায় যুক্ত করুন।
সেটিংস > নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট > ওয়াই-ফাই > ম্যানেজ নোন নেটওয়ার্কস–এ গিয়ে নেটওয়ার্কটি নির্বাচন করে ‘ফরগেট’ করুন, তারপর আবার সংযুক্ত করুন।

মডেম ও রাউটার রিস্টার্ট দিন
অনেক সময় ইন্টারনেট সেবা প্রদানকারীর (আইএসপি) সংযোগে সাময়িক সমস্যা থাকলে রাউটার বন্ধ করে আবার চালু করলেই সমাধান হয়।
১. রাউটার ও মডেমের প্লাগ খুলে ফেলুন।
২. প্রায় ৩০ সেকেন্ড অপেক্ষা করুন।
৩. মডেম চালু করে আলো স্থিতিশীল হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
৪. এরপর রাউটার চালু করুন এবং কয়েক মিনিট পর ল্যাপটপে পুনরায় সংযোগ দিন।

ফ্রিকোয়েন্সি পরিবর্তন করুন

রাউটার সাধারণত দুটি ব্যান্ডে কাজ করে-২.৪ গিগাহার্টজ ও ৫ গিগাহার্টজ। উভয় ব্যান্ডে আলাদা নেটওয়ার্ক নাম দেখা যায়। একটিতে সমস্যা হলে অন্যটিতে সংযুক্ত হয়ে দেখুন।

অন্য ডিভাইসে পরীক্ষা করুন
একই নেটওয়ার্কে অন্য কোনো মোবাইল বা ল্যাপটপে সংযোগ দিন। যদি সেখানে ইন্টারনেট চলে, তবে সমস্যা আপনার ল্যাপটপে।

কমান্ড ব্যবহার করে সংযোগ রিসেট করুন
উইন্ডোজে কয়েকটি কমান্ড দিয়ে ওয়াই-ফাই সেটিংস রিসেট করা যায়।
১. ‘কমান্ড প্রম্পট’ খুলে ‘অ্যাডমিনিস্ট্রেটর’ হিসেবে চালান।
২. নিচের লাইনগুলো একে একে লিখে এন্টার চাপুন-
•    netsh winsock reset
•    netsh int ip reset
•    ipconfig /release
•    ipconfig /renew
•    ipconfig /flushdns
৩. এরপর ল্যাপটপ পুনরায় চালু করুন।

ফায়ারওয়াল বা অ্যান্টিভাইরাস বন্ধ করে দেখুন
কখনও কখনও তৃতীয় পক্ষের নিরাপত্তা সফটওয়্যার ওয়াই-ফাই সংযোগ বাধাগ্রস্ত করে। সাময়িকভাবে এটি বন্ধ করে দেখুন সংযোগ হয় কি না। তবে পরীক্ষা শেষে অবশ্যই আবার চালু করে নিন।

নেটওয়ার্ক অ্যাডাপ্টার পুনঃইনস্টল করুন
‘ডিভাইস ম্যানেজার’-এ গিয়ে নেটওয়ার্ক অ্যাডাপ্টার খুলুন, নিজের ওয়্যারলেস অ্যাডাপ্টারের ওপর ডান ক্লিক করে ‘আনইনস্টল ডিভাইস’ নির্বাচন করুন। এরপর ল্যাপটপ রিস্টার্ট করুন-উইন্ডোজ স্বয়ংক্রিয়ভাবে নতুন ড্রাইভার ইনস্টল করবে।

ড্রাইভার হালনাগাদ করুন
পুরোনো ড্রাইভার অনেক সময় সংযোগে বাধা দেয়। ‘ডিভাইস ম্যানেজার’-এ গিয়ে ওয়্যারলেস অ্যাডাপ্টারে ক্লিক করে ‘আপডেট ড্রাইভার’ নির্বাচন করুন।

যদি সংযোগ থেকেও ইন্টারনেট ধীরগতি হয়
•    রাউটারের কাছে অবস্থান করুন
•    ব্যাকগ্রাউন্ডে বেশি ডেটা ব্যবহার করা অ্যাপ বন্ধ করুন
•    অন্য ডিভাইসেও সমস্যা হচ্ছে কি না দেখে নিন

ওয়াই-ফাই অপশনই না থাকলে
•    কিছু ল্যাপটপে ফিজিক্যাল ওয়াই-ফাই সুইচ থাকে, সেটি চালু আছে কি না দেখুন
•    ‘ডিভাইস ম্যানেজার’ থেকে অ্যাডাপ্টার Enable করুন
•    সার্ভিসেস-এ গিয়ে ‘WLAN AutoConfig’ সার্ভিস Restart দিন

বারবার সংযোগ বিচ্ছিন্ন হলে
•    পাওয়ার সেটিংস-এ গিয়ে ওয়্যারলেস অ্যাডাপ্টারের Power Saving Mode ‘Maximum Performance’-এ রাখুন
•    রাউটারের চ্যানেল পরিবর্তন করে দেখুন

সংযুক্ত থেকেও ইন্টারনেট না পাওয়া গেলে
•    ওয়াই-ফাই বন্ধ করে আবার চালু করুন
•    আইপি কনফিগারেশন রিনিউ করুন
•    ডিএনএস ক্যাশ ফ্লাশ করুন
•    প্রক্সি সেটিংস বন্ধ আছে কি না নিশ্চিত করুন

পাসওয়ার্ড সঠিক হয়েও সংযোগ না হলে
•    রাউটার রিস্টার্ট করুন
•    প্রয়োজনে ফ্যাক্টরি রিসেট করুন
•    রাউটারের ফার্মওয়্যার আপডেট করুন

ইন্টারনেট সংযোগ সমস্যা অনেক সময় ভয় পাওয়ার কিছু নয়। ধৈর্য ধরে একে একে এই ধাপগুলো অনুসরণ করলে বেশির ভাগ ওয়াই-ফাই সমস্যা দূর হয়ে যায়। তারপরও কাজ না করলে ডিভাইস নির্মাতার ওয়েবসাইটে গিয়ে সর্বশেষ ড্রাইভার ডাউনলোড করতে পারেন বা নেটওয়ার্ক বিশেষজ্ঞের সহায়তা নিতে পারেন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

Share

ট্রেন্ডিং

Duolingo নয়, ChatGPT! মাত্র ৭ দিনে শিখুন Real-Life English

ইংরেজি শেখার জন্য আপনি কি মাসের পর মাস অ্যাপ ব্যবহার করছেন, কিন্তু বাস্তবে কথা বলতে গেলেই আটকে যাচ্ছেন? তাহলে আপনার শেখার পদ্ধতিটাই হয়তো...

সর্বশেষ সংযোজন

গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ডাক বিভাগকে আরও জনপ্রিয় করার উদ্যোগ চলমান রয়েছে। ‘নগদ’...