দেশে হাই ফিউচারের গ্যাজেট ও লাইফস্টাইল পণ্য নিয়ে এলো স্মার্ট

Share
Share

বাংলাদেশে লাইফস্টাইল ও প্রিমিয়াম গ্যাজেট পণ্যের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আন্তর্জাতিক প্রযুক্তি ব্র্যান্ড হাই ফিউচারের (হাইফিউচার) অফিশিয়াল পরিবেশক হিসেবে যাত্রা শুরু করেছে দেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

হাই ফিউচারের পণ্য তালিকায় রয়েছে উন্নত সাউন্ড কোয়ালিটির পোর্টেবল ও গ্যাজেট স্পিকার, আধুনিক নকশা ও বিভিন্ন ফ্ল্যাগশিপ সুবিধাসম্পন্ন স্মার্টওয়াচ এবং ট্রু ওয়্যারলেস ইয়ারফোন বা এয়ারবাড।

গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আয়োজিত এক পার্টনার মিট অনুষ্ঠানে বাংলাদেশে হাই ফিউচারের পণ্যের আনুষ্ঠানিক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিসের ডিস্ট্রিবিউশন ব্যবসার পরিচালক জাফর আহমেদ ব্র্যান্ডটির বাংলাদেশে যাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, স্মার্ট টেকনোলজিস প্রায় ৩০ বছর ধরে বাংলাদেশের প্রযুক্তি বাজারে ব্যবসা করছে। বর্তমানে প্রতিষ্ঠানটি ১০০টির বেশি আন্তর্জাতিক ব্র্যান্ডের অফিশিয়াল পরিবেশক হিসেবে কাজ করছে। দেশের ৬৪ জেলায় বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে প্রায় ৫ হাজার ব্যবসায়িক অংশীদারের সঙ্গে প্রতিষ্ঠানটি কাজ করছে।

জাফর আহমেদ বলেন, লাইফস্টাইল ও গ্যাজেট পণ্যের ক্ষেত্রে একটি বিশ্বস্ত ব্র্যান্ডের সন্ধানে ছিল স্মার্ট টেকনোলজিস। নতুন কোনো ব্র্যান্ড বাজারে আনার আগে প্রতিষ্ঠানটির নিজস্ব দল পণ্য ও ব্র্যান্ড সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ এবং গুণগত মান পরীক্ষা করে। সেই ধারাবাহিকতায় হাই ফিউচারের অডিও পণ্য, সাউন্ড কোয়ালিটি এবং আধুনিক নকশার স্মার্টওয়াচের বিভিন্ন মডেল গ্রাহক ও অংশীদারদের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে বলে তারা মনে করছেন।

অনুষ্ঠানে জানানো হয়, ২০১৬ সালে যাত্রা শুরু করা হাই ফিউচার ২০১৮ সাল থেকে ব্র্যান্ডের পণ্য বাজারজাতকরণে আরও জোর দেয়। বর্তমানে বিশ্বের ৯০টির বেশি দেশে ব্র্যান্ডটির পণ্য পৌঁছেছে। ইউরোপের বাজারে তাদের প্রায় ৪০ শতাংশ বিক্রি রয়েছে। এ ছাড়া জাপান, থাইল্যান্ড, ভিয়েতনাম ও মধ্যপ্রাচ্যেও ব্র্যান্ডটির উপস্থিতি রয়েছে।

বাংলাদেশে হাই ফিউচারের পণ্য বাজারে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা প্রকাশ করেন স্মার্ট টেকনোলজিসের হাই ফিউচার বিভাগের প্রধান সাইফুল। তিনি বলেন, ছয় মাস আগে হাই ফিউচারের কারখানা ও কার্যালয় পরিদর্শনের সময় যে উচ্ছ্বাস ও আত্মবিশ্বাস তৈরি হয়েছিল, দেশব্যাপী পুনর্বিক্রেতা ও ব্যবসায়িক অংশীদারদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে তা পুরো বাংলাদেশে ছড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, অনুষ্ঠানে অংশ নেওয়া ব্যবসায়িক অংশীদাররা হাই ফিউচারের পণ্যের নকশা, স্পর্শ ও শব্দের মান সরাসরি পরখ করে ইতিবাচক অভিজ্ঞতা পেয়েছেন। বাংলাদেশের সাধারণ গ্রাহকরাও একই ধরনের অভিজ্ঞতা পাবেন বলে তিনি আশা করেন।

বিশ্বখ্যাত অডিও ব্র্যান্ড জেবিএলের উদাহরণ দিয়ে সাইফুল বলেন, ‘হাই ফিউচারের অডিও ও পণ্য কোয়ালিটি জেবিএলের মতোই প্রিমিয়াম। তবে সবচেয়ে বড় সুবিধা হলো-জেবিএলের পণ্যের প্রায় অর্ধেক দামেই পাওয়া যাবে হাই ফিউচারের এসব ডিভাইস। এটি বাংলাদেশের গ্রাহকদের জন্য একটি বড় সুবিধা।’

ভিডিও বার্তায় স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম হাই ফিউচার টিমকে বাংলাদেশে এসে স্মার্ট টেকনোলজিসের ওপর আস্থা রেখে অংশীদারত্ব গড়ে তোলার জন্য ধন্যবাদ জানান।

তিনি হাই ফিউচারকে চীনের জনপ্রিয় ব্র্যান্ডগুলোর একটি উল্লেখ করে বলেন, প্রতিষ্ঠানটি আইওটি ডিভাইসসহ আধুনিক ও স্টাইলিশ লাইফস্টাইল পণ্য তৈরি করে। এর মধ্যে স্মার্টওয়াচ, এয়ারবাড, স্পিকারসহ বিভিন্ন ধরনের লাইফস্টাইল গ্যাজেট রয়েছে।

স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক জানান, দেশের অন্যতম বৃহৎ পরিবেশক প্রতিষ্ঠান হিসেবে বৃহস্পতিবার থেকেই সারা দেশে হাই ফিউচারের পণ্য সরবরাহ শুরু হয়েছে। এ সময় দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের সঙ্গে থাকা দেশব্যাপী ব্যবসায়িক অংশীদার ও পরিবেশকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিসের পরিচালক (চ্যানেল সেলস) মুজাহিদ আল বেরুনি সুজন, শেনজেন ফিউচার অ্যাকসেস টেকনোলজি কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মি. লেভিন লিউ, প্রতিষ্ঠানটির সেলস ম্যানেজার অ্যালিস সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা ডিলার ও ব্যবসায়িক অংশীদাররা উপস্থিত ছিলেন।

Share

দেশে হাই ফিউচারের গ্যাজেট ও লাইফস্টাইল পণ্য নিয়ে এলো স্মার্ট

বাংলাদেশে লাইফস্টাইল ও প্রিমিয়াম গ্যাজেট পণ্যের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আন্তর্জাতিক প্রযুক্তি ব্র্যান্ড হাই ফিউচারের (হাইফিউচার) অফিশিয়াল পরিবেশক হিসেবে যাত্রা শুরু করেছে দেশের তথ্যপ্রযুক্তি...

Meta chief pushes back on AI slowdown calls

Meta CEO Mark Zuckerberg pushed back Tuesday against growing calls to pause or slow AI development, arguing that market incentives and legal liability...

Digital ticketing makes public transport more efficient and life better

Stakeholders call for all-out adoption, integrated approach, and stronger partnerships

OpenAI discloses six AI misalignment incidents, unveils reporting framework

OpenAI has disclosed six previously unreported examples of unexpected or concerning behaviour by its artificial intelligence models and introduced a new framework for...