স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

Share
Share

মোহাম্মদ শাহরিয়ারকে সম্প্রতি নিজেদের মোবাইল এক্সপেরিয়েন্স (এমএক্স) বিজনেসের হেড অব প্রোডাক্ট প্ল্যানিং হিসেবে নিয়োগ দিয়েছে স্যামসাং বাংলাদেশ। নতুন দায়িত্বে তিনি পণ্যের সম্পূর্ণ লাইফ সাইকেল ব্যবস্থাপনা, গো-টু-মার্কেট (জিটিএম) কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন, মূল্য নির্ধারণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মার্কেটিং ক্যাম্পেইন পরিচালনার মাধ্যমে দেশের মোবাইল ডিভাইস বাজারে স্যামসাংয়ের অবস্থান আরও শক্তিশালী করতে কাজ করবেন।

স্যামসাংয়ের সঙ্গে ১২ বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন মোহাম্মদ শাহরিয়ার। নতুন এ দায়িত্ব নেওয়ার আগে তিনি প্রতিষ্ঠানটির চিফ ম্যানেজার ও হেড অব সেলস টিম ট্রেনিং হিসেবে দায়িত্ব পালন করেন। হেড অব সেলস টিম ট্রেনিং হিসেবে তিনি ১৩ সদস্যের একটি দলের নেতৃত্ব দেন। এর পাশাপাশি তিনি নানা ধরণের প্রশিক্ষণসামগ্রী তৈরি ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন।

এছাড়া, আঞ্চলিক পর্যায়ের সেলস লিডার, বিজনেস-টু-বিজনেস (বিটুবি) ম্যানেজার এবং শতাধিক বিক্রয় প্রতিনিধির দক্ষতা উন্নয়নেও তিনি বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের নেতৃত্ব দিয়েছেন। স্যামসাংয়ে যোগ দেওয়ার আগে তিনি রবি আজিয়াটা লিমিটেডের ডিজিটাল সার্ভিসেস বিভাগের ম্যানেজার হিসেবে কাজ করেছেন।

নতুন দায়িত্ব প্রসঙ্গে মোহাম্মদ শাহরিয়ার বলেন, “স্যামসাং বাংলাদেশের নতুন এই দায়িত্ব গ্রহণ করা আমার জন্য অত্যন্ত সম্মানের। আমাদের উদ্ভাবনী ব্যবসায়িক কৌশলের ধারাবাহিকতায় নতুন এই দায়িত্বে আমার মূল লক্ষ্য হবে কার্যকর প্রোডাক্ট স্ট্র্যাটেজি তৈরি করা, গ্রাহকদের সেবা দেওয়া এবং বাংলাদেশে একটি আস্থাভাজন প্রযুক্তি ব্র্যান্ড হিসেবে স্যামসাংয়ের অবস্থান আরও সুদৃঢ় করা।”

Share

বাজারে এসেই নজর কাড়ছে ভিভো ভি৮০ লাইট

গত ৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বাজারে আসার পর থেকেই ভিভো ভি৮০ লাইট বাংলাদেশের স্মার্টফোনপ্রেমীদের নজর কাড়ছে। এর আধুনিক ডিজাইন, আকর্ষণীয় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি ও...

অর্ডার থেকে ডেলিভারি, সব এক প্ল্যাটফর্মে: পাঠাও কমার্স

মার্চেন্টদের ব্যবসা ব্যবস্থাপনায় ‘পাঠাও কমার্স’ চালু * ডিজিটাল কমার্সে নতুন প্ল্যাটফর্ম ‘পাঠাও কমার্স’, মিলবে ব্যবসা পরিচালনার একাধিক টুল Facebook থেকে Daraz—বিভিন্ন সেলস চ্যানেল...

একই প্ল্যাটফর্মে মিলবে সেরা সব এআই মডেল ব্যবহারের সুবিধা

ওয়ানএআই চালু করল দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। এখন থেকে মাইজিপি অ্যাপে একটিমাত্র ইন্টারফেস এবং সাবস্ক্রিপশনের মাধ্যমে ব্যবহার করা যাবে একাধিক এআই...

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

মোহাম্মদ শাহরিয়ারকে সম্প্রতি নিজেদের মোবাইল এক্সপেরিয়েন্স (এমএক্স) বিজনেসের হেড অব প্রোডাক্ট প্ল্যানিং হিসেবে নিয়োগ দিয়েছে স্যামসাং বাংলাদেশ। নতুন দায়িত্বে তিনি পণ্যের সম্পূর্ণ লাইফ...

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

আন্তর্জাতিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশন (আইডিসি-IDC)-এর বাজার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের পুরোটা সময় এবং ২০২৬ সালের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকজুড়ে বাংলাদেশের...