দেশের বাজারে পাওয়া যাচ্ছে শাওমির নতুন ৫ লাইফস্টাইল ডিভাইস

Share
Share

গ্লোবাল টেক জায়ান্ট শাওমি দেশের বাজারে নিয়ে এসেছে নতুন ৫টি লাইফস্টাইল ডিভাইস, যা এখন সারাদেশে পাওয়া যাচ্ছে। নতুন এই প্রোডাক্ট লাইনে রয়েছে টু-ওয়ে ফাস্ট চার্জিং সুবিধা সহ ৩টি শক্তিশালী পাওয়ার ব্যাংক – ‘শাওমি ৬৭ ওয়াট পাওয়ার ব্যাংক ২০০০০’, ‘শাওমি ৬৭ ওয়াট পাওয়ার ব্যাংক ১০০০০’ ও ‘শাওমি ৩৩ ওয়াট পাওয়ার ব্যাংক ২০০০০ মিলিঅ্যাম্পিয়ার’। একইসাথে, দুর্দান্ত অডিও এক্সপেরিয়েন্স দিতে শাওমি এনেছে টিভির জন্য মিনিমালিস্ট ডিজাইনের ‘শাওমি সাউন্ডবার ২.০ চ্যানেল’ ও প্রিমিয়াম ওভার-ইয়ার ওয়্যারলেস ডিভাইস ‘রেডমি হেডফোনস নিও’; যা প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের ডিজিটাল লাইফস্টাইলকে আরও সমৃদ্ধ করবে।

এই পাওয়ার ব্যাংক ক্যাটাগরির অন্যতম আকর্ষণ ‘শাওমি ৬৭ ওয়াট পাওয়ার ব্যাংক ২০০০০ (ইনটিগ্রেটেড কেবল); মূলত নিয়মিত ব্যবহারকারী ও পেশাজীবীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। যা ভ্রমণের সময় ল্যাপটপ, ট্যাবলেট ও স্মার্টফোনের দ্রুত চার্জিং নিশ্চিত করবে। এটি সর্বোচ্চ ৬৭ ওয়াট আউটপুট দিতে সক্ষম, যার মাধ্যমে মাত্র ৩০ মিনিটে একটি স্মার্টফোন সর্বোচ্চ ৬৭% পর্যন্ত চার্জ করা সম্ভব। এছাড়া, ৬৫ ওয়াট সেলফ-চার্জিং সাপোর্ট মাত্র ২.৫ ঘণ্টার মধ্যে পাওয়ার ব্যাংকটিকে পুরোপুরি রিচার্জ করতে পারে। ট্রিপল-পোর্ট আউটপুট, একটি স্মার্ট ডিজিটাল ডিসপ্লে ও ল্যানিয়ার্ড হিসেবে ব্যবহার উপযোগী বিল্ট-ইন টাইপ-সি কেবল-সমৃদ্ধ এই পাওয়ার ব্যাংকটি অবসিডিয়ান ব্ল্যাক ও স্পেস গ্রে রঙে মাত্র ৪,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

কমপ্যাক্ট ও পকেট-সাইজ ডিজাইনে ফ্ল্যাগশিপ ৬৭ ওয়াট ফাস্ট-চার্জিংয়ের একই সুবিধা নিয়ে এসেছে ‘শাওমি ৬৭ ওয়াট পাওয়ার ব্যাংক ১০০০০ (ইনটিগ্রেটেড কেবল)’। একইভাবে, ইনটিগ্রেটেড হাই-ইলাস্টিসিটি টাইপ-সি কেবল ও মাল্টি-প্রোটোকল ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় এটি প্রতিদিনের যাতায়াতে ফোন, ইয়ারবাডস ও ওয়্যারেবল গ্যাজেটগুলো দ্রুত চার্জ করতে সহায়তা করবে। প্যাস্টেল ব্লু ও চারকোল ব্ল্যাক রঙের এই পাওয়ার ব্যাংকটির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৪,২৯৯ টাকা।

