গুগল ভিডস দিয়ে নিজের মতো এআই ভিডিও তৈরির সুবিধা

Share
Share

গুগল এআই ভিডিও তৈরির প্রক্রিয়াকে আরও সহজ করতে গুগল ভিডসে একগুচ্ছ নতুন ফিচার যুক্ত করেছে। নতুন সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা এখন নিজের মতো দেখতে এবং নিজের কণ্ঠে কথা বলা ডিজিটাল এভাটার তৈরি করতে পারবেন। এর জন্য একটি সেলফি ও স্বল্প সময়ের একটি ভয়েস রেকর্ডিং আপলোড করলেই হবে।

ইন্টারনেট ছাড়াই কাজ করবে গুগলের এআই অ্যাপ
সর্বশেষ আপডেটে যুক্ত হয়েছে গুগলের জেমিনি ওমনি মডেল। এটি লিখিত নির্দেশনা ও রেফারেন্স ছবি বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও তৈরি করতে সক্ষম। পাশাপাশি ভিডিওর পেছনের দৃশ্য পরিবর্তন, আলো সমন্বয় এবং বিভিন্ন ভিজ্যুয়াল ইফেক্ট যোগ করার সুবিধাও থাকছে। ধাপে ধাপে সম্পাদনার সুযোগ থাকায় পুরো ভিডিও নতুন করে তৈরি করার প্রয়োজন হবে না।

শুরুতে গুগল ভিডস মূলত অফিসের উপস্থাপনা তৈরির একটি টুল হিসেবে চালু হয়েছিল। নতুন ফিচারগুলোর মাধ্যমে এটিকে পূর্ণাঙ্গ এআই ভিডিও তৈরির প্ল্যাটফর্মে পরিণত করতে চায় গুগল। ফলে ব্যবসা, প্রশিক্ষণ, শিক্ষা এবং কনটেন্ট নির্মাতাদের জন্য মানসম্মত ভিডিও তৈরি আরও সহজ হবে।

নতুন সুবিধার মাধ্যমে হেইজেন, সিন্থেসিয়া, ক্যাপশনস এবং ডি-আইডি–এর মতো এআই ভিডিও প্ল্যাটফর্মগুলোর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামছে গুগল। নিরাপত্তার জন্য প্রতিটি ব্যক্তিগত এভাটার সংশ্লিষ্ট গুগল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকবে। এছাড়া এআই-নির্মিত ভিডিওতে অদৃশ্য সিন্থআইডি ডিজিটাল ওয়াটারমার্কও যুক্ত করা হবে।

প্রাথমিকভাবে এই সুবিধা নির্দিষ্ট কয়েকটি অঞ্চলের ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। পর্যায়ক্রমে বিশ্বের আরও অঞ্চলে এটি উন্মুক্ত করা হবে।

Share

বাজারে এসেই নজর কাড়ছে ভিভো ভি৮০ লাইট

গত ৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বাজারে আসার পর থেকেই ভিভো ভি৮০ লাইট বাংলাদেশের স্মার্টফোনপ্রেমীদের নজর কাড়ছে। এর আধুনিক ডিজাইন, আকর্ষণীয় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি ও...

অর্ডার থেকে ডেলিভারি, সব এক প্ল্যাটফর্মে: পাঠাও কমার্স

মার্চেন্টদের ব্যবসা ব্যবস্থাপনায় ‘পাঠাও কমার্স’ চালু * ডিজিটাল কমার্সে নতুন প্ল্যাটফর্ম ‘পাঠাও কমার্স’, মিলবে ব্যবসা পরিচালনার একাধিক টুল Facebook থেকে Daraz—বিভিন্ন সেলস চ্যানেল...

একই প্ল্যাটফর্মে মিলবে সেরা সব এআই মডেল ব্যবহারের সুবিধা

ওয়ানএআই চালু করল দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। এখন থেকে মাইজিপি অ্যাপে একটিমাত্র ইন্টারফেস এবং সাবস্ক্রিপশনের মাধ্যমে ব্যবহার করা যাবে একাধিক এআই...

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

মোহাম্মদ শাহরিয়ারকে সম্প্রতি নিজেদের মোবাইল এক্সপেরিয়েন্স (এমএক্স) বিজনেসের হেড অব প্রোডাক্ট প্ল্যানিং হিসেবে নিয়োগ দিয়েছে স্যামসাং বাংলাদেশ। নতুন দায়িত্বে তিনি পণ্যের সম্পূর্ণ লাইফ...

স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৯ রিভিউ: চেনা ডিজাইন, কিন্তু ভেতরে বড় পরিবর্তন

প্রথম দেখায় স্যামসাংয়ের নতুন Galaxy Watch 9-কে আলাদা করে চেনা কঠিন। আগের প্রজন্মের Galaxy Watch 8-এর সঙ্গে এর নকশার মিল এতটাই বেশি যে,...