চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ফেস্টে অন-স্পট চাকরি পেলেন ৫ শিক্ষার্থী

There is evidence that the food industry designs ultra-processed foods to be highly rewarding, to maximize craveability and to make us want more and more and more

Share
Share

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থী ক্যাম্পাসেই তাৎক্ষণিক চাকরির সুযোগ পেয়েছেন দেশের ডিজিটাল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদে। দিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট ‘নগদ নেভিগেট: শেপ ইউর ফিউচার’-এ অংশ নিয়ে সরাসরি সাক্ষাৎকার শেষে তারা অফার লেটার গ্রহণ করেন।

বুধবার বিশ্ববিদ্যালয়ের বিবিএ অডিটোরিয়ামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এমবিএ অ্যাসোসিয়েশনের (MAUC) সহযোগিতায় এই ক্যারিয়ার ফেস্টের আয়োজন করে নগদ।

সকাল থেকেই ফিনটেক খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। আয়োজনের অংশ হিসেবে নগদের মানবসম্পদ বিভাগ শিক্ষার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি) গ্রহণ, প্রাথমিক বাছাই এবং অন-স্পট সাক্ষাৎকার নেয়।

নগদের ফ্ল্যাগশিপ ইন্টার্নশিপ প্রোগ্রাম ‘এন-রাইজার্স’, টেরিটরি অফিসার (TO), টেরিটরি ম্যানেজার (TM) এবং সেলস বিভাগের বিভিন্ন পদের জন্য প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। এতে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী অংশ নেন এবং পাঁচজন তাৎক্ষণিকভাবে চাকরির অফার পান।

চাকরির অফার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থী ফারহানা আলম নিপা। তিনি বলেন, ক্যাম্পাসেই সাক্ষাৎকার দিয়ে মুহূর্তের মধ্যে অফার লেটার পাওয়ার অভিজ্ঞতা ছিল দারুণ। নগদের মানবসম্পদ বিভাগের পেশাদার মূল্যায়ন ও দ্রুত সিদ্ধান্ত শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।

আরেক নির্বাচিত শিক্ষার্থী মো. হৃদয় বলেন, এই আয়োজনের মাধ্যমে শুধু চাকরির সুযোগই নয়, বরং করপোরেট প্রতিষ্ঠানগুলো নতুন গ্র্যাজুয়েটদের কাছ থেকে কী ধরনের দক্ষতা প্রত্যাশা করে, সে বিষয়েও স্পষ্ট ধারণা পাওয়া গেছে।

নগদের সিনিয়র অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর সৈয়দ হিমিয়ানউদ্দিন আহমেদ বলেন, শিক্ষার্থীদের একাডেমিক অর্জনের সঙ্গে করপোরেট বিশ্বের বাস্তব চাহিদার সংযোগ তৈরি করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। তিনি এআইভিত্তিক ক্যারিয়ার সম্ভাবনা নিয়ে একটি বিশেষ সেশন পরিচালনা করেন। সেশনের প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে পুরস্কার জেতেন শিক্ষার্থীরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এমবিএ অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট আ ন ম ওয়াজেদ আলী বলেন, ঢাকার বাইরে পড়াশোনা করা শিক্ষার্থীদের করপোরেট জগতের সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার সুযোগ তুলনামূলক কম। নগদের এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের জন্য ‘MFS: The Future of Digital Careers’, ‘Professionalism That Elevates’, ‘Resume That Wins’ এবং ‘Shape the Future: How AI Is Transforming Careers’ শীর্ষক বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়। পাশাপাশি অভিজ্ঞ মানবসম্পদ কর্মকর্তাদের কাছ থেকে আধুনিক জীবনবৃত্তান্ত তৈরির কৌশল ও ব্যক্তিগত ক্যারিয়ার কাউন্সেলিংয়ের সুযোগ পান অংশগ্রহণকারীরা।

শিক্ষামূলক কার্যক্রমের পাশাপাশি কুইজ প্রতিযোগিতা, ফুসবল এবং প্লেস্টেশন-৫ (PS5) গেমিংয়েরও আয়োজন করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি করে।

তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে নগদ নিয়মিত এ ধরনের ক্যারিয়ার ফেস্ট আয়োজন করে আসছে। এর আগে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এ আয়োজিত জব ফেয়ারের মাধ্যমেও প্রতিষ্ঠানটি অন-ক্যাম্পাস ইন্টার্ন নিয়োগ দেয়।

Share

হঠাৎই একসঙ্গে আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএস, ওয়াচওএসের নিরাপত্তা হালনাগাদ করল কেন

হঠাৎই একসঙ্গে আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএস, ওয়াচওএস, টিভিওএস ও ভিশনওএসের নিরাপত্তা হালনাগাদ প্রকাশ করেছে অ্যাপল। প্রতিষ্ঠানটির তথ্যমতে, এসব হালনাগাদে বিভিন্ন অপারেটিং সিস্টেমে থাকা ২২৫টিরও...

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভের বিরুদ্ধে রাশিয়ার সন্ত্রাসবাদের মামলা

টেলিগ্রামে অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে ব্যর্থতা ও আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে পর্যাপ্ত সহায়তা না করার অভিযোগে ফ্রান্সেও দুরভের বিরুদ্ধে তদন্ত চলছে।

iPhone 18 Pro: ২ ন্যানোমিটারের চিপ, ১২GB র‍্যাম, নতুন ক্যামেরা প্রযুক্তি—ফাঁস হলো একগুচ্ছ তথ্য

অ্যাপলের পরবর্তী প্রজন্মের স্মার্টফোন iPhone 18 Pro ও iPhone 18 Pro Max নিয়ে প্রযুক্তি বিশ্বে জল্পনা-কল্পনা তুঙ্গে। আনুষ্ঠানিক উন্মোচনের এখনও কয়েক মাস বাকি...

বাংলাদেশে ১০ বছরেও লাভের মুখ দেখেনি ফুডপান্ডা, লোকসান ১,৪০০ কোটি টাকার বেশি

বাংলাদেশে এক দশকের বেশি সময় ধরে অনলাইন খাবার ও গ্রোসারি সরবরাহ সেবা দিয়ে আসছে ফুডপান্ডা। প্রতিদিন হাজার হাজার অর্ডার ডেলিভারি করলেও এখন পর্যন্ত...

Related Articles

হঠাৎই একসঙ্গে আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএস, ওয়াচওএসের নিরাপত্তা হালনাগাদ করল কেন

হঠাৎই একসঙ্গে আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএস, ওয়াচওএস, টিভিওএস ও ভিশনওএসের নিরাপত্তা হালনাগাদ প্রকাশ...

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভের বিরুদ্ধে রাশিয়ার সন্ত্রাসবাদের মামলা

টেলিগ্রামে অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে ব্যর্থতা ও আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে পর্যাপ্ত সহায়তা না...

বাংলাদেশে ১০ বছরেও লাভের মুখ দেখেনি ফুডপান্ডা, লোকসান ১,৪০০ কোটি টাকার বেশি

বাংলাদেশে এক দশকের বেশি সময় ধরে অনলাইন খাবার ও গ্রোসারি সরবরাহ সেবা...