মাল্টি-ডে ট্রিপ ও একসাথে একাধিক ডিভাইস চার্জ করার সুবিধা নিয়ে বাজারে এসেছে এই পাওয়ার লাইনআপের আরেকটি ডিভাইস ‘শাওমি ৩৩ ওয়াট পাওয়ার ব্যাংক ২০০০০ মিলিঅ্যাম্পিয়ার (ইনটিগ্রেটেড কেবল)’। ৩৩ ওয়াট চার্জিং সক্ষমতার পাশাপাশি, এই পাওয়ার ব্যাংকের ইনটিগ্রেটেড কেবলটি এমনভাবে তৈরি, যা খুব সহজেই বহন করা যাবে। এছাড়াও, অতিরিক্ত গরম, শর্ট-সার্কিট ও ওভারচার্জিং প্রতিরোধ করতে এতে উন্নত মাল্টি-প্রোটেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে। ক্রিম হোয়াইট ও ম্যাট ব্ল্যাক কালারের এই ডিভাইসটি পাওয়া যাচ্ছে মাত্র ২,৫৯৯ টাকায়।

অডিও সেগমেন্টে উন্নত মানের অভিজ্ঞতা দিতে শাওমি নিয়ে এসেছে মিনিমালিস্ট ডিজাইনের ‘শাওমি সাউন্ডবার ২.০ চ্যানেল’। এতে রিচ ২.০ চ্যানেল স্টেরিও অডিও প্রযুক্তি ব্যবহার করা হয়েছে; যা সিনেমা, গেমিং ও মিউজিকের ক্ষেত্রে স্মুথ সাউন্ড ও ডিপ বেস নিশ্চিত করবে। যেকোনো টিভির নিচে চমৎকারভাবে ফিট হওয়ার জন্য এতে রয়েছে একটি স্লিক ও লো-প্রোফাইল ডিজাইন। ব্লুটুথ ওয়্যারলেস স্ট্রিমিংয়ের পাশাপাশি, অপটিক্যাল ও এইউএক্স ইনপুট সাপোর্ট সমৃদ্ধ এই সাউন্ডবারটি ঘরে বিনোদনের পরিবেশকে আরও আকর্ষণীয় করে তুলবে। কালো রঙের এই প্রিমিয়াম অডিও ডিভাইসটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৮,৯৯৯ টাকা।

নতুন লাইনাপের অন্যতম আকর্ষণীয় প্রিমিয়াম ওয়্যারলেস অডিও ডিভাইস হলো ওভার-ইয়ার ‘রেডমি হেডফোনস নিও’। এতে ৪২ ডেসিবেল অ্যাডাপটিভ অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন, ট্রিপল-মাইক এআই নয়েজ রিডাকশন সিস্টেম, হাই-রেস অডিও সার্টিফিকেশনের ৪০ মিলিমিটার টাইটানিয়াম-প্লেটেড ডায়নামিক ড্রাইভার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। হেডফোনটিতে রয়েছে ৭২ ঘণ্টার অনবদ্য ব্যাটারি লাইফ, যেখানে মাত্র ১০ মিনিটের চার্জে ৫ ঘণ্টা প্লেব্যাক টাইম পাওয়া যাবে। একইসাথে, এটি ডুয়েল-ডিভাইস স্মার্ট কানেক্টিভিটিও সাপোর্ট করে। অবসিডিয়ান ব্ল্যাক ও স্যান্ড হোয়াইট রঙের ডিভাইসটি মাত্র ৯,৯৯৯ টাকায় বাজারে পাওয়া যাচ্ছে।

এ বিষয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “দেশের বাজারে নতুন এই ৫টি প্রোডাক্ট নিয়ে আসা বাংলাদেশের মানুষের প্রতি আমাদের চলমান প্রতিশ্রুতিরই একটি অংশ। হাই-স্পিড চার্জিং সুবিধা ও প্রিমিয়াম অডিও অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে আমরা স্থানীয় প্রযুক্তিপ্রেমীদের প্রতিনিয়ত পরিবর্তনশীল চাহিদা পূরণ করতে সক্ষম হচ্ছি। আমাদের দৃঢ় বিশ্বাস, এই নেক্সট-জেন অ্যাক্সেসরিজগুলো ক্রেতার সুবিধা, পারফরম্যান্স ও সহজলভ্যতার ক্ষেত্রে বাজারে নতুন মানদণ্ড স্থাপন করবে।’’

স্মার্ট লিভিংয়ে বিশ্বাসী ব্র্যান্ড শাওমির নতুন এই ৫টি লাইফস্টাইল ডিভাইস এখন দেশজুড়ে শাওমির সব অথোরাইজড স্টোরে পাওয়া যাচ্ছে।

Share

হঠাৎই একসঙ্গে আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএস, ওয়াচওএসের নিরাপত্তা হালনাগাদ করল কেন

হঠাৎই একসঙ্গে আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএস, ওয়াচওএস, টিভিওএস ও ভিশনওএসের নিরাপত্তা হালনাগাদ প্রকাশ করেছে অ্যাপল। প্রতিষ্ঠানটির তথ্যমতে, এসব হালনাগাদে বিভিন্ন অপারেটিং সিস্টেমে থাকা ২২৫টিরও...

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভের বিরুদ্ধে রাশিয়ার সন্ত্রাসবাদের মামলা

টেলিগ্রামে অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে ব্যর্থতা ও আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে পর্যাপ্ত সহায়তা না করার অভিযোগে ফ্রান্সেও দুরভের বিরুদ্ধে তদন্ত চলছে।

iPhone 18 Pro: ২ ন্যানোমিটারের চিপ, ১২GB র‍্যাম, নতুন ক্যামেরা প্রযুক্তি—ফাঁস হলো একগুচ্ছ তথ্য

অ্যাপলের পরবর্তী প্রজন্মের স্মার্টফোন iPhone 18 Pro ও iPhone 18 Pro Max নিয়ে প্রযুক্তি বিশ্বে জল্পনা-কল্পনা তুঙ্গে। আনুষ্ঠানিক উন্মোচনের এখনও কয়েক মাস বাকি...

বাংলাদেশে ১০ বছরেও লাভের মুখ দেখেনি ফুডপান্ডা, লোকসান ১,৪০০ কোটি টাকার বেশি

বাংলাদেশে এক দশকের বেশি সময় ধরে অনলাইন খাবার ও গ্রোসারি সরবরাহ সেবা দিয়ে আসছে ফুডপান্ডা। প্রতিদিন হাজার হাজার অর্ডার ডেলিভারি করলেও এখন পর্যন্ত...

ফ্রি ‘ভেরিফায়েড’ ব্যাজ চালু করছে ফেসবুক

এ সুবিধা পেতে ব্যবহারকারীর বয়স অন্তত ১৮ বছর হতে হবে ও অ্যাকাউন্টে ফেইসবুকের কোনো কমিউনিটি গাইডের নিয়ম ভঙ্গের রেকর্ড থাকা চলবে না।

Related Articles

হঠাৎই একসঙ্গে আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএস, ওয়াচওএসের নিরাপত্তা হালনাগাদ করল কেন

হঠাৎই একসঙ্গে আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএস, ওয়াচওএস, টিভিওএস ও ভিশনওএসের নিরাপত্তা হালনাগাদ প্রকাশ...

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভের বিরুদ্ধে রাশিয়ার সন্ত্রাসবাদের মামলা

টেলিগ্রামে অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে ব্যর্থতা ও আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে পর্যাপ্ত সহায়তা না...

বাংলাদেশে ১০ বছরেও লাভের মুখ দেখেনি ফুডপান্ডা, লোকসান ১,৪০০ কোটি টাকার বেশি

বাংলাদেশে এক দশকের বেশি সময় ধরে অনলাইন খাবার ও গ্রোসারি সরবরাহ সেবা...