ল্যাপটপ-কম্পিউটার ও ই-বাইক কেনায় মেগা অফার ঘোষণা করল ওয়ালটন

Share
Share

দেশের সুপারব্র্যান্ড ওয়ালটনের ল্যাপটপ, ডেক্সটপ, অল-ইন-ওয়ান পিসি, মনিটর ও স্পিকারসহ বিভিন্ন কম্পিউটার পণ্য কিনে ক্রেতারা পেতে পারেন সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার। পাশাপাশি কম্পিউটার সামগ্রী কেনায় ১ হাজার ৫০০ টাকা থেকে ৮ হাজার টাকা এবং তাকিওন ই-বাইক ক্রয়ে ৮ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক পাবেন ক্রেতারা।

‘ওয়ালটন কম্পিউটার মেগা ডিল অফার’ এবং ‘তাকিওন ই-বাইক মেগা ডিল অফার’ ক্যাম্পেইনের আওতায় দেশের যে–কোনো ওয়ালটন প্লাজা, অনলাইন সেলস প্লাটফর্ম ই-প্লাজা বা ওয়েবসাইট থেকে পণ্য কিনে এই সুবিধা পাওয়া যাবে। ৯ জুলাই থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

ওয়ালটন কম্পিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার (সিবিও) তৌহিদুর রহমান রাদ জানান, গ্রাহকদের হাতে আন্তর্জাতিকমানের প্রযুক্তি পণ্য তুলে দেয়ার পাশাপাশি সর্বোচ্চ সন্তুষ্টি অর্জনই ওয়ালটনের মূল লক্ষ্য। এরই প্রেক্ষিতে ই-বাইক ও কম্পিউটার ক্রয়ে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক সুবিধা দেওয়া হচ্ছে। পণ্য কেনার পর স্বয়ংক্রিয় মেসেজের মাধ্যমে ক্যাশভাউচার ও ক্যাশব্যাকের পরিমাণ গ্রাহককে জানিয়ে দেওয়া হবে, যা সংশ্লিষ্ট শোরুম থেকে সংগ্রহ করা যাবে।

ক্যাম্পেইনের আওতায় ওয়ালটনের ল্যাপটপ-কম্পিউটার ছাড়াও রাউটার, স্মার্ট ওয়াচ, পাওয়ার ব্যাংক, সিসিটিভি, মেমোরি কার্ডসহ বিভিন্ন আইটি এক্সেসরিজ কেনা যাবে। এছাড়া বর্তমানে বাজারে ওয়ালটনের ৮টি মডেলের তাকিওন ই-বাইক রয়েছে, যেগুলোর মূল্য ৭৮ হাজার ৭৫০ টাকা থেকে ১ লাখ ৬৯ হাজার ৯৯৯ টাকার মধ্যে।

Share

বাজারে এসেই নজর কাড়ছে ভিভো ভি৮০ লাইট

গত ৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বাজারে আসার পর থেকেই ভিভো ভি৮০ লাইট বাংলাদেশের স্মার্টফোনপ্রেমীদের নজর কাড়ছে। এর আধুনিক ডিজাইন, আকর্ষণীয় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি ও...

অর্ডার থেকে ডেলিভারি, সব এক প্ল্যাটফর্মে: পাঠাও কমার্স

মার্চেন্টদের ব্যবসা ব্যবস্থাপনায় ‘পাঠাও কমার্স’ চালু * ডিজিটাল কমার্সে নতুন প্ল্যাটফর্ম ‘পাঠাও কমার্স’, মিলবে ব্যবসা পরিচালনার একাধিক টুল Facebook থেকে Daraz—বিভিন্ন সেলস চ্যানেল...

একই প্ল্যাটফর্মে মিলবে সেরা সব এআই মডেল ব্যবহারের সুবিধা

ওয়ানএআই চালু করল দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। এখন থেকে মাইজিপি অ্যাপে একটিমাত্র ইন্টারফেস এবং সাবস্ক্রিপশনের মাধ্যমে ব্যবহার করা যাবে একাধিক এআই...

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

মোহাম্মদ শাহরিয়ারকে সম্প্রতি নিজেদের মোবাইল এক্সপেরিয়েন্স (এমএক্স) বিজনেসের হেড অব প্রোডাক্ট প্ল্যানিং হিসেবে নিয়োগ দিয়েছে স্যামসাং বাংলাদেশ। নতুন দায়িত্বে তিনি পণ্যের সম্পূর্ণ লাইফ...

AI কি কর্মীদের ক্ষমতায়ন করছে, নাকি নিয়ন্ত্রণ করছে? বিশেষজ্ঞের বিশ্লেষণ

AI কর্মক্ষেত্রে আশীর্বাদ নাকি নতুন সংকট? লেখক কোরি ডক্টরোর বিশ্লেষণে উঠে এসেছে ‘Centaur’ ও ‘Reverse Centaur’-এর ধারণা এবং AI-এর ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা।