অ্যাপ স্টোর থেকে টেলিগ্রাম ‘সরিয়ে নিয়েছে’ অ্যাপল

Share
Share

শিশু যৌন নির্যাতন সম্পর্কিত নিয়ম লঙ্ঘনের অভিযোগে মেসেজিং অ্যাপ টেলিগ্রামকে সাময়িকভাবে অ্যাপ স্টোর থেকে সরিয়ে নিয়েছে অ্যাপল। সোমবার (৩ আগস্ট) গভীর রাতে আইফোন ও আইপ্যাডের অ্যাপ স্টোর থেকে টেলিগ্রাম সরিয়ে নেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের কিছু গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে অ্যাপল জানিয়েছে, একটি তদন্তে টেলিগ্রামে এমন কিছু কন্টেন্ট পাওয়া গেছে, যা শিশু যৌন নির্যাতন রোধে কোম্পানির নিষিদ্ধ করা নিয়মগুলো লঙ্ঘন করেছে।

বিবৃতিতে আরও জানানো হয়, টেলিগ্রাম দ্রুত সেই কন্টেন্ট সরিয়ে নেওয়া এবং তা শেয়ার করা ব্যবহারকারীকে ব্লক করার পর অ্যাপটি আবার অ্যাপ স্টোরে ফিরিয়ে আনা হয়।

এ বিষয়ে দেওয়া এক পোস্টে টেলিগ্রাম বলেছে, খবরটি অতিমাত্রায় অতিরঞ্জিত।

গত ৩০ জুন টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরভকে রাশিয়া তাদের সন্ত্রাসী ও উগ্রপন্থিদের তালিকায় যুক্ত করেছিল।

অন্যদিকে অস্ট্রেলিয়ার ইন্টারনেট সেফটি কমিশনারের অফিস মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামের বিরুদ্ধে একটি মামলা করেছে। কারণ তারা প্ল্যাটফর্ম থেকে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত কন্টেন্ট সরাতে ব্যর্থ হয়েছিল।

Share

ট্রেন্ডিং

ল্যাপটপে হঠাৎ ওয়াইফাই কাজ না করলে যা করবেন

ল্যাপটপে ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া বা ঠিকমতো কাজ না করা বর্তমান সময়ে আমাদের দৈনন্দিন কাজ, পড়াশোনা এবং বিনোদনে এক মস্ত বড় বাধা...

সর্বশেষ সংযোজন

বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধান, এআই ওয়াশিং মেশিন

বাংলাদেশে বর্ষাকাল মানেই গ্রীষ্মের তীব্র গরম থেকে স্বস্তি। তবে গরমের থেকে স্বস্তি পেলেও, বৃষ্টির দিনে কাপড় ধোয়া অনেক পরিবারের জন্য বড় এক সমস্যায়...