বাংলাদেশে পাবজি মোবাইল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআর ই-স্পোর্টস

Share
Share

দেশের জনপ্রিয় ই-স্পোর্টস প্রতিযোগিতা ‘পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ (PMNC) বাংলাদেশ ২০২৬ ফল’ আসরের চ্যাম্পিয়ন হয়েছে এমআর ই-স্পোর্টস। ফাইনাল পর্বের ১২ রাউন্ডের লড়াই শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে তারা এবারের আসরের সেরা দল নির্বাচিত হয়। এবারের আয়োজনের অফিশিয়াল স্মার্টফোন পার্টনার ছিল গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স।

রাজশাহীর জেলা পরিষদ মিলনায়তনে ফাইনালের অফলাইন ম্যাচগুলো শুরু হলেও নেটওয়ার্ক জটিলতায় সূচিতে কিছুটা পরিবর্তন এনে ৩০ আগস্ট অনলাইনে শেষ দিনের ম্যাচগুলো সম্পন্ন হয়।

প্রতিযোগিতায় রানার আপ হয়েছে সিএমএফ ই-স্পোর্টস। তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে এওয়ান আরজি ই-স্পোর্টস ও ভিএভেকে সাইলেন্ট আর্মি। ফাইনাল পর্বে ব্যক্তিগত নৈপুণ্য দেখিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (এমভিপি) নির্বাচিত হয়েছেন এওয়ান আরজির গেমার রাউডি।

১০ লাখ টাকার প্রাইজ পুলের এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল এমআর ই-স্পোর্টস পেয়েছে ৩ লাখ টাকা। রানার্স-আপ সিএমএফ ই-স্পোর্টস পেয়েছে দেড় লাখ টাকা। আর তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী দল দুটি পেয়েছে যথাক্রমে ১ লাখ ও ৭০ হাজার টাকা। এ ছাড়া ফাইনালে অংশ নেওয়া বাকি ১২টি দলকেও অবস্থান অনুযায়ী প্রাইজমানির বাকি অংশ প্রদান করা হয়।

ইনফিনিক্সের অফিশিয়াল স্মার্টফোনে আয়োজিত এই টুর্নামেন্টের শীর্ষ চার দল এবার সরাসরি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে। তারা ‘২০২৬ পাবজি মোবাইল গ্লোবাল ওপেন (PMGO) সিজন ২ – সাউথ এশিয়া ফাইনালস’-এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে।

Share

ট্রেন্ডিং

Duolingo নয়, ChatGPT! মাত্র ৭ দিনে শিখুন Real-Life English

ইংরেজি শেখার জন্য আপনি কি মাসের পর মাস অ্যাপ ব্যবহার করছেন, কিন্তু বাস্তবে কথা বলতে গেলেই আটকে যাচ্ছেন? তাহলে আপনার শেখার পদ্ধতিটাই হয়তো...

সর্বশেষ সংযোজন

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি আজিয়াটা পিএলসি তাদের 'রবি এলিট' প্রোগ্রামের অংশীদার নেটওয়ার্ক আরও বড় করেছে। এর মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন পণ্য ও সেবায় বিশেষ সব সুবিধা এবং